Archives
now browsing by author
মানবদেহের নতুন অঙ্গ আবিষ্কার, সবমিলিয়ে ৭৯টি হলো


আগে একে শুধু পাচনতন্ত্রের কয়েকটি খণ্ডিত কাঠামো মনে করা হত। কিন্তু এখন বিজ্ঞানীরা উপলব্ধি করতে পেরেছেন, প্রকৃতপক্ষে এটি একটি একক এবং খণ্ডিত নয় বরং একটানা একটি অঙ্গ। এটি প্রথম আবিষ্কার করেন লিমারিক বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষক জে ক্যালভিন কফি। তিনি বলেন, “যদিও এর কার্যকারিতা কী তা এখনো স্পষ্ট করে জানা যায়নি তথাপি এই আবিষ্কারের ফলে বিজ্ঞানের পুরোপুরি নতুন একটি ক্ষেত্রের দরজা খুলে গেছে। ” তিনি বলেন, এই অঙ্গটির নিরিখে আমরা তলপেটের রোগগুলোকেবিস্তারিত পড়ুন
সাড়ে ৩০০ কোটি আয়ের সম্ভাবনা ‘দঙ্গলে’র


বলিউডের জনপ্রিয় তারকা আমির খানের ছবি মানেই নতুন চমক, আর দর্শকদের নড়েচড়ে বসা। খুতখুতে স্বভাবের আমির যেকোনো ছবির জন্যই নিজেকে ঢেলে সাজান, আর তার ব্যতিক্রম ঘটেনি সদ্য মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ছবির ক্ষেত্রেও। গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দঙ্গল। বক্স অফিস মাত করে প্রথম ১১ দিনের মধ্যেই ছবিটি আয় করেছে ২৮৪ দশমিক ৬৯ কোটি রুপি। বলার অপেক্ষা রাখে না খুব শিগগিরই ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়া সালমান খানের ব্লকবাস্টার সুলতানকেও ছাড়িয়েবিস্তারিত পড়ুন
আপনার সঙ্গীনি কী সাইজের ব্রা পরছে আপনি জানেন কী? ভিডিওটি দেখলে অবাক হবেন (ভিডিও)


https://youtu.be/hDnnlnD2Ku8
ময়মনসিংহে একই পরিবারের তিনজনসহ নিহত ৪


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলো মনোয়ারা বেগম (৩৫), তাঁর ছেলে সাকিবুর হাসান (৫), মনোয়ারার শাশুড়ি ফাতেমা বেগম (৬০) ও সিএনজিচালিত অটোরিকশার চালক চান মিয়া (২৫)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। চান মিয়ার বাড়ি নান্দাইল উপজেলার চারআনিপাড়ায় । দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন
৫ জানুয়ারির প্রস্তুতি নিচ্ছে বিএনপি


৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দেশ দৃশ্যমান পুলিশি রাষ্ট্র। পুলিশি রাষ্ট্র না হলে সরকার পুলিশকে সমাবেশের অনুমতি দিতে বলবে।’ বুধবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, ৫ জানুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একবিস্তারিত পড়ুন
৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মৃত্যুর ৫ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শান্ত হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গোরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়। এ সময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. সিহাব রায়হান, পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) ও পুলিশের কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতবছরের ৮ আগষ্ট ভেড়ামারা উপজেলার বিলশুখাবিস্তারিত পড়ুন
প্রতিদিন দুই কোটি টাকা লেনদেন
ঝিনাইদহে যাত্রা ও মেলার নামে জুয়া, র্যাফল ড্র


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার পাঁচটি স্থানে যাত্রা ও মেলার নামে জুয়ার আসর বসছে। এসব স্থানে দেখানো হচ্ছে অশ্লীল নৃত্য। এসব অপতৎপরতার পাশাপাশি জেলা শহরের মোড়ে মোড়ে আকর্ষণীয় ও দামি পুরস্কার দেওয়ার লোভ দেখিয়ে বিক্রি করা হচ্ছে লটারি। এসব লটারি কিনে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ খেটে খাওয়া মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এসব বন্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ‘দৈনিক বেনারশি’, ‘দৈনিক সোনামনি’, ‘দৈনিক উল্লাস’সহ বিভিন্ন নামেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তালায় ট্রাক উল্টে নিহত দুই \ আহত তিন


নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধি| সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ খনন কাজে নিয়োজিত স্কেবেটর মেশিনবাহী ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোররাত ৫ টার দিকে উপজেলার নেহালপুর মক্তবের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার মহেশখালি গ্রামের রওশন আলি (২৫) ও চট্রগ্রাম জেলার পটিয়া থানার মো. আজিজুর রহামান (৩০) । আহতরা হলেন, ফরহাদ হোসেন, মো. সাইন ও জসিম। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন
মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সারাদেশ


রাজধানী ঢাকাসহ সারাদেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় দফা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটারে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের পর অনেককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। দ্বিতীয় দফার এ ভূমিকম্পে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে আজবিস্তারিত পড়ুন
কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান


কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। বুধবার সকালে বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর গভীর জঙ্গলে এ কারখানার সন্ধান পায় র্যাব। কারখানায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। এ সময় দুজনকে আটক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেক।













