মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

প্রসব বেদনায় হাসপাতালে ভর্তি কারিনা, কখন হবেন মা?

প্রথমবারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড নায়িকা কারিনা কাপুর। বিগত কয়েক মাস অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তিনি বা তার স্বামী আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগে থেকেই কারিনার বেবি বাম্প নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সংবাদমাধ্যম বলতে শুরু করে, এবার সাইফ-কারিনার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। তার কিছুদিন পরে সাইফ-কারিনা নিজেই জানান যে, হ্যাঁ মিডিয়ার অনুমান সত্যি। সত্যিই মা হতে চলেছেন কারিনা। হবু বাবা-মার মুখে এই খবর শুনে খুশি হয়েছিলেন বলিউড-প্রেমীরা।বিস্তারিত পড়ুন

‘রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত গণহত্যায় আমি বেদনাহত’

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সরকারি বাহিনী পরিচালিত ‘গণহত্যার’ জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সরকারি বাহিনী পরিচালিত সুপরিকল্পিত ও বর্বরোচিত ‘জেনোসাইড’ ঘটনায় আমি গভীরভাবে বেদনাহত ও উৎকণ্ঠিত।’ আজ রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সংখ্যালঘু একটি জাতিগোষ্ঠীরবিস্তারিত পড়ুন

বিখ্যাত বই কামসূত্র-এর যে কথাগুলো আপনি জানেন না!

প্রাচীন ভারতের পণ্ডিত মল্লনাগ বাৎস্যায়ন রচিত সংস্কৃত সাহিত্যের যৌনাচার সংক্রান্ত গ্রন্থ ‘কামসূত্র’। গ্রন্থের উপজীব্য বিষয়বস্তু যৌনতা সংক্রান্ত ব্যবহারিক উপদেশ। গ্রন্থটি মূলত গদ্যে লিখিত; তবে অনুষ্টুপ ছন্দে রচিত অনেক পদ্যাংশও রয়েছে। কাম শব্দের অর্থ ইন্দ্রিয়সুখ বা যৌন আনন্দ। সূত্র শব্দের আক্ষরিক অর্থ সুতো বা যা একাধিক বস্তুকে সূত্রবদ্ধ রাখে। কামসূত্র শব্দটির অর্থ পুস্তকের আকারে যৌনকাজ জাতীয় উপদেশমালার গ্রন্থনা। এতে রমণীদের জন্য প্রযোজ্য চৌষট্টি কলা বিবৃত হয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে শিবের দ্বাররক্ষক নন্দীবিস্তারিত পড়ুন

বাড়িতে বসেই মাকে প্রসব করাল ১১ বছরের শিশু

বাড়িতে বসেই মাকে প্রসব করাল ১১ বছরের শিশু। এক্ষেত্রে তাকে সহায়তা করেছেন এক এ্যাম্বুলেন্সকর্মী, তাও শুধু টেলিফোনে। প্রসবের কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই অন্য দিনের মতো স্কুলে যায় সাহসী ওই শিশু। ঘটনাটি যুক্তরাজ্যের স্টাফওয়ার্ডশায়ারের ট্যাম্পওয়ার্থে মঙ্গলবার ভোরে ঘটে। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টে শুক্রবার এমনই বর্ণনা দিয়েছে। ১১ বছর বয়সী ওই মেয়েশিশুটির নাম ক্যাটলিন বার্ক। আর তার মায়ের নাম তারা নাইটলে। নাইটলের পাঁচ সন্তানের মধ্যে ক্যাটলিন-ই সবার বড়। আর নিজের হাতে মাকে প্রসব করিয়ে কোলেবিস্তারিত পড়ুন

চিটাগং ভাইকিংস VS রংপুর রাইডার্স (BPL LIVE)

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন..

চিটাগংকে ১২৫ রানের টার্গেট দেয় রংপুর রাইডার্স

না, ঝড় তুলতে পারেননি সৌম্য কিংবা আফ্রিদি। এর কারণ হতে পারে মিরপুরে এখনও বোলারদের আধিপত্য। একটি রান তুলতে ব্যাটসম্যানদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। আজ রবিবারের দ্বিতীয় খেলায় স্পিডস্টার তাসকিন আহমেদ এবং আফগান স্পিনার মোহাম্মদ নবির দাপটে চিটাগংকে ১২৫ রানের টার্গেট দেয় রংপুর রাইডার্স। এর আগে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তে নেয় রংপুর। চিটাগংয়ের দুই বোলার তাসকিন এবং নবি ২ উইকেট করে নেন। শুরুটা ভালোই করেছিল রংপুরের দুইবিস্তারিত পড়ুন

চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতির চর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রসহ দেশজ কৃষ্টি ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। চলচ্চিত্রকে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ধর্মের সাথে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই। চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতিচর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।’ হাসানুল হক ইনু রবিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা সড়কের ‘ফেডারেল সিনেমা’ হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশি সিনেমা ‘শিকারী’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘কুয়ালালামপুরেবিস্তারিত পড়ুন

চলছে রোহিঙ্গাদের উপর নির্যাতন; মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ কেন?

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম মিয়ানমারের বিপদগ্রস্ত রোহিঙ্গা জনগণের পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন- রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ কেন? তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম জাতিসংঘ গঠনের পক্ষে মত দেন। প্রতিবেশী দেশ হিসেবে এসব নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক মহলে আলোচনা করতে সরকারের প্রতি আহবান জানিয়ে পীর সাহেব চরমোনাইবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ঘটনাস্থলে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজনবিস্তারিত পড়ুন

পরিবারের সঙ্গে রুপালি পর্দায় আসতে চান অভিষেক

বলিউডের জুনিয়র বচ্চন হিসেবে খ্যাত হলেও নায়ক হিসেবে নাম করতে পারেননি অভিষেক বচ্চন। তার সর্বশেষ ছবি ‘হাউজফুল ৩’ ফ্লপ হয়েছে। তারপরেও একের পর এক সিনেমা করে যাচ্ছেন তিনি। এবার জানালেন, পুরো ‘বচ্চন’ পরিবারের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে চান অভিষেক। এর আগে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পা’, ‘সরকার’, ‘বান্টি অউর বাবলি’, ‘কাভি আলভিদা না কেহনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। মা জয়া বচ্চনের সঙ্গে ‘ভৈরবী’, ‘দ্রোণ’, ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে কাজবিস্তারিত পড়ুন