বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

নাফ নদীতে ভাসছে শত শত রোহিঙ্গা

বাংলাদেশে অনুপ্রবেশের আশায় মিয়ানমারের শত শত রোহিঙ্গা নাগরিক টেকনাফ ও উখিয়াসংলগ্ন নাফ নদীতে নৌকা নিয়ে ভাসছে। দিনের বেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অনুপ্রবেশ সম্ভব হচ্ছে না। তাই রাতের আঁধারে নজরদারি এড়িয়ে তারা ঢুকে পড়ার চেষ্টা করছে। ইতিমধ্যে টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কিছু রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা এই দুই উপজেলার পাহাড়-জঙ্গলসহ বিভিন্ন স্থানে আগে থেকেই বসবাসরত রোহিঙ্গা পরিবারের সঙ্গে মিশে যাচ্ছে।বিস্তারিত পড়ুন

আশুলিয়ায় ম্যাচ কারখানায় দগ্ধ কিশোরীর মৃত্যু

শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো এলাকার কালার ম্যাক্স বিডি লিমিটেড নামের গ্যাস ম্যাচ কারখানায় আগুনে দগ্ধ কিশোরী আঁখির (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আঁখি রংপুরের মিঠাপুকুর উপজেলার আশরাফুলের মেয়ে। ঢামেক সূত্র জানায়, ওই কিশোরীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবীড় পর্যবেক্ষণে ছিল সে। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকালবিস্তারিত পড়ুন

চোখ থাকিতেও অন্ধ!

লেখার বিষয়টাই এমন, এখানে ব্যক্তির নাম উল্লেখ করে কেস স্টাডির বয়ান দুঃসাধ্য। পাত্র-পাত্রীর নাম বললে তাঁদের মধ্যকার জটিলতা বাড়ার আশঙ্কা প্রবল। ফলে অবধারিতভাবে ছদ্মনামের আশ্রয় নিচ্ছি আমরা। ধরা যাক, এই সত্যি গল্পের পাত্রীর নাম হিমি, পাত্রের নাম টুটুল। দাম্পত্য জীবনের ছয়টি বছর পার করেছেন সম্প্রতি। শেষ বিবাহবার্ষিকীতেই তাঁদের মধ্যে বেঁধে গেল তুলকালাম কাণ্ড! গল্পটা আমরা শুনছিলাম হিমির মুখ থেকে। ৩২ বছর বয়সী এই চাকরিজীবী বিবাহবার্ষিকীর রাতে আশা করেছিলেন টুটুল অন্তত বিশেষবিস্তারিত পড়ুন

হিমঘরে কিশোরীর দেহ, আশা পুনর্জন্মের

ক্যানসারে মারা গিয়েছে ১৪ বছরের মেয়েটি৷ তার আশা ছিল ১০০ বছর পর চিকিৎসকদের কল্যাণে সে বেঁচে উঠবে৷ তাঁর শেষ ইচ্ছেকে কুর্নিশ জানাল লন্ডনের আদালত৷ হাই কোর্ট তার রায়ে কিশোরীর দেহ হিমঘরে পাঠতে নির্দেশ দিল৷ আদালতের এই অপ্রত্যাশিত ও নজিরবিহীন রায়ে মেয়ের নবজন্মের আশায় বুক বাঁধলেন তাঁর মা৷ তরল নাইট্রোজেনে রাখা হয়েছে মেয়েটির দেহ৷ নাইট্রোজেনকে তরলে রূপান্তরিত করতে হিমাঙ্কের নিচে ১৯৬ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হয়৷ নাইট্রোজেনের হিমাঙ্ক মাইনাস ২১০ ডিগ্রি সেলসিয়াস৷বিস্তারিত পড়ুন

যে নম্বর ডায়াল করলে উত্তর ভেসে আসে পরলোক থেকে…!

ভুতুড়ে কল’ নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হতো ল্যান্ডফোনের আমলে। কে বা কারা নাম না জানিয়ে আবোল তাবোল বকে যেত রাতদুপুরে। কেউ কেউ তো আবার ফোনটি করে চুপ করে বসে থাকতেন। মাঝরাতে ঘুম ভেঙে সেই সব নিঃসাড় কল ধরে রীতিমতো ভয় পেয়েছেন অনেকেই। মোবাইল জমানায় পা দিয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এই ভেবে যে, আর ভুতুড়ে কল আসবে না। কারণ ফোন নম্বর তো ডিসপ্লে-তে ফুটে উঠবেই। কেউ ফোন করে ভূতপনা দেখালে, সোজা কোতোয়ালিতেবিস্তারিত পড়ুন

পেশায় এমবিবিএস ডাক্তার কিন্তু জুতা বেচে পেট চলে কেলার

ক্যারিয়ার শুরু করেছিলেন ২৫০০০ টাকা বেতন দিয়ে। আপাতত তার মাসিক মাইনে ১৫০০০ টাকা। করাচি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করে বর্তমানে আহমেদাবাদে জুতা বিক্রিতে ব্যস্ত ডাক্তার দশরথ কেলা। ছাত্র হিসেবে বরাবর মেধাবী ছিলেন আটত্রিশের দশরথ। পাকিস্তানে গোটা ছাত্রজীবনে শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছেন। যথাসময়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর ডাক্তারি পেশার শুরুতে মাসিক ২৫০০০ টাকা বেতনের লোভনীয় চাকরি। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করায় ২০০৬ সালে দেশ ছাড়া কাল হয় তার। ভারতেরবিস্তারিত পড়ুন

এবার যৌনকর্মীর নামে রাস্তা!

এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে জার্মানির হামবুর্গ শহর প্রসাশন। এবার শহরটির একটি রাস্তার নামকরণ হতে চলেছে দেশটির এক সাবেক যৌনকর্মীর নামানুসারে। তিনি ডমিনিকা অ্যানিটা নিহফ। যদিও তিনি যৌনকর্মী, তবে পরবর্তী রূপালি পর্দায় নাম লিখিয়ে খ্যাতি অর্জন করেন। তবে এখানেই থেমে ছিলেন ডমিনিকা। নিজে যৌনকর্মী ছিলেন বলে মিডিয়া থেকে অবসরের পরে যৌনকর্মীদের অধিকার রক্ষা নিয়ে নিয়মিত কাজ করে গেছেন তিনি। জার্মানিতে যৌন পেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লাগাতার আন্দোলনও করেছেন ডমিনিকা। জার্মানির দেহব্যবসায়ীদেরবিস্তারিত পড়ুন

হিলারিকে জেলে পাঠাতে চান না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর সবচাইতে বড় একটি ছিলো ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় বার্তা আদান প্রদানের অভিযোগে হিলারি ক্লিনটনকে জেলে পাঠানো। তবে এখন পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হিলারি ক্লিনটনকে আর কষ্ট দিতে চান না। প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে পাঠাবেন এমন নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পুরোপুরি উল্টো পথে যাবার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেছেন, ও রকম কিছু করলে বরং মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি হবে।বিস্তারিত পড়ুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় গৃহকর্মীর লাশ উদ্ধার

রমনার বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের তৃতীয় তলা বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় কাজের ছেলের লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কাজের ছেলের নাম মিলন টিকাদার (২০)।মিলন মাগুরা সদর উপজেলার কুরাগাছি গ্রামের বিজন টিকাদারের ছেলে। রমনা থানার উপ-পরিদর্শক আতোয়ার হোসেন জানান, মিলন ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। ধারণাবিস্তারিত পড়ুন

রুপি আনতে ব্যাংকে বাবা, ক্লিনিকে মরল মেয়ে

প্রচণ্ড জ্বরে ভুগতে থাকা মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ক্লিনিক থেকে হাসপাতালে নেওয়ার কথা বলেছিলেন চিকিৎসক। সে অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে ব্যাংকে গিয়েছিলেন বাবা। কিন্তু বিরাট লাইন ঠেলে ব্যাংকে ঢুকতে পারেননি বাবা। ফলে উন্নত চিকিৎসা না পাওয়ায় বেসরকারি ক্লিনিকেই প্রাণ গেছে মেয়ের। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌর ২০০ কিলোমিটার দূরে বান্দা এলাকার। হতভাগ্য বাবা ধর্মেন্দ্র একজন দিনমজুর। তিনি এনডিটিভিকে জানান, তিন দিনে তিনবার তিনি ব্যাংকে রুপি উত্তোলন করতে যান। কিন্তু তিনবারইবিস্তারিত পড়ুন