Archives
now browsing by author
মায়ের পর এবার মেয়ের পালা


আলিয়া ভট্ট আর জাহ্নবীর মধ্যে একটা মিল পাওয়া গেছে। আলিয়াকে সবাই চেনেন। কিন্তু জাহ্নবী আবার কে? নামটা শোনা শোনা মনে হচ্ছে। তবে অনেকেই তাকে এখনো এক ডাকে চেনেন না। শ্রীদেবী আর বনি কাপূরের মেয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটা ফিল্মি পার্টিতে মায়ের হাতে ধরে দেখা দিয়েছেন। তিনি ফিল্মে আসছেন কি না তা নিয়ে ঘোর জল্পনাও ছড়িয়েছিল। পেজ থ্রি-র পাতায় ভেসেও ছিলেন তিনি। কিন্তু, ওই পর্যন্তই! এর পর ফের শিরোনামে জাহ্নবী। কেন? এখানেই আলিয়ারবিস্তারিত পড়ুন
প্রেমের টানে বোরকা পরে ছাত্রীদের ক্লাসে প্রেমিক, অতঃপর যা ঘটলো


প্রেমের টানে বোরকা পরে স্কুলে ঢুকে ফেঁসে গেছে এক কিশোর। পরে ভ্রাম্যমাণ আদালতের দেয়া রায়ে তাকে যেতে হয়েয়ে শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রাজধানীর হাজারীবাগের সালেহা স্কুল অ্যান্ড কলেজে। ওই বখাটের নাম রাসেল আক্তার (১৭)। হাজারীবাগ থানর ওসি আলিমুজ্জামান জানান, দুপুরে ওই বখাটে বোরকা পরে স্কুলে প্রবেশ করে ছাত্রীদের ক্লাশে ঢুকে পড়ে। শিক্ষক ক্লাস নিয়ে বের হয়ে আসার পর এক ছাত্রী বোরকা পরিহিত অবস্থায় ওই ছেলের পা এবং স্যান্ডেল দেখে সন্দেহবিস্তারিত পড়ুন
১ গ্রামেই তিনশোর বেশি পুকুর


এক গ্রামেই তিনশোর বেশি পুকুর। তাই নিভৃতপল্লী মঙ্গলকাটা পরিচিতি পেয়েছে পুকুরের গ্রাম হিসেবে। এই গ্রামের প্রায় ৬০০ পরিবারের ৩ হাজার মানুষ স্বাবলম্বী হয়েছেন এসব পুকুরে মাছ চাষ করে। যা পাল্টে দিয়েছে, গ্রামটির আর্থ সামাজিক চিত্র। কেননা, এই খাতের সমৃদ্ধির ওপর ভর করেই শিক্ষা-দীক্ষায় অগ্রসর হচ্ছে এই গ্রামের শিশু-কিশোররা। যে দিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর। এ কারণে মঙ্গলকাটা পরিচিত পুকুরের গ্রাম হিসেবে। এই গ্রামের ৬০০ পরিবারের প্রায় তিন হাজার মানুষবিস্তারিত পড়ুন
নোট ইস্যুতে নেত্রী মমতার বিপরীতে দেবের অবস্থান!


দেব টলিউডের অন্যতম স্তম্ভ। তার আসল নাম দীপক অধিকারী। যদিও ‘দেব’ নামেই তিনি বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে সুপরিচিত। ভারতের তৃণমূলের টিকিটে নির্বাচিত সাংসদও। আগেও তাকে ঘিরে বিতর্কের আগুন জ্বলে উঠেছে দাউ দাউ করে। ভোটে দাঁড়িয়ে কেমন লাগছে? প্রবল বিতর্কিত উত্তর দিয়েছিলেন তিনি। তাকে কী ভাবে ‘চাপে ফেলে’ ভোটে দাঁড় করিয়েছিলেন ‘দিদি’, রাজ্যের এক মন্ত্রী একটি স্টিং ভিডিওয় সে গল্প শোনানোর পর আবার এক বার বিতর্ক হয়েছিল। নোট বাতিল নিয়ে মুখ খুলেবিস্তারিত পড়ুন
টুইঙ্কেলের কাছে যা চাইলেন হৃত্বিক


টুইঙ্কেল খান্না আপাতত অভিনয় থেকে দূরে আছেন। লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তার দ্বিতীয় বই প্রকাশিত হয়েছে। এটির নাম ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলিউডের অনেক পরিচিত মুখকে দেখা গেছে। কিন্তু টুইঙ্কেলের বন্ধু এবং প্রতিবেশী হৃত্বিক রোশনকেই দেখা যায়নি। প্রিয় বন্ধুকে না পেয়েই টুইঙ্কেলেরই রাগ হওয়ার কথা ছিল। কিন্তু উল্টো অভিমান করে বসে আছেন হৃত্বিক। এক টুইটে জানালেন সে কথা। টুইঙ্কেলের উদ্দেশ্যে করা ওইবিস্তারিত পড়ুন
যে কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা প্রতীক আইভীর


ওসমান পরিবারকে টেক্কা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক ছিনিয়ে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভা করে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম ঠিক করে। পরে তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। যে তিনজনের নাম পাঠানো হয়েছিল তারা হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানাবিস্তারিত পড়ুন
বিচ্ছেদের কারণ চুমু!


তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন মার্কিন গায়ক ও অভিনয়শিল্পী মার্ক অ্যান্থনি। সেটাও টিকল না। মাত্র দুই বছর সংসার করলেন ভেনেজুয়েলার মডেল শ্যানন ডি লিমার সঙ্গে। বেশ কিছুদিন যাবৎই অ্যান্থনি আর শ্যাননের বিচ্ছেদ হয় হয় গুজব শোনা যাচ্ছিল। দুজনকে জনসমক্ষে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল গত আগস্ট মাসে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক কনসার্টে। সেই কনসার্টে একটি দ্বৈত গান পরিবেশন করেন অ্যান্থনি তাঁর সাবেক স্ত্রী জেনিফার লোপেজ। ব্যাপারটা তখনো শুধু গান পর্যন্তই সীমাবদ্ধ ছিল।বিস্তারিত পড়ুন
দলের সবাইকে নিয়ে কাজ করতে চান আইভী


দলের সব নেতা–কর্মীকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। বাংলাদেশের এমন কোনো জেলা নেই, যেখানে কমবেশি নেতৃত্বের প্রতিযোগিতা নেই। সে ক্ষেত্রে নারায়ণগঞ্জ কিন্তু বাইরে নয়। এ রকম ঘটনা অতীতে ঘটেনি, তা কিন্তু নয়। আইভী বলেন, ‘১৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে হয়তো কোনো অদৃশ্য শক্তির ইশারায় আমার নাম প্রস্তাব করাবিস্তারিত পড়ুন
বিপিএল ক্যারিয়ারে মাহমুদউল্লাহর সেরা ইনিংস


বিপিএলের চলতি আসরে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অপরাজিত ৬২ রানের ইনিংসের ওপর ভর করেই খুলনা ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায়। শুধু তাই নয়, এটা বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের চতুর্থ হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ সংগ্রহও। এখন পর্যন্ত বিপিএলে ৪২ ম্যাচ খেলে ৬৪ চার ও ২৪ ছক্কায় তিনি ৮০৫ রান করেছেন। যেখানে তার হাফসেঞ্চুরির সংখ্যা চারটি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে তার অবস্থান চতুর্থ। ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদকে লংবিস্তারিত পড়ুন














