Archives
now browsing by author
মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন


মিয়ানমারে নিরীহ মুসলিমদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে ইসলামী শ্রমিক আন্দোলন। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন,বিস্তারিত পড়ুন
মায়ানমারে মুসলিম হত্যাঃ মুসলমানের ঘরে জন্ম নেয়াই যাঁদের বড় অপরাধ


https://youtu.be/9yUeMhfWAZ4
ঢাকায় আসছেন পাখি, কিরণমালা ও রাশি


কলকাতার জনপ্রিয় তিন অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী, রুখমা রায় ও গীতশ্রী রায়, তাঁরা তিনজনই যথাক্রমে পাখি, কিরণমালা ও রাশি নামে পরিচিত। ‘বোঝে না সে বোঝে না’, ‘কিরণমালা’ ও ‘রাশি’ ধারাবাহিক নাটকের নামভূমিকায় অভিনয় করে কলকাতা ও বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই তিনজন । তাঁদের ভক্তদের জন্য সুখবর হলো, তাঁরা প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের মাদকবিরোধী একটা কনসার্টে অংশ নিতেই তাঁরা ঢাকায় আসছেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আয়োজনে এই কনসার্টটি আগামী ২৪বিস্তারিত পড়ুন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs চিটাগং ভাইকিংস, খেলাটি দেখুন সরাসরি (LIVE HD ভিডিও)


https://youtu.be/KqpzUD7drH8
মারা গেছেন অভিনেতা-নির্মাতা মামুন


ডিরেক্টরস গিল্ডের সদস্য ও নাট্য নির্মাতা আরিফ আল মামুন মারা গেছেন। আজ ২১ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিরেক্টরস গিল্ড পরিবার ও নাট্যাঙ্গন সংশ্লিষ্টরা। জানা গেছে, আরিফ আল মামুন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে থাকা অবস্থায় তিনি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর গোলাপবাগ জাকেরিন মসজিদে তারবিস্তারিত পড়ুন
টসে জিতে ব্যাটিংয়ে মাশরাফির কুমিল্লা


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজকের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তাজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্য পৌনে ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা। চ্যাম্পিয়ন কুমিল্লাকে এবারের আসরে যেন চেনা যাচ্ছে না। ৬ ম্যাচে মাত্র ১টি তে জিতে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে গত আসরে চমক দেখানো দলটি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২টি জয় পেয়ে ৫ নম্বরে আছে চিটাগং।বিস্তারিত পড়ুন
বিপিএলে কে কোথায় দাঁড়িয়ে


জমে উঠেছে বিপিএল। আজ এক দল শীর্ষে তো কাল আরেক দল। এভাবেই চলছে এখন বিপিএলে পয়েন্ট টেবিল ভাঙা গড়ার খেলা। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আর সাব্বির-মিরাজের রাজশাহী কিংস। এই ম্যাচে ১৮২ রান করেও জিততো পারলো না ঢাকা। বরং মুমিনুল হক আর সামিত প্যাটেলের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেটের দারুণ এক জয় পেলো রাজশাহী। তবে পয়েন্ট টেবিলেরবিস্তারিত পড়ুন
‘যেন আমরা বিশ্বকাপ জিতেছি’


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেই দলটিই কি না এবারের আসরে চরমভাবে ব্যর্থ। এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা। সর্বশেষ ম্যাচে এসেই প্রথম জয়ের দেখা পায় তারা। কুমিল্লার এমন ব্যর্থতায় কিছুটা হতাশ হলেও সমর্থকদের ভালোবসায় বেশ মুগ্ধ দলটির চেয়ারম্যান নাফিসা কামাল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাফিসা কামাল লিখেছেন, ‘দলের এমন ব্যর্থতার পরও অন্য অনেক সময়ের তুলনায় আমাদের বন্ধু, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী এখন অনেক বেশি।বিস্তারিত পড়ুন
শীতে মুলা খাইলে ১০ উপকার, থাকবে না শরীরের যে রোগগুলো


মুলা! নাম শুনেই অনেকে চোখ কুঁচকান। অনেকেই মুলা খেতে চান না। কিন্তু মুলায় মেলে নানা উপকার। তরকারি হিসেবে বা সালাদে নানাভাবে মুলা খাওয়া যায়। পুষ্টিবিদেরা বলেন, মুলার মেলা পুষ্টিগুণ। যকৃৎ ও পাকস্থলী পরিষ্কারে মুলার জুড়ি মেলা ভার। নিয়মিত তাই খাবার টেবিলে মুলা রাখতেই পারেন। মুলার নানা উপকারের কথা জেনে নিন যকৃৎ ও পাকস্থলী বিষমুক্ত করতে পারে মুলা। মুলা সাদা, লাল বা কালো রঙের হতে পারে। শীতকালে সাদা মুলা সহজে চোখে পড়ে।বিস্তারিত পড়ুন
বুশের ‘মুসলিম নিবন্ধন’ ফিরিয়ে আনছেন ট্রাম্প


সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আমলের বিতর্কিত মুসলিম নিবন্ধন ব্যবস্থা ফিরিয়ে আনছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি ও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে অন্য মুসলিমদের নিবন্ধনের ব্যবস্থা করা হবে। নির্বাচনের আগে ট্রাম্প মুসলিম ডাটাবেজ তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে সমালোচনার মুখে সেই প্রচারণা থেকে পিছু হটেছিলেন তিনি। তার মুখপাত্র জানিয়েছিলেন- ট্রাম্প কখনই এমন ব্যবস্থার প্রস্তাব করেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন সিএনএনকেবিস্তারিত পড়ুন













