যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিতে একজন নিহত


যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ৮ জন গুরুতর আহত হয়েছে এবং বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রায় ৫-৬ বার গুলি করার আওয়াজ শুনতে পেয়েছে। ৬০ হাজারের বেশি শিক্ষার্থীর এই ক্যাম্পাসে তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৯ ওয়াটস হল এবং ইউনিভার্সিটি এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
ওয়াটস হলে রয়েছে বিশ্ববিদ্যালয়টির সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ভবন। ওহাইও স্টেট ইউনিভার্সিটি এক শিক্ষার্থী এন্থনি জানিয়েছে: আমরা ক্লাসে ছিলাম। এসময় বাইরে থেকে গুলির শব্দ শুনতে পাই। আমরা তখনই ইমার্জেন্সি এলার্টের এসএমএস’র মাধ্যমে এখানকার অবস্থা জানাই।
সকলেই আতংকিত হয়ে পড়ি। আমরা যেখানটাতে অবস্থান করছিলাম ঠিক তার পেছনেই গুলি চলছিলো।
এরপরই অনেক পুলিশ এবং দমকল বাহিনীর অনেক গুলো গাড়ি চলে আসে।
ওহাইও ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইউনিভার্সিটি গুলোর একটি। প্রতিষ্ঠানটির ৬৫ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













