Archives
now browsing by author
তুলসী পাতা কি চুল পড়া রোধ করে?


ভেষজ উপাদান হিসেবে তুলসী বেশ কার্যকর। এই উপাদান শুধু চুল পড়া রোধই করে না, এটি একবার ব্যবহারে চুলের রুক্ষতা দূর হয়, চুল ঝলমলে ও মসৃণ হয়। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই ও কে—যেগুলো একসঙ্গে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে কাজ করে, যা চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়। আর এর প্রোটিন ও আয়রন মাথার ত্বকের অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়, যা দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় ধানক্ষেতে মাছ ব্যবসায়ীর লাশ


গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে সুনীল চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রামের পাশের একটি ধানের জমিতে সুনীলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুনীল শালাইপুর গুচ্ছগ্রামের প্রয়াত শশী চন্দ্র দাসের ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের দাবি, সুনীলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাদুল্যাপুরবিস্তারিত পড়ুন
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টা ৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সবুজ অঙ্কুর যেভাবে আপনাকে অসুস্থ করবে


সবুজ অঙ্কুর শুনতে কিউট লাগে। কিন্তু এই ক্ষুদ্র সবুজগুলো গত দুই দশকে ২,৫০০ লোককে অসুস্থ করেছে যাদের মধ্যে ১৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এতে মৃত্যুর ঘটনা ঘটেছে তিনটি। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। এফডিএ এর গবেষকরা তাদের প্রতিবেদনে লিখেছেন, “অঙ্কুর দূষণ গণস্বাস্থ্যের জন্য মারাত্মক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।” গবেষণাটি করা হয় এর প্রকোপ অনুসন্ধান এবং তা প্রতিরোধের উপায় খুঁজে বের করার জন্য। গতবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল


প্রথম দিকে প্রায় প্রাণ শূণ্য থাকলেও এখন জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্যাট-বলের দারুণ প্রদশর্ণীতে সাত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা বিপিএল জমিয়ে তুলেছেন। চার-ছক্কার ধুন্ধুমার এ আসরের চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে। চট্টগ্রাম পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে ‘স্বাগতিক’ চিটাগং ভাইকিংস বরিশাল বুলসকে ৭৮ রানে হারিয়ে বড় জয় নিয়ে ঢাকায় ফিরছে। বিপিএলে এখন পর্যন্ত ২৪ ম্যাচ শেষ হয়েছে। সবচেয়ে বেশি ৮ ম্যাচ এখন পর্যন্ত খেলেছে চিটাগং ভা্ইকিংস। এছাড়া ৭টি করে ম্যাচ খেলেছেবিস্তারিত পড়ুন
আবারো ভারত-পাকিস্তান সংঘর্ষ, এখন পর্যন্ত ৩ সেনা সদস্য নিহত


একদিন আগেই কাশ্মির সীমান্তে ৬ ভারতীয় সেনা হত্যার দাবি করেছিল পাকিস্তান সেনাবাহিনী। তার একদিন পর পাকিস্তানি সেনার হামলায় আরো ৩ সেনা সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছ ভারত। মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে পাক হামলায় মৃত্যু হয় তিন সেনা সদস্যের। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এদের মধ্যে এক সেনার অঙ্গচ্ছেদের দাবি করা হয়েছে। ভারতীয় সেনা বাহিনীর নর্দার্ন কম্যান্ডের তরফে টুইট করে এ খবর জানানো হয়। তবে সেনা হত্যার কথা স্বীকার করলেওবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টা পার হলেও আইভীর পাশে নেই শামীম ওসমান


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় সবকিছু মিটমাট হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও মেয়র প্রার্থী আইভীর পাশে দেখা যায়নি শামীম ওসমান ও তার অনুসারীদের। মেয়র পদে পদত্যাগ করা থেকে শুরু করে ডা. সেলিনা হায়াৎ আইভী যেখানেই গেছেন তার পাশে ভেসে উঠেছে সেই পুরনো চেহারাই। শামীম ওসামন ও তার অনুসারীদের কাউকেই দেখা যায়নি। তাহলে কী এমপি শামীম ওসমানের সঙ্গে পুরোনো দ্বন্দ্ব রয়েই গেল? এমন প্রশ্নের সরাসরি উত্তরও মেলেনি। দলের মেয়র প্রার্থী আইভীবিস্তারিত পড়ুন
“ নতুন আইনে কানাডার ইমিগ্রেশন অনেক দ্রুত ও সহজ”


ইমিগ্র্যান্ট বা সিটিজেনশীপ লাভের জন্য অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাই আমাদের পছন্দের দেশ। বর্তমান নতুন আইনানুযায়ী ও বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক ওরাজনৈতিক পরিস্তিতি বিবেচনায় কানাডা হতে পারে আমাদের প্রথম ও একমাত্র পছন্দ।2016 ও 2017 সাল দুটিকে কানাডা সরকার ইমিগ্র্যান্ট প্রত্যাশিদের জন্য তাদেরদুয়ার উন্মুক্ত করে দিয়েছে।বিভিন্ন ক্যাটাগরিতে ও বিভিন্ন প্রোগ্রামে এই ইমিগ্রেশন প্রক্রিয়া বাস্তবায়ন হয়।কারো যদি গ্র্যাজুয়েশন ও কাজের অভিজ্ঞতা থাকে এবং ইংরেজীতেমোটামুটি দক্ষতা থাকে, তবে তারাই পরিবারসহ মাত্র 6-7 মাসের মধ্যে আবেদন করেবিস্তারিত পড়ুন
চলে গেলেন প্রিয় অভিনেতা গোলাম হাবিবুর রহমান


বিশিষ্ট অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই। মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধুদা হিসেবে পরিচিত এই অভিনেতা মঞ্চের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে যোগ দেন অভিনেতা হিসেবে। টেলিভিশন নাটক ‘হাড়কিপটে’ ছাড়াও অসংখ্য নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার করা কয়েকটি চলচ্চিত্র হল ‘স্মাগলার’, ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু’, ‘চন্দ্রনাথ’ ইত্যাদি। অভিনেতা মধুর মৃত্যুর খবরবিস্তারিত পড়ুন
মুক্তি পেলেন মাহমুদুর রহমান


দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বুধবার দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান। কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই বাছাই শেষে দুপুর ১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এসময় কারা ফটকে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ.জে.এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার,বিস্তারিত পড়ুন













