Archives
now browsing by author
ভারতে যেভাবে ২০ বিলিয়ন নোট ধ্বংস করা হবে


ভারতে কালো টাকা প্রতিরোধে পাঁচশ ও এক হাজার রুপির নোট বাতিলের সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে এতো নোট ধ্বংস করা হবে। ধারণা করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে প্রায় ২০ বিলিয়ন নোট ধ্বংস করতে হবে। তবে কর্মকর্তারা বলছেন এটি আসলে বড় চ্যালেঞ্জ হবেনা। তাদের মতে বাতিল হয়ে যাওয়া নোট যন্ত্রের সাহায্যে কেটে টুকরো টুকরো করা হবে এবং পরে মেশিনের সাহায্যেই মণ্ড আকারে তৈরি করা হবেবিস্তারিত পড়ুন
শিল্পকলায় ‘অজ্ঞাতনামা’


ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে নভেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এছাড়া বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয়বারের মত আয়োজিত হচ্ছে ‘সিনেমা ফাইভ আলাপ’। মুভ্যিয়ানা সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, ‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতিবিস্তারিত পড়ুন
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী


সিলেট সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেছেন। দুই আউলিয়ার মাজারে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। বুধবার বেলা ১১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সেখান থেকে প্রথমে শাহজালাল এবং পরে শাহ পরাণের মাজারে যান। মাজার জিয়ারতের পর জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন
পেপসি ও কোকা-কোলাসহ ৫ কোমল পানীয়তে ক্ষতিকর সিসা


দুটি বহুজাতিক সংস্থার তৈরি পাঁচটি কোমল পানীয়র নমুনাতে অতিরিক্ত সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে বলে রাজ্যসভায় জানানো হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগন সিং কুলস্তে এক লিখিত জবাবে জানিয়েছেন, স্প্রাইট, মাউন্টেন ডিউ, সেভেন আপ, পেপসি ও কোকা-কোলা- এই পাঁচটি কোমল পানীয়র নমুনা জমা দেয়া হয়েছিল কলকাতার ন্যাশনাল টেস্ট হাউসে। সেখানে পরীক্ষার পর এসব পানীয়তে অতিরিক্ত সিসা, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম ধরা পড়েছে। ক্যাডমিয়াম, সিসা, ক্রোমিয়ামের মতো ভারি ধাতুবিস্তারিত পড়ুন
ব্যাটিংয়ে শীর্ষে মারুফ বোলিংয়ে নবী


দুই দিন বিরতির পর আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার মাটিতে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। চট্টগ্রামে দ্বিতীয় পর্বের শেষে ব্যাট-বলের পারফর্ম্যান্সে পাল্টে গেছে অনেক হিসাব-নিকাশ। ব্যাটিংয়ে রান তোলায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফ। আর বোলিংয়ে সবার শীর্ষে রয়েছেন চিটাগাং ভাইকিংসের আফগান তারকা মোহাম্মদ নবী। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে জিতে নেয় টানা ছয়টি সিরিজ। এর প্রতিফলনবিস্তারিত পড়ুন
তরুণদের দলে পেয়ে উচ্ছসিত স্মিথ


আগামীকাল থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে তিনজন খেলোয়াড়ের অভিষেক হতে যাচ্ছে। ‘হোয়াইটওয়াশ’ টেস্টে তরুণদের দলে পেয়ে বেশ খুশি অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এছাড়া ব্রিসবেন ও হোবার্টে পরাজয়ের পরে অস্ট্রেলিয়া নির্বাচক প্রধান রড মার্শ সিদ্ধান্ত নিয়েছিলেন পদ ছেড়ে দেবার। তার স্থানে নতুন অন্তর্বতীকালীন নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ট্রেভর হনস। নতুন দায়িত্ব পেয়ে নির্বাচক প্যানেল দলে ব্যপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল।বিস্তারিত পড়ুন
প্রাথমিক সমাপনীর প্রশ্ন নিয়ে ইন্টারনেটে তোলপাড়


দেশের কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনায় যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখনই চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্প্রদায়িক প্রশ্ন করার অভিযোগ উঠেছে। আর সেই প্রশ্ন ইন্টারনেটে ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন আলোচনা-সমালোচনা ও বিতর্ক। ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন রবিবার ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। আর এই পরীক্ষার একটি প্রশ্ন জন্ম দিয়েছেন নতুন এই বিতর্কের। প্রশ্নপত্রে সৈকত ইসলাম নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের বাবা-মা, তাদের পেশা ও তাদেরবিস্তারিত পড়ুন
ডিসেম্বরে শেখ হাসিনার ভারত সফর, ২০ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা


আগামী ডিসেম্বর মাসে ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা। দু’দিনের এই সফরে পারমাণবিক, মহাকাশ, উপগ্রহ, বাণিজ্য সহযোগিতাসহ ২০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দু’দেশের ভেতরে চুক্তি, প্রকল্পসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কটি নিবিড় হয়েছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সময়েই। পাকিস্তানি সেনাবাহিনী যখন বাংলাদেশিদের গণহারে ধর্ষণ ও হত্যায় মেতে উঠেছিল— তখনই এক কোটি বাংলাদেশি শরণার্থীকেবিস্তারিত পড়ুন
সীমান্তে শক্তিশালী ক্ষেপণাস্ত্র স্থাপন রাশিয়ার


পশ্চিম সীমান্তবর্তী কালিনিগ্রাদ অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর জবাবেই এ পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। মূলত ন্যাটোর প্রস্তুতিকে চ্যালেঞ্জ জানিয়েই রাশিয়া এ কড়া উদ্যোগ নিয়েছে। খবর কলকাতা টুয়েন্টিফোরের। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রুশ ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে বাল্টিক তীরবর্তী দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। কালিনিনগ্রাদে রাশিয়ার কয়েক ডজন রণতরী এবং ডুবোজাহাজ রয়েছে। এ ছাড়া, রুশ পদাতিক বাহিনী, নৌবিস্তারিত পড়ুন
জাহিদ হাসান যখন গানের মডেল
অভিনয় জগতে সব রকমের অভিনয় দিয়েই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন অভিনেতা জাহিদ হাসান। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায়ও দাপিয়ে বেড়িয়েছেন এই আলোচিত অভিনেতা। এবার এই প্রিয় অভিনেতাকে দেখা যাবে গানের মডেল হিসেবে। আসিফ ইকবালের লেখা ‘বেয়াইন সাহেব’ গানের মডেল হিসেবে দেখা যাবে জাহিদ হাসানকে। আজ বিএফডিসিতে জাহিদ হাসান অভিনীত এ গানের শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘বেয়াইন সাহেব’ গানটির ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। দীর্ঘবিস্তারিত পড়ুন













