Archives
now browsing by author
রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝারি স্কোর রাজশাহীর


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শেষ পর্বের খেলায় রংপুরের বোলারদের দাপটে বড় স্কোর গড়তে পারেনি রাজশাহী কিংস। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সৌম্য সরকারের রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সাব্বিরের রাজশাহী। এরপর সাব্বির আশা জাগালেও বেশীদূর যেতে পারেননি। শেষ পর্যন্ত রংপুরকে তারা ১৬৩ রানের লক্ষ্য দেয়। দলীয় ৪ রানেই সোহাগ গাজীর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাট করতে থাকা মমিনুল হক (৪)।বিস্তারিত পড়ুন
সাকিব, সৌম্য…এখনো জ্বলেনি তারা


ঘরের ছেলেরা’ই আলো ছড়াচ্ছেন এবার বিপিএলে। ঢাকার দ্বিতীয় পর্ব শুরুর আগে শীর্ষ ব্যাটসম্যান-বোলারদের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়দের দাপট সেটিই বলছে। সেরা ৩ বোলারের দুজনই স্থানীয়। ব্যাটসম্যানদের তালিকায় ঘরের ছেলেদের দাপট আরও স্পষ্ট—শীর্ষ পাঁচজনের সবাই বাংলাদেশের। ব্যতিক্রম বলতে সাকিব আল হাসান-সৌম্য সরকারদের মতো তারকারা। তাঁদের অবস্থান তলানিতে। প্রথম বিপিএলে ১১ ম্যাচে ২৮০ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা সাকিব। ১২ ম্যাচে ৩২৯ রান ও ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় বিপিএলেও টুর্নামেন্ট সেরার পুরস্কারবিস্তারিত পড়ুন
পেট ফাঁপা-গ্যাস্ট্রিক দূর করে যে খাবারগুলো


শহুরে জীবনে ফাস্টফুড এখন মানুষের নিত্য দিনের সঙ্গী। সেই সঙ্গে ব্যস্ত জীবনের কারণে অনিয়মিত খাদ্যাভাসের বিষয়টি তো রয়েছেই। সব মিলিয়ে শহুরে মানুষের জন্য পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের যন্ত্রণা নিত্য দিনের সঙ্গীতে পরিণত হয়েছে। তবে খাবারের কারণে যেমন সমস্যার সৃষ্টি, তেমনি আবার খাবারের মধ্যেই রয়েছে এ সমস্যা থেকে মুক্তির উপায়। সহজলভ্য কিছু খাবারের মধ্যে রয়েছে পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা পাওয়ার টনিক।চলুন জেনে নেওয়া যাক সেসব খাবার নাম-পরিচয়, যা মুক্তিবিস্তারিত পড়ুন
যে পরাজয়ে বুক ফেটে যায়


১৯৭৬ সালের ১৬ অক্টোবর। ওয়ানডে ক্রিকেট তাঁর আবির্ভাবের ৫ বছরের মাথায় সাক্ষী হলো অবিস্মরণীয় এক ম্যাচের। শিয়ালকোটে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গেল ১৯৭ রানে। জয় থেকে মাত্র ১ রান দূরে। মাত্র এক রানে নিষ্পত্তি হওয়া ম্যাচের সংখ্যা খুব বেশি নয় ওয়ানডে ক্রিকেটে। আবার ব্যবধানটা বিবেচনা করলে খুব কমও নয়। বুধবার বুলাওয়েতে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১ রানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটের ৪৬ বছরেরবিস্তারিত পড়ুন
বিপদাপন্ন কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে : বিজিবি মহাপরিচালক


কঠোর নজরদারি থাকার পরও বিপদাপন্ন কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, ৬৩ কিলোমিটার জলসীমান্তসহ ২৭১ কিলোমিটার সীমান্তের সবগুলো এলাকা সিলগালা করা সম্ভব নয়। টহল জোরদার এলাকা বাদে যেখান দিয়ে সুযোগ পেয়েছে সেখান দিয়ে বিপদাপন্ন রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে- এটি অস্বীকার করার অবকাশ নেই। শুক্রবার বেলা ১২টায় টেকনাফ সীমান্তের স্থলবন্দরের মালঞ্চ কটেজ প্রাঙ্গণে বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা গণহত্যার বৈধতা দিচ্ছেন সু চি


মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার দেশে রোহিঙ্গা গণহত্যাকে বৈধতা দিচ্ছেন এবং সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন তীব্রতর করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক একদল রাষ্ট্রীয় অপরাধবিষয়ক বিশেষজ্ঞ। লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়-কিউএমইউএলের আইন স্কুলের ‘ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভের (আইএসসিআই) গবেষকরা এ অভিযোগ করেন। তারা গত বছর কয়েক মাস ধরে মিয়ানমারের আরাকানে সরেজমিনে চালানো এক গবেষণায় রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পাওয়ার দাবি করেছেন। গবেষণায় রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, দাসত্বমূলক শ্রম, অত্যাচার, যৌন সহিংসতা, বিনাবিস্তারিত পড়ুন
ফেসবুকে মেয়ে সেজে ছেলের সঙ্গে বাবার কাণ্ড!


১৩ বছরের ছেলেকে যৌন ফাঁদে ফেলেছে এক বাবা। ঘটনার দিন ছেলের মেসেঞ্জার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটি কথোপকথনের উপর চোখ থমকে যায় মায়ের। দেখলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপরিচিত এক মেয়ের সঙ্গে ছেলের রসালো কথাবার্তা বলছে। ছেলেকে বুঝিয়ে ঠিক করবেন এমনটা ভাবতে ভাবতেই ফেসবুক চ্যাটের কথোপকথন পড়তে থাকেন ওই নারী। এরপর তিনি যেটা জানতে পারলেন তা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না! ফেসবুকের ওই কিশোরী মেয়ে আসলে তার প্রাক্তন স্বামী। মেয়ে সেজেবিস্তারিত পড়ুন
‘সত্যিকারের মানুষ’ হয়ে দেখা দিচ্ছেন হ্যাপি
ক্রিকেটার রুবেলের সঙ্গে বিতর্কিতসম্পর্কে জড়িয়ে মিডিয়ায় অতি আলোচিত নাম হয়ে উঠেন নাজনীন আক্তার হ্যাপি। এ অভিনেত্রী এখন ধর্ম-কর্মে নিজেকে আড়ালে রেখেছেন। মিডিয়ায় থাকার সময়ে নিয়মিত অভিনয় করেছিলেন তিনি। সেই সময়ে হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ ও ‘রিয়েলম্যান’ শিরোনামে দুটি চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায়। এরইমধ্যেই দুটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ‘রিয়েলম্যান’ সিনেমাটির নাম পরিবর্তন করে ‘সত্যিকারেরমানুষ’ দিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বদরুল আমিন পরিচালিত ‘সত্যিকারের মানুষ’ সিনেমার মাধ্যমে অনেক দিনের বিরতি ভেঙে ফিরছেন হ্যাপি।বিস্তারিত পড়ুন
পাওনা টাকার জন্যই তাইওয়ানের দম্পতির ওপর হামলা : র্যাব


ব্যবসায়িক দ্বন্দ্ব ও পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরেই উত্তরায় বসবাসকারী তাইওয়ানের নাগরিক এক দম্পতিকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের গণমাধ্যম শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা, আশুলিয়া ও গাজীপুর থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব। গ্রেপ্তার চারজনবিস্তারিত পড়ুন














