Archives
now browsing by author
জাস্টিন বিবারের ঘুষিতে রক্তাক্ত ভক্ত (ভিডিও)


কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার এই মুহূর্তে স্পেনে বার্সেলোনার সঙ্গীত সফরে আছেন। এর মধ্যেই আরেক বিতর্কের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। এবার ভক্তকে মেরে খবরের শিরোনাম হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, সম্প্রতি বার্সেলোনা ট্যুরে যাওয়ার পথে এক ভক্তকে ঘুষি মেরেছেন তিনি। এমনিতেই নিজের ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় থাকেন বিবার। তারপরেও তার ভক্তসংখ্যা নেহায়েত কম নয়। মোট কথা, ভক্তদের কারণেই তিনি এখনও জনপ্রিয়তার তালিকায়। সেই তিনিই বারবার খেপিয়ে দিচ্ছেনবিস্তারিত পড়ুন
নিয়মের মারপ্যাঁচে ‘বিরাট’ বাঁচা বাঁচলেন কোহলি!


নিয়মের মারপ্যাঁচে ‘বিরাট’ বাঁচা বাঁচলেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ব্রিটিশ গণমাধ্যমের টেলিভিশন ফুটেজে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক অভিযোগ না আসায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির। আর বিরাট কোহলি আদৌ বল বিকৃত করেছেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে ক্রিকেট বিশ্বের বড় একটা অংশের। ইংলিশ ক্রিকেটার ম্যাট প্রায়র মনে করছেন, ক্রিকেট মাঠে যেকোনো ক্রিকেটারই চুইংগাম বা মিন্ট চিবাতে পারেন। ফলে,বিস্তারিত পড়ুন
সেরা করদাতা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীরা


গত রোববার বিভিন্ন পেশাজীবীর মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে গেজেট জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে সেরা করদাতাদের ট্যাক্সকার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অন্যান্যদের মধ্যে কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীদেরও সেরা করদাতার স্বীকৃতি দিয়েছে। গায়ক-গায়িকা ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ। সুবীর নন্দী বলেন, ‘যে স্বীকৃতি পেয়েছি, তা বড়ই সম্মানের, অহংকারের। এটি আমার জন্য বিশাল পাওয়া।আমি দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন
এবার কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর কলেজপাড়ার রোকন ছাত্রাবাস থেকে মোঃ কাজল মিয়া (২২) নামের কুড়িগ্রাম সরকারী কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার কলেজপাড়ার রোকন ছাত্রাবাসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল মোঃ কাজল মিয়া। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ দেখে ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা তাকে ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তেরবিস্তারিত পড়ুন
বাসা না ছাড়ায় অতিথির পায়ে গুলি!


অতিথি ভগবান তুল্য। অনেকে না মানলেও আমাদের দেশের অনেক গ্রামেই এই প্রথা এখনো চালু আছে। সেই অতিথির পায়েই কিনা গুলি চালালো! না ঘটনাটি বাংলাদেশে ঘটেনি, ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরে। একবার-দুবার নয় তিনবার বলার পরও বাড়ি ছেড়ে যাচ্ছিলেন না দুই অতিথি। এতে চটে গিয়ে তাঁদের ওপরে গুলিই চালিয়ে বসলেন এক মার্কিন নারী। অভিযুক্ত ওই নারীর নাম অ্যালানা অ্যানেট স্যাভেল। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরের বাসিন্দা। ঘটনার পর স্যাভেলকে আটকবিস্তারিত পড়ুন
‘চাচ্চু ২’ ছবিতে অভিনয় করছেন না দীঘি


ছোটো তারকা দীঘি দেখতে দেখতেই বড় হয়েছেন। শুরুতে গ্রামীণফোনের ময়না পাখি শিরোনামের একটি বিজ্ঞাপনে ক্ষুদে শিল্পীর ভূমিকায় মডেল হয়ে দেশে তুমুল হইচই ফেলে দেন। চলতি বছরেই জেএসসি পরীক্ষা দিয়েছে এই ক্ষুদে তারকা। লাইমলাইটে চলে আসা দীঘিকে নিয়ে এফ আই মানিক ‘চাচ্চু’ নামের ছবি নির্মাণ করেন। যা ঢাকাই চলচ্চিত্রে নতুন করে পরিচয় করিয়ে দেয় দীঘিকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি হয়ে ওঠে সে বছরের সেরা ব্যবসা সফল ছবি। কিন্তু দীঘি আপাতত অভিনয়বিস্তারিত পড়ুন
‘কুমিল্লার এখনো অনেক কিছুই পাওয়ার আছে’


বিপিএলের এবারের আসরে একেবারেই জ্বলে উঠতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফির নেতৃত্বে থাকা এই দলটিকে। একটি মাত্র ম্যাচ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থেকে ধুঁকতে থাকা ভিক্টোরিয়ান্সরা টুর্নামেন্টে এমন এক জায়গায় অবস্থান করছে যে শেষে চারের আশা অনেকটাই শেষ হয়ে গেছে। তারপরও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দেখছেন অনেক কিছুই পাওয়ার আছে কুমিল্লার।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর কপালে সেলাইয়ের দাগের পেছনে ‘দায়ী’ কে এই মন্ত্রী?


বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেলেও দলের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তার অনুসারীরা এটা মেনে নিতে পারেননি বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। গত মঙ্গলবার রাতে গণভবনে আইভী, শামীম ও তার অনুসারী তিন নেতাকে ডেকে কথা বলেন দলের সভাপতি শেখ হাসিনা। এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। বৈঠক চলে আড়াই ঘণ্টারও বেশি। রাত ৮টায় শুরু হয়ে চলে সাড়ে ১০টা নাগাদ। এ সময় তিনি ভেদাভেদবিস্তারিত পড়ুন
লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আ. রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও লঞ্চের সুপারভাইজার মিলন জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬বিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপি ইজতেমা শুরু


মুসলিমউম্মা ও সারা দুনিয়ায় আল্লাহর দিন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তাবলীগ জামায়াত চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গায় প্রথমবারের মত তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে। চুয়াডাঙ্গার আদর্শ সরকারি মহিলা কলেজ পাড়া ময়দানে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। লাখো মুসল্লির উপস্থিতিতে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা কার্যক্রম শরু করা হয়। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে। জেলা ইজতেমা কে সফল করতে সকল ধরনের নিছিদ্রবিস্তারিত পড়ুন













