Archives
now browsing by author
প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে পেরুতে ওবামা


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার রাতে পেরুতে পৌঁছেছেন। এটি তার আট বছরের মেয়াদকালের শেষ বিদেশ সফর। ওবামা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের আগে আগে লিমার জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওই সম্মেলনে ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ওবামা ট্রান্স-প্যাসিফিক বাণিজ্যিক চুক্তির আওতায় থাকা ১২টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, ট্রাম্প এই চুক্তির বিরোধী হওয়ায় এখন এর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। হোয়াইটবিস্তারিত পড়ুন
দিনাজপুরে এবার ৬ বছরের শিশুকে ধর্ষণ
দিনাজপুরে আবারও এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ছয় বছর বয়সী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকেও আটক করেছে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ৬ নভেম্বর রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার বৃষ্টপুর সোনাচালানী এলাকায় ৬ বছর বয়সী শিশুকন্যাকে (বাবুল ইসলামের মেয়ে বৃষ্টি, স্থানীয় আনন্দ স্কুলের ছাত্রী) একই এলাকার মতিউর রহমানের বাড়িতে রেখে বাবারবিস্তারিত পড়ুন
আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা


আগামীকাল, ২০ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা ২৭ নভেম্বর শেষ হবে। এ বছর ৩২ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দবিস্তারিত পড়ুন
নাসিক নির্বাচন
নৌকা আইভীর হলো, প্রতিদ্বন্দ্বিতা হবে কি?


আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মাঠ যে জমে উঠবে, সেটার আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করে ১৪ নভেম্বর নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে। তার আগে থেকেই নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিদ্যমান ছিল। কে কে হতে পারেন নির্বাচনে মেয়র প্রার্থী! আবার সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না! নিলে কে হবেন কোন দলের প্রার্থী! ইত্যাদি বিষয়বিস্তারিত পড়ুন
ইতিহাস
তিতুমীরের বাঁশের কেল্লা ও স্বাধীনতার লড়াই


১৮৩১ সালের ১৩ নভেম্বর সন্ধ্যা। ইংরেজ বাহিনী ঘিরে ফেলে নারিকেলবেড়িয়া গ্রাম। এ গ্রামেই নির্মাণ করা হয়েছে তিতুমীরের বাঁশের কেল্লা। রাতেই ইংরেজ বাহিনীর ওপর আক্রমণের সিদ্ধান্ত নেন মীর নিসার আলী ওরফে তিতুমীর। তাঁর নির্দেশে সেনাপতি মাসুম খাঁ একযোগে আক্রমণ পরিচালনা করেন। তীর-ধনুক, বর্শা, ইটের টুকরা আর কাঁচা বেলের আক্রমণে ইংরেজ বাহিনীর অনেকেই আহত হয়ে পিছু হটতে বাধ্য হয়। পরের দিনে ইংরেজ বাহিনীর দায়িত্বে থাকা কর্নেল একটি গ্রেপ্তারি পরোয়ানা এনে তিতুমীর বাহিনীকে গ্রেপ্তারেরবিস্তারিত পড়ুন
শখ কি রেডিও জকি হলেন?


কিছুদিন আগে একটি বেসরকারি রেডিওতে জনপ্রিয় তারকা দম্পতি নিলয় ও শখ তাঁদের ভালোবাসার গল্প শুনিয়েছেন। রেডিওতে সেই অনুষ্ঠানের ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন শখ। আর এই ছবি দেখে অনেক ভক্ত ভেবেছেন, শখ বুঝি রেডিও জকি হয়ে যাচ্ছেন। কিন্তু শখ আরজে হননি, শুধু একটি শোতে অংশগ্রহণ করতেই রেডিওতে হাজির হয়েছিলেন। তবে এবার এক নাটকে আরজের চরিত্রেই অভিনয় করছেন শখ। শখ জানান, সম্প্রতি একটি নাটকের গল্পের প্রয়োজনে তাঁকে আরজে হতে হয়েছে। নাটকের নাম ‘হ্যালোবিস্তারিত পড়ুন
১৫৭ লক্ষে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস, খেলাটি দেখুন সরাসরি (LIVE SD ভিডিও)


খুলনাকে কাঁপিয়ে দিয়েও হারল ঢাকা ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স দেখিয়ে অতি প্রয়োজনীয় জয় তুলে নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সেকুজে প্রসন্নর ব্যাটিং তাণ্ডবে কিছুটা ভয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক রিয়াদের হাফ সেঞ্চুরি এবং পরবর্তীতে বোলারদের দাপটে ৯ রানে হার মানতে বাধ্য হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেবিস্তারিত পড়ুন
মাহমুদউল্লাহর অর্ধশতকে খুলনার ১৫৭ রান


বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়ছেন মাহমুদউল্লাহ। বলহাতে জাদু দেখিয়ে খুলনা টাইটানসকে দুটি ম্যাচ জিতিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনার অধিনায়ক জ্বলে উঠেছেন ব্যাট হাতে। খেলেছেন ৪৪ বলে ৬২ রানের লড়াকু ইনিংস। মাহমুদউল্লাহর এই অর্ধশতকে ভর করে খুলনার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৭ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি মাহমুদউল্লাহর খুলনা। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২৩ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেনবিস্তারিত পড়ুন
মেসির ব্যাপারে আশাবাদী এনরিকে


দলের তারকা স্ট্রাইকার লিয়নেল মেসির বার্সেলোনায় থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ক্লাবের সাথে নিজের সম্পর্কের ব্যপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না বার্সেলোনা বস লুইস এনরিকে। কাতালান ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ বৃহস্পতিবার গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছিলেন ২৯ বছর বয়সী মেসি ক্যাম্প ন্যু থেকেই নিজের ক্যারিয়ার শেষ করবেন। যদিও ক্লাবের সাথে তার মেয়াদ রয়েছে আর মাত্র ১৮ মাস। এনরিকে বিষয়টিতে সমর্থন জানিয়ে বলেছেন, আমিও মনে করি বার্সেলোনার সাথে মেসির সম্পর্ক আরোবিস্তারিত পড়ুন
সালমানের বিয়ে না হলেও সেলিব্রেশন হলো


নভেম্বরের ১৮ তারিখ বলিউডে একটি ইতিহাস রচনা হতে পারতো। বিশাল সেলিব্রেশন হতে পারতো, ভক্তরা আনন্দে ভেসে যেতে পারতো। কিন্তু না, কিছুই হলো না। তার একমাত্র কারণ মোস্ট অ্যালিজেবল ব্যাচলর সালমান খানের জন্য। কারণ এদিনেই ৫০বছর বয়সী সালমান খানের বিয়ে হওয়ার কথা ছিলো। তবে দিনটিকে কোনোভাবে প্রাণহীন করলেন না টেনিস তারকা সানি মির্জার ছোট বোন আনাম মির্জা। বি-টাউনের অনেক তারকাকে নিয়ে বিশাল সেলিব্রেশনে এ দিনেই বিয়ে করলেন তিনি। সেই বিয়েতেই উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন













