Archives
now browsing by author
সাপাহারে আবাসিক হোটেল থেকে বিদেশী মুদ্রা ও গাঁজা সহ আটক-৩
প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আবাসিক হোটেল থেকে ভারতীয়, পাকিস্তানী মুদ্রা ও গাঁজা সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ২টায় সদরের জিরো পয়েন্টে হোটেল সেঞ্চুরীর ৩০৫ নং রুম থেকে আটক করা হয়। জানা গেছে, ২৬ নভেম্বর ওই তিন ব্যক্তি একটি অত্যাধুনিক কার সহ সাপাহার এলাকায় এসে হোটেল সেঞ্চুরীর ৩০৫ নং রুমে ওঠেন। দুইদিন ধরে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় লোকজন গোপনে থানায় সংবাদ দিলে আবাসিক হোটেলে গিয়েবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিতে একজন নিহত


যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ৮ জন গুরুতর আহত হয়েছে এবং বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রায় ৫-৬ বার গুলি করার আওয়াজ শুনতে পেয়েছে। ৬০ হাজারের বেশি শিক্ষার্থীর এই ক্যাম্পাসে তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৯ ওয়াটস হল এবং ইউনিভার্সিটি এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।বিস্তারিত পড়ুন
খবর পড়ার ফাঁকেই উপস্থাপিকার সন্তান জন্ম!


খবর পড়তে পড়তেই উপস্থাপিকার সন্তান জন্ম দেওয়া কি শুনেছেন? অবিশ্বাস্য হলেও নজিরবিহীন এই ঘটনা ঘটেছে লন্ডনে বিবিসির দফতরে। সকালে আবহাওয়ার খবর পড়ছিলেন বিবিসি-র উপস্থাপিকা ভিক্টোরিয়া ফ্রিৎজ। খবরের ফাঁকেই প্রসববেদনা অনুভব করেন তিনি। ভিক্টোরিয়ার শারীরিক অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ফুটে উঠতেই এগিয়ে আসেন তার সহকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভিক্টোরিয়ার স্বামী ড্যানকে। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই সংবাদ পাঠিকাকে। সেখানে একটি পুত্রসন্তানের জন্ম দেন ভিক্টোরিয়া। খবর পেতেই সেই খবর ঘোষণাবিস্তারিত পড়ুন
আমি ছক্কা মারতে পারি: মিরাজ


দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমে ৩৩ বলে ৪১ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন মেহেদি মিরাজ। বল হাতেও নিয়েছেন দুই উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। সোমবার ম্যাচ শেষে মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলার কথা। ফরহাদ রেজার সঙ্গে ৮৫ রানের জুটি। ওই সময় দুজনের মধ্যে কি কথা হচ্ছিল এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন: আসলে আমাদের হাতে ওভার ছিল উইকেট ছিল না। ফরহাদ ভাই বললোবিস্তারিত পড়ুন
পরীক্ষায় ফেল! অতঃপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, দেখুন বুক ভাঙা কষ্টের একটি ভিডিও


https://youtu.be/bVTfWT84qJM
তারকাদের গোপন তথ্য ফাঁসঃ মিমির প্রেমিক কেড়ে নিলেন শুভশ্রী


দীর্ঘদিন টালিউড সুপারস্টার দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সেনসেশনাল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওই সময়টায় তাদের বাস্তবের রসায়ন দারুণভাবেই ফুটে ওঠতো রিলেও। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদ। যদিও প্রেমের বিষয়টি দু’জনই সাংবাদিকদের এড়িয়ে গেছেন। ব্রেকআপ হবার পরও তারা এ বিষয়ে মুখ খুলেননি। বিষণ্ণতা এতোটাই পেয়ে বসেছিল যে, টালিগঞ্জ ছাড়তেই বসেছিলেন শুভশ্রী। তখন দক্ষিণী ছবিতেও নাম লিখেছিলেন। ওই অঞ্চলের ছবির গুণগান গেয়ে কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দলোক’-এ বেশ বড় বড় কথাও বলেছিলেন। ভাবখানা এমন যে,বিস্তারিত পড়ুন
পর্নসাইট ঠেকাতে কমিটি


দেশে ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ বন্ধ করতে কমিটি গঠন করেছে টেলিযোগাযোগ বিভাগ। এ কমিটি ৭ দিনের মধ্যে ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ করে এমন ওয়েবসাইটের তালিকা তৈরি করে সেগুলো বন্ধে ৩ স্তরের কারিগরি প্রস্তাবনা তৈরি করবে। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার সচিবালয়ে ‘অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা’ শেষে এ তথ্য জানান তিনি। তারানা হালিম বলেন, গঠিত কমিটি তাৎক্ষণিক প্রস্তাবনা, মধ্যবর্তী প্রস্তাবনা এবং চূড়ান্ত প্রস্তাবনাবিস্তারিত পড়ুন
‘আশা করি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সরকার উপলব্ধি করবে’


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা বলেছেন, করপোরেশনের অন্তর্ভুক্ত সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দায়িত্বে থাকা একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই রকম আশঙ্কা প্রকাশ করেন, তাহলে অবশ্যই ভোটারদের মধ্যে উৎকণ্ঠা বাড়বে। এ অবস্থায় আশা করি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সরকার উপলব্ধি করবে। আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরে রিজভী বলেন, নারায়ণগঞ্জ এমনবিস্তারিত পড়ুন
‘স্লোগান দিয়ে নেতাদের খুশি করার দরকার নেই, জনগণের আস্থা অর্জন করুন’


দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্লোগান দিয়ে নেতাদের খুশি করার দরকার নেই, জনগণের বাড়ি বাড়ি গিয়ে তাদের আস্থা অর্জন করুন। ওবায়দুল কাদের বলেছেন, আর মাত্র দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে এখনই নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে এক স্মরণসভায় ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন
রংপুর-রাজশাহী পাল্টাপাল্টি অভিযোগ


সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দারুণ স্নায়ু উত্তেজনার ম্যাচ। দুই প্রতিবেশী দল রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের এ ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় সাব্বির-শাহজাদ কাণ্ড। তবে এ কাণ্ডের পর দুই পক্ষই এক অপরকে দুষছে। শাহজাদ আউট হয়ে সাজঘরে যাওয়ার সময় অবশ্যই কিছু ঘটেছে বলে মনে করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি। আর সেখানে কিছুই ঘটেনি বলে মনে করেন রংপুরের স্পিনার আরাফাত সানি। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরাফাত সানিকেবিস্তারিত পড়ুন













