Archives
now browsing by author
বৌদ্ধ ধর্মে ‘জীব হত্যা মহাপাপ’ কিন্তু রোহিঙ্গা গণহত্যা?


“জীব হত্যা মহাপাপ” কিন্তু মুসলিম হত্যা ‘মহাপূণ্য’ ! “অহিংস পরম ধর্ম” কিন্তু রোহিঙ্গা গণহত্যাও পরম ধর্ম ! “সংসার ধর্ম ত্যাগ কর” কিন্তু পৃথিবীর সব বৌদ্ধই সংসার করছে ! বাস্তবতা হলো, মুসলিম নিধনে সবাই এক কাতারবদ্ধ !! ঠিক এভাবেই কথা গুলো লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ ডক্টর তুহিন মালিক। সম্প্রতি মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর ব্যপক হত্যাযজ্ঞের পর বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। যদিও মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নিধনে বৌদ্ধদেরবিস্তারিত পড়ুন
দিল্লির বাজারে ভয়াবহ আগুন


দিল্লিতে ভোররাতে ভয়াবহ আগুন লাগল একটি বাজারে। মুন্ডকায় এশিয়ার বৃহত্তম ছাঁট মালের বাজারে আগুন লাগে। প্লাস্টিকের জিনিস থাকায় আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩৩ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। কী থেকে আগুন লাগল, তা এখনও পরিস্কার নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফরেনসিক পরীক্ষা হবে। তারপরেই আগুন লাগার কারণ জানা যাবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। সামগ্রিকভাবে ওই এলাকায় উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনাবিস্তারিত পড়ুন
শুনেছেন এমন কথা! সাবান-শ্যাম্পু ব্যবহারই করেন না শাহরুখ!


এমন কথা আগে কেই কোনওদিন শুনেছেন বলে মনে হয় না। শাহরুখ খান সুপারস্টার। অসংখ্য ফ্যান ফলোয়ার তাঁর। আর সেই শাহরুখই কিনা এমন! শাহরুখ খান সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। ‘কিংগ খান’ কী পছন্দ করেন, কোন খাবার খেতে ভালবাসেন— সবই জানা আছে মানুষজনের। কিন্তু শাহরুখ সম্পর্কে এমন কথা আগে কেউ কোনওদিন শোনেননি। অবশ্য জানবেন কীভাবে? শাহরুখই তো নিজের সম্পর্কে এমন অদ্ভুত তথ্য দিলেন এতদিন পরে। বাকিদের জানার কোনও প্রশ্নই নেই। খুব শীঘ্রইবিস্তারিত পড়ুন
যেসব কারণে আজ হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত


পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও কক্সবাজারের সমুদ্র তীরবর্তী এলাকায় তৈরি হচ্ছে বহুতল ভবন। গড়ে উঠছে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব কারণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত। নকশা অনুমোদন নেই, নেই পরিবেশ ছাড়পত্র। তবু বিনা বাধায় কক্সবাজার সমুদ্র সৈকতের একেবারে গা ঘেঁষেই তৈরি হচ্ছে হোটেল ভবন। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশেও দেখা মিলবে এমন কিছু স্থাপনার। কিছু ভবন অবৈধ উপায়ে পেয়ে গেছে পরিবেশ ছড়পত্রও। এসব ভবন তৈরির কাজ এবং পরবর্তীবিস্তারিত পড়ুন
হঠাৎ পাত্র খুঁজছেন কেন মৌসুমী ?


হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও চিত্রনায়িকা মৌসুমী হামিদ। ছোট ও বড় পর্দায় এখন ব্যস্ত সময় কাটছে এ লাক্স তারকার। কিছুদিন আগে নেপালে ধারাবাহিক নাটক ‘টাইম’র কাজ শেষ করেছেন। সেখানে নাটকের শুটিংয়ে ছিলেন ৯ দিন। গল্পে দেখা যাবে, একজন কোমলমতি মেয়ে মৌসুমী। স্বামীহারা মেয়েটি হতাশায় ভুগছিলেন। হঠাৎ জানতে পারেন তার স্বামী এখনো বেঁচে আছেন। তিনি এখন নেপালে। পাগল প্রায় স্ত্রী স্বামীকে খুঁজতেই ছুটে যান সেখানে। এরপর নানা ঘটনায় গল্প এগিয়ে যায়। নাজনীন হাসানবিস্তারিত পড়ুন
খাদ্য সঙ্কটে বিলুপ্তির পথে মাদারীপুরের বানর


মাদারীপুরে বিলুপ্তির পথে বানর। সেই এলাকায় এখন বাস করে ২৫০০ বানর। বর্তমানে খাদ্য সঙ্কটে ভুগছে সেগুলোও। এ পরিস্থিতে এসব বানর কোনো মতে টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে বাকি বানরগুলোও বিলুপ্ত হয়ে যেতে পারে। মাদারীপুরের চরমুগরিয়া, কুলপদ্বি, পুরানবাজার এলাকায় এক সময় গাছপালা বেশি থাকায় অনেক বানর বাস করতো। বানরগুলোর বসবাসের জন্য প্রশাসন জেটিসি’র মাঠটি অভয়ারণ্য হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে বেঁচে থাকা বানরগুলো জেটিসি ও আদমজীর এলাকার পরিত্যক্ত পাটবিস্তারিত পড়ুন
নির্যাতন অভিযোগ অস্বীকার মিয়ানমার সরকারের


রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ব্যাপক সেনা অভিযান চললেও এর সত্যতা এড়িয়ে গেলো সরকার। রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নির্যাতন ঘটনায় এখনো কোনো অবস্থান না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিয়ানমার জাতীয় উপদেষ্টা অং সান সু চি। দাবি উঠেছে তার নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেয়ার। পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে চেঞ্জ ডট অর্গ নামে অনলাইন আবেদনে সই করেছেনবিস্তারিত পড়ুন
গাজীপুরে বাসচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু


গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুস ছালাম জানান, রাত ৯টার দিকে ওই নারী সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন
পাকিস্তানের পরমাণু অস্ত্র ১৩০-১৪০টি, এক দশক পর কত?


বর্তমানে পাকিস্তানে মজুত পরমাণু অস্ত্রের সংখ্যা ১৩০ থেকে ১৪০টি। পরমাণু অস্ত্রসংক্রান্ত ‘বুলেটিন অব অ্যাটোমিক সায়েনটিস্টস’ এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের কাছে এখন ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র আছে। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ভবিষ্যদ্বাণী করেছি, ২০২০ সালের মধ্যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা ৬০ থেকে ৮০টিতে দাঁড়াবে। কিন্তু এখনই সেই সংখ্যা অনেক বেড়ে গেছে। ২০২০ সাল আসতে আসতে পরমাণু অস্ত্রেরবিস্তারিত পড়ুন
বিপিএলে রেকর্ড গড়লেন শাহজাদ


রংপুরের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের। এরই মধ্যে পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৯ রান। তবে বিপিএলে প্রথমবার খেলতে এসে এক ইনিংসে পাঁচ ডিসমিসাল করে নতুন এক রেকর্ড গড়লেন রংপুর রাইডার্সের এ উইকেটরক্ষক। বিপিএলের চার আসরে এই প্রথম কোনো উইকেটরক্ষক এক ম্যাচে পাঁচ ডিসমিসাল করলেন। এর আগে এক ম্যাচে চার ডিসমিসালের ঘটনা আছে মুশফিকুর রহীম, এনামুল হক বিজয়, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের। চলতি আসরেবিস্তারিত পড়ুন













