বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মসজিদকে মাদরাসার ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা যাবে কি?

অনেক মসজিদে দেখা যায় স্থায়ীভাবে কোনো মাদরাসার ছাত্রাবাস বানিয়ে নেয়া হয়। এটা কি ইসলামে জায়েজ আছে? একটি মসজিদ তিনতলা সেই মসজিদের প্রথম তলায় নামাজ হয় আর বাকী দুই তলায় হেফজখানা বসানো হয়েছে, সেখানে ছাত্ররা সারাক্ষণ থাকে এবং লেখাপড়া করে। এমনভাবে মাদরাসা প্রতিষ্ঠা করা সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা কি? কোনো মসজিদকে স্থায়ীভাবে কোনো মাদরাসার ছাত্রদের ছাত্রাবাস বানানো জায়েজ নেই। শরীআতের দৃষ্টিতে মসজিদের সব তলার একই হুকুম। অবশ্য কোথাও যদি এমন হয় যে, মাদরাসারবিস্তারিত পড়ুন

বিশেষ সুযোগে ভোটার নিবন্ধন শুরু আগামীকাল থেকে

নির্ধারিত বয়স হওয়া সত্ত্বেও যাঁরা এখনো ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি, তাঁদের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার থেকে বিশেষ সুযোগে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধিত হতে পারবেন ওই ব্যক্তিরা। নিবন্ধনের এ প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় কেউ চাইলে তাঁর ভোটার এলাকা পরিবর্তনও করতে পারবেন। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, বাদ পড়া ভোটারদের জন্য ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনেরবিস্তারিত পড়ুন

কাজা নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যায়?

প্রশ্ন : অনেক সময় বিভিন্ন ওজরের কারণে কাজা নামাজ পড়া হয়। আমি জানতে চাচ্ছি, এই কাজা নামাজের সওয়াবটা আমরা কি রকম পাব? উত্তর : কাজা বলতে কোনো সালাত নেই। আসলে এ বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। ইসলাম সম্পর্কে আমরা যদি না জেনে কাজ করে থাকি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। আপনি কোনোভাবে জোহরের সালাত আদায় করতে পারেননি। যখনই আপনার সুযোগ হয়েছে তখনই আপনি জোহরের সালাত আদায় করে নেবেন। এটাই হচ্ছে ইসলামেরবিস্তারিত পড়ুন

শীতে ঠান্ডা ও হাঁপানি প্রতিরোধে করণীয়

শীতে ঠান্ডা ও হাঁপানির সমস্যায় অনেকে ভোগেন। শীতে ঠান্ডা ও হাঁপানি থেকে রক্ষা পেতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ঠান্ডা খাবার ও পানীয় পরিহার করুন। কুসুম কুসুম গরম পানি পান করুন। হালকা গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন। প্রয়োজনমতো কাপড় পরুন। তীব্র শীতের সময় কান ঢাকুন, টুপি পরুন এবং গলায় মাফলার ব্যবহার করুন। ধুলাবালি এড়িয়ে চলুন। ধূমপান পরিহার করুন। ঘরের দরজা-জানালা সব সময় বন্ধ না রেখে মুক্ত ও নির্মল বাতাসবিস্তারিত পড়ুন

বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা-ধর্ষণসহ ১৫টি মামলার আসামি নিহত

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বারের বাড়ি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচোরা গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, আবদুল জব্বার ডাকাত সর্দার। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

আবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এবারের ভূমিকম্পে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দুই দিন আগে দেশটির ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে ভূমিকম্প হয়। এএফপির খবরে জানা যায়, টোকিও থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে ফুকুশিমা এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এই তাহলে পুকুরের নিচের আলোর রহস্য!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের একটি পুকুরের নিচে মঙ্গলবার সন্ধ্যা থেকে আলো জ্বলতে দেখেন এলাকাবাসী। এরপর আলোর উৎস নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে পুকুরের পাশে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে যায়। গ্রামের আছাদ আলীর মালিকানাধীন ওই পুকুরপাড়ে সহস্রাধিক কৌতূহলী জনতা ভিড় করে। পুকুরটির পাড়ের কাছেই পানির নিচ থেকে আলোর আভা দেখা যাচ্ছে। কেউ কেউ বলতে থাকেন, এটা ‘ভূত-প্রেতের কাণ্ড’। বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা ‘ভূত-প্রেত’কে নাকচবিস্তারিত পড়ুন

ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ক্ষতিকর ধুমপান

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর ফলে ফুসফুসে ক্যান্সার হয় তা প্রায় সকলেরই জানা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ধুমপান ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক বৈঠকে গবেষণাটি উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি ধুমপান করেন তাহলে তাদের মৃত্যু ঝুঁকি কয়েকগুন বেড়ে যায়। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এই রোগের মূল লক্ষণ হলো রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা। প্রতি চারজনের একজনবিস্তারিত পড়ুন

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে হিলারিকে বিশেষজ্ঞদের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী। বিশেষ করে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ভোট পুনর্গণনার আহ্বান জানান তারা। কয়েকটি অঙ্গরাজ্যে ভোটে কারসাজি বা হ্যাক হওয়ার আশংকা করেছেন এ বিশেষজ্ঞ দল। তাদের মতে, ভোট পুনর্গণনা হলে হিলারি ক্লিনটন জিততে পারেন। বুধবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হিলারির প্রচার শিবিরের প্রতি একদল শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার আহ্বান জানান। বিশেষ করে উইসকনসিন, মিশিগান ওবিস্তারিত পড়ুন

খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যে আপিল বেঞ্চ। এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আর কোনো বাধা রইল না। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইনবিস্তারিত পড়ুন