Archives
now browsing by author
স্কুলে ঝরে পড়া মেয়ে থেকে দেশের প্রথম নারী প্রধান বিচারপতি


১৫ বছর বয়সে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু শ্রমকে কাজে লাগিয়ে এখন তিনিই দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার সম্মান পেলেন! সুজান কিয়েফেল নামের এই মানুষটিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার হাইকোর্টের ১৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই নিয়োগ ঘোষণা দিয়ে বলেন, বিচারপতি কিয়েফেলের জীবনকাহিনী ‘এক অনুপ্রেরণা’। কিশোর বয়সে অর্থের জন্য স্কুল ছাড়লেও সবসময়ই এজন্য আফসোস করতেন সুজান। কিন্তু কোনো উপায় ছিল না তার।বিস্তারিত পড়ুন
১৫ দিনের মধ্যে সাঁওতালদের বাকি ধান বুঝিয়ে দিতে হবে


গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা বাকি ১৫ একর জমির ধান আগামী ১৫ দিনের মধ্যে কেটে তাদেরকে বুঝিয়ে দিতে রংপুর সুগার মিল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিবেদন দাখিলের পর এ আদেশ দেন। এক রিটের শুনানি নিয়ে গত ১৭ নভেম্বর সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে অথবা ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে চিনিকল কর্তৃপক্ষসহ বিবাদীদের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গেবিস্তারিত পড়ুন
রংপুরকে হারিয়ে একক ভাবে শীর্ষে ঢাকা


টানা তিন জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে একক ভাবে উঠে এল ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দলটি বুধবারের প্রথম খেলায় রংপুর রাইডার্সকে পাত্তাই দেয়নি। হারিয়েছে ৪২ রানে। প্রথম ম্যাচ খেলতে নেমে গত বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান ইভিন লুইস ২১ বলে ফিফটি করেছেন। ৩৪ বলে ৮ ছক্কা ও ৩ চারে ৭৫ রান করেন তিনি। মেহেদী মারুফ ৩১ বলে করেছেন ৪০ রান। সাকিব ২০ বলে ২৯। তাতে ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা।বিস্তারিত পড়ুন
পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করতে চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের


পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিদেশী গোয়েন্দা সংস্থারা পার্বত্যাঞ্চলকে অশান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। কারণ তারা মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার বদলা নিতে চায়। আজ বুধবার সকাল ১০টায় রাঙামাটিতে আয়োজিত কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, স্থানীয় কিছু কুচক্রকারী পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বিভিন্ন উস্কানিমূলকবিস্তারিত পড়ুন
প্রেমিকের সাথে অভিমান, গার্মেন্ট কর্মীর আত্মহত্যা
সবুজবাগের উত্তর বাসাবোর ১ নম্বর গলি থেকে সুবর্ণা আক্তার (১৮) নামের এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটার দিকে। সুবর্নার মা তাসলিমা আক্তার জানান, সে মালিবাগে পারভেজ নামের একটি পোশাক কারখানায় কাজ করত। তিন চার বছর আগে থেকে একই কারখানার ডালিম নামের এক শ্রমিকের সাথে তার সম্পর্ক ছিল। তার সঙ্গে কোনো বিষয় নিয়ে অভিমান করে সকালে বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।বিস্তারিত পড়ুন
নিত্যদিনের যে ১০ অভ্যাস আপনার উৎপাদনশীলতা ও সাফল্য ধ্বংস করছে


আপনি হলেন গিয়ে আপনার অভ্যাসগুলোর সমষ্টি। আপনি যদি বাজে অভ্যাস রপ্ত করেন তাহলে সেগুলো আপনার সাফল্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অথচ আপনি টেরই পাবেন না কখন আপনি বদঅভ্যাসগুলো রপ্ত করে ফেলেছেন এবং কখন সেগুলো আপনার ক্ষতি করা শুরু করেছে। আসুন জেনে নেওয়া যাক নিত্যদিনের এমন ১০টি বদঅভ্যাস যেগুলো আপনার অজান্তেই আপনার সাফল্যের পথে বাধা হয়ে উঠছে: ১. বিছনায় বসে বা শুয়ে ফোন, ট্যাবলেট ও কম্পিউটার ব্যবহার করা এই বদঅভ্যাসটি ঘুম এবংবিস্তারিত পড়ুন
বিজয়ের মাসে বিএনপির কর্মসুচি


মহান বিজয় দিবস, স্বৈরাচার পতন দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হলেও কোথায় কখন এসব কর্মসূচি পালন করা হবে তা জানাতে পারেনি দলটি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের ওই যৌথসভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন
রংপুরকে ধসিয়ে দিচ্ছে ঢাকা


আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরে বুধবার বিপিএলের প্রথম খেলায় রংপুর রাইডার্সের বোলারদের ওপর দিয়ে ঝড়ই গেছে। এরপর ব্যাটিংয়েও বিপর্যস্ত তারা। ব্যাটিং অর্ডারে ওলট পালট ঘটিয়েও কোনো সাফল্য মিলছে না। এই রিপোর্ট লেখার সময় ১১ ওভারে ৬ উইকেটে ৫২ রান তাদের। জিয়াউর রহমান (৩) ও সোহাগ গাজী (৪) ব্যাট করছেন। ম্যাচ থেকে ছিটকে পড়েছে রংপুর। মোহাম্মদ শাহজাদ নিষেধাজ্ঞায়। সৌম্য সরকারের ফর্ম নেই। দুই পাকিস্তানি শহীদ আফ্রিদিবিস্তারিত পড়ুন
এবার আসিফকে ধুয়ে দিলেন বিপিএল কর্তারাও


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরুতে দারুণ ক্রিকেট খেলেছিল বরিশাল বুলস। তবে সে ধারা ধরে রাখতে পারেনি তারা। টানা তিন ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরে যায় তারা। তাতেই দলটি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত এমনটা নিশ্চিত হয়ে গেছেন গায়ক আসিফ! আর এ উদ্ভট চিন্তাধারার জন্য তাকে পাগল বলতেও দ্বিধাবোধ করেননি দলটির অধিনায়ক মুশফিকুর রহীম। এবার মুশফিককে সমর্থন দিয়ে এ গায়ককে ধুয়ে দিলেন খোদ বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও।বিস্তারিত পড়ুন
‘গর্ব লাগে আমি বাংলাদেশি পেসার’


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছেন বাংলাদেশি পেসাররা। গতকালের আগ পর্যন্ত সেরা তালিকায় ছিলেন বাংলাদেশি পেসাররাই। শুরুতে ভালো না করলেও দারুণভাবে ছন্দে ফিরে এসেছেন তাসকিন আহমেদও। আর বাংলাদেশি পেসারদের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এ পেসার। আর তাই নিজে গর্ববোধ করেন একজন বাংলাদেশি পেসার হিসেবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের স্থানীয় খেলোয়াড়রা অনেক ভালো করেছে। শুরুতে বিপিএলে উইকেটের জন্য বিদেশি পেসারদের উপর নির্ভরশীলবিস্তারিত পড়ুন













