Archives
now browsing by author
জাহির খানকে ওস্তাদ বলেন ইংলিশ ব্রড


ভারতীয় দলের মুসলিম ক্রিকেটার ও সাবেক ফাস্ট বোলার জাহির খানকে ওস্তাদ বলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ভারতের বিপক্ষে ভাইজ্যাগ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে স্টুয়ার্ট ব্রড বলেন, উপমহাদেশের পিচে কীভাবে বল করতে হয়, তা তিনি শিখেছেন জাহির খানের কাছে। ভাইজ্যাগ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে ব্রড। শেষবার ইংল্যান্ড যখন ভারত সফরে এসেছিলেন, তখন ভারতের বাঁ-হাতি পেসার জাহিরের কাছে উপমহাদেশের পিচে বোলিং কৌশল রপ্ত করেছিলেন ব্রড। স্টুয়ার্ট ব্রড বলেন, জাহিরেরবিস্তারিত পড়ুন
কোন কোন ব্যক্তি জীবনে ধনী হতে পারেন না


গোস্বামী তুলসীদাসকে শুধুমাত্র ‘রামচরিতমানস’-এর রচয়িতা বলে মনে করলে ভুল হবে। আসমুদ্রবিমাচল এই ভূখণ্ডে তুলসীদাস নামটি গণচৈতন্যে ধৃত হয়ে রয়েছে আর একটি কারণে। সেই কারণটি তাঁর নামে প্রচলিত দোহাবলি। দুই পংক্তির আশ্চর্য সব কবিতার মধ্যে ধরা রয়েছে নৈতিকতার সদানবীন পাঠ। এই কবিতাগুলি সত্যিই তুলসীদাসের রচনা কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও একথা বলাই যায়, তাঁর নামে প্রচলিত এই আপ্তবাক্যগুলির অন্তর্নিহিত সত্যতাকে কেউ অস্বীকার করতে পারেননি কয়েকশো বছরেও। অনেক সময়ে তুলসী-দোহাবলী নিহিত থেকেছেবিস্তারিত পড়ুন
পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীকে পিটিয়েছে বখাটেরা


নাটোরের গুরুদাসপুরে বেগম রোকেয়া গালর্স স্কুল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নবম শ্রেণির (কারিগরি শাখা) বোর্ড সমাপনী পরীক্ষা দিতে আসা একছাত্রকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। শান্ত কুমার সরকার (১৫) নামের ওই শিক্ষার্থীকে বখাটেরা লোহার রড ও কাঠের পাটাতন দিয়ে পিটিয়ে আহত করে। সে গুরুদাসপুর উপজেলার নুর মোহম্মদ বিশ্বাস টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। রোববার সকালে উপজেলার বেগম রোকেয়া গালর্স স্কুলের ভেতরে ঢুকে ওই ঘটনা ঘটায় বখাটেরা। সে সময় শান্তর চিৎকারে অন্য শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন
বিয়ের দাবীতে যুবলীগ নেতার বাড়ীতে অবস্থান


নীলফামারীতে বিয়ের দাবীতে প্রেমিক যুবলীগ নেতা ও ইউপি সদস্যর বাড়ীতে অবস্থানরত পুলিশের হাতে আটককৃত অনার্স পড়ুয়া প্রেমিকাকে জামিন দিয়েছে আদালত। আজ রবিবার নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সামিউল হক তার জামিন আবেদন মঞ্জুর করেন। জানা যায়, জেলার ডোমার উপজেলার মৌজা পাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী জোবায়দা আবেদীন জুই একই উপজেলার বামুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও সংশ্লি¬ষ্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্যবিস্তারিত পড়ুন
‘ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হবো না’


জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সবচেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন গঠন, আমরা স্বাধীন ও নির্দলীয় নির্বাচন কমিশন চাই। জাতীয় পার্টি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমি সুস্থ হবো না। আজ রোববার রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টিতে যোগদান করেন কমান্ডার (অব.) এম শহিদুর রহমান-পিএসসি (নেভী), প্রতিষ্ঠাতা মহাসচিব, বি.এন.এ এবং বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশতী’রবিস্তারিত পড়ুন
প্রিয়জনকে হারানোর কান্নায় এখন ভারী পুখরায়ার বাতাস


প্রিয়জনকে হারানোর কান্নায় এখন ভারী পুখরায়ার বাতাস। হাসপাতাল থেকে হাসপাতাল, প্রিয়জনের খোঁজে ঘুরছেন মানুষ। মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করা পাখুরিয়ার বাতাসে এখন শুধুই আতঙ্ক। ট্রেনের কামরায় নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন। হঠাত্ই সব লণ্ডভণ্ড। বয়স বড়জোর দুই কি তিন। হাসপাতালের বিছানায় থাকা ছোট্ট সৃষ্টির দুটো অবুঝ চোখ খুঁজে চলেছে বাবা-মাকে। রবিবার ভোরের আলো ফোটার আগেই তার জীবনে যে বড় বেশি অন্ধকার ঘনিয়ে এসেছে তা বোঝার ক্ষমতাও এখনও তার হয়নি। দুর্ঘটনার পর থেকেবিস্তারিত পড়ুন
ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন ব্রিটেনের রানি


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে আগামী বছর লন্ডন সফরের আমন্ত্রণ জানাবেন ব্রিটেনের রানি এলিজাবেথ। যুক্তরাজ্যের ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা রোববার এ তথ্য জানিয়েছে। দুই মন্ত্রী ও ডাউনিং স্ট্রিটের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্পের সফরের সময় ঠিক করতে শিগগিরই ব্রিটিশ কর্মকর্তা ও ট্রাম্পের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হবে । আগামী বছর জুন বা জুলাইয়েই এ সফরের তারিখ নির্ধারণ হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসাবিস্তারিত পড়ুন
নতুন চলচ্চিত্রে চম্পা


এদেশের চলচ্চিত্রে জনপ্রিয় নাম চম্পা। একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা ছিলেন তিনি। সময়ের স্রোতে বর্তমানে খুব একটা নিয়মিত নন। তবে বিশেষ কিছু চরিত্রে মাঝে মধ্যেই দেখা মেলে তার। সম্প্রতি নতুন করে চুক্তিবদ্ধ হলেন ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীলফড়িং’ ছবিতে। এতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানান। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলাপকালে তিনি বলেন, ‘ছবিতে অভিনয়ের অনেক প্রস্তাবই পাই। কিন্তু গল্প ও চরিত্র একেবারেই পছন্দ হয় না। আজকাল যারা চিত্রনাট্য লিখছেন হয় তাদের চলচ্চিত্রেরবিস্তারিত পড়ুন
বোলারদের জন্য খুলনার জয়, ব্যাটিং ভালো হয়নি বরিশালের,


বরিশালের বিপক্ষে জয় পেলেও ১৫ রান কম হয়েছে আর বোলারদের জন্য জয় পেয়েছি বলে জানালেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনার বিপক্ষে ২২ রানের হারে ব্যাটসম্যানদের দোষারোপ করলেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনে এসব কথা বলেন তারা। কমপক্ষে ১৫ টা রান কম করেছেন বলে জানালেন ম্যাচ সেরা খুলনার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বোলারদের কৃতিত্বদিয়ে তিনি বলেন: আমাদের বোলাররা ভালো করছে, তাই রান কম হলেও আমরা জিতেবিস্তারিত পড়ুন














