লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আ. রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও লঞ্চের সুপারভাইজার মিলন জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ঝালকাঠিগামী যাত্রীবাহী সুন্দরবন-৬ লঞ্চে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিনজন লঞ্চের তিন তলার দুই বেডের একটি মাস্টার কেবিন ভাড়া নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চটি ঝালকাঠি ঘাটে আসলে সকাল ৯টার সময় কেবিন বয় ওই তিন যাত্রীর কাছে কেবিনের চাবি চাইতে গেলে বাইর থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম জানান, আজ সকালে সুন্দরবন-৬ লঞ্চ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা রজু করা হচ্ছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













