মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

অন্ধকার পুঁতিগন্ধময় কক্ষে শেকলে বন্দী বৃদ্ধা মা

মীরা দের জীবনে কেটেছে ৬৫টি বছর। এই জীবনে অনেক হেসেছেন, স্বপ্ন দেখেছেন, কষ্টও করেছেন। জীবনের শেষ বেলায় এসে তিনি যা দেখছেন, তা অতিক্রম করে গেছে মানবিকতার সীমা। বাইরে থেকে তালাবদ্ধ ঘরটির ভেতরে তিন মাস ধরেই পায়ে শেকল পড়া অবস্থায় বন্দি তিন সন্তানের এই জননী। শেকলের একটি অংশ বাঁধা তার পায়ে, অপরটি চৌকির কোনায়। তার এই দশা করেছেন সন্তানরাই। ঘরটির কাছে যেতেই বৃদ্ধ মীরা বলে উঠেন, ‘ইবা কন, কন আইস্যিাদে, কিল্লা আইস্যিাদে’বিস্তারিত পড়ুন

সাবেক সাধারণ সম্পাদক আশরাফের বাসায় বর্তমান সাধারণ সম্পাদক কাদের, একান্ত বৈঠক

প্রায় এক মাস পর দেশে ফেরার পর দিনই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করলেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হেয়ার রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে প্রায় আধা ঘণ্টা কথা বলেন দুই নেতা। এর এক পর্যায়ে একান্তেও কথা বলেন তাঁরা। সৈয়দ আশরাফ এবং ওবায়দুল কাদের- দুই জনেরই ঘনিষ্ঠ একাধিক নেতা এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান বেলা ১২টার দিকে আশরাফের বাসায় যান ওবায়দুল কাদের। এ সময়বিস্তারিত পড়ুন

ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রোববার রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে মামলাটি করেছেন। সোমবার ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রিফাত খান রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন। ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদবিস্তারিত পড়ুন

বিভিন্ন পদে তরুণদের নিয়োগ দিচ্ছে এসিআই

তরুণদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। ‘টেরিটোরি ম্যানেজার, কন্সট্রাকশন মেশিনারিজ’ ও ‘স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ, ইনভেনটরি’ পদে এই নিয়োগ দেওয়া হবে। টেরিটোরি ম্যানেজার, কন্সট্রাকশন মেশিনারিজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা যেকোনো বিষয়ে বিবিএ ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও মাইক্রোসফট এক্সেল এপ্লিকেশনে পারদর্শিতা থাকতে হবে। স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ, ইনভেনটরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবাবিস্তারিত পড়ুন

মিরপুরের উইকেটে অবাক তামিমদের কোচ

উইকেটের কারণেই রান হচ্ছে না- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই এমন অভিযোগ। টানা খেলা হওয়ার কারণে উইকেট সেভাবে তৈরি করা সম্ভব হয়নি, এমন বক্তব্য থাকায় ব্যাপারটি মেনে নেয়ার মতো করে দেখেছে বিপিএলের সব দল। কিন্তু, ১০ দিনের মতো বিরতি মেলার পরও বদলায়নি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। সেই আগের মতোই লো স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে হোম অব ক্রিকেটে। যদিও বিপিএল চট্টগ্রামে পর্বে যাওয়ার পর ১০ দিনের মতো সময়বিস্তারিত পড়ুন

গাইবান্ধার এসপির তৎপরতায় ঘরে ফিরলেন রিনা

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামের বিশেষ উদ্যোগে এক বছর পরে ঘরে ফিরেছেন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার লাল চামার গ্রামের দিন মজুর ইয়ার হোসেনের মেয়ে রিনা খাতুন। মানব পাচারকারীদের কবলে পড়ে ভারতের দিল্লিতে চলে যাওয়া রিনাকে দেশে ফিরিয়ে আনার পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি জানান, এসপির নির্দেশে রিনাকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে শনিবার সকালে গাইবান্ধায় নিয়ে আসা হয়।পরেবিস্তারিত পড়ুন

গুগল ম্যাপে ‘ট্রাম্প টাওয়ার’ হয়ে গেল ‘ডাম্প টাওয়ার’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডটাউন ম্যানহাট্টনের টাওয়ারের নাম ব্যঙ্গ করে কেউ একজন বদলে ‘ডাম্প টাওয়ার’ দিয়েছেন। আর গুগল ম্যাপসে এমন তথ্য দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা পোস্ট দেন ব্যবহারকারিরা। এ বিষয়ে প্রেসিডেন্টের দিক থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।এমনকি গুগলও এ নিয়ে কোন বিবৃতি দেয়নি এখন পর্যন্ত।নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এই টাওয়ারটি ট্রানজিশন সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। গুগল ম্যাপসে কোনো স্থানের নাম বদলে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়।বিস্তারিত পড়ুন

১বার ২বার নয়, কয়েকবার আত্বহত্যা করতে গিয়েছিলাম: সালমা

দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিক এবং ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার বিবাহ বিচ্ছেদ নিয়ে চলছে এখন নানা আলোচনা। সম্পর্ক ভাঙ্গার জন্য শিবলী সাদিক সালমাকে দোষ দিচ্ছেন। অন্যদিকে সালমা দোষ দিচ্ছেন শিবলী সাদিককে। সালমা গণমাধ্যমকে বলেন, শিবলী সাদিক তার নিজ উদ্যোগে ডিভোর্সের ব্যবস্থা করেছে। তার লোকজন দিয়ে চাপ দিয়েছে। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে- আমি যেন তাকে ডিভোর্স দেই। আমি সম্পর্ক রক্ষার জন্য লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি। তার হাতবিস্তারিত পড়ুন

রাজশাহী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল ভয়াবহ সংঘর্ষ

রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবের নেতৃত্বে শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে পিটিয়েছেন নেতাকর্মীরা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে কলেজের তিন শিক্ষকও তাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দলীয় টেন্ট থেকে হঠাৎ মিছিল বের করে কলেজ শাখাবিস্তারিত পড়ুন

অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৮টি রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার নাফ নদীর হোয়াই্যংক, দমদমিয়া, জাদিমুড়া ও টেকনাফ পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই এসব নৌকা বাংলাদেশে প্রবেশকালে ফেরত পাঠানো হয়। টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।