Archives
now browsing by author
স্বামীর উপস্থিতিতে প্রেমিককে বিয়ে করল স্ত্রী


স্বামীর উপস্থিতিতে প্রেমিককে বিয়ে করলেন নববধূ। ভারতের বিহারের এক গ্রাম্য আদালতে নিজের ভালোবাসা স্বীকার করে এই বিয়ে করেন ওই নারী। নারীটি তার বর্তমান স্বামীর সামনে তার সম্মতিতেই বৃহস্পতিবার বিয়ে করেন। বিহারের পাটনা থেকে ৮০ কিলোমিটার উত্তরের মুজাফফারপুর জেলার মতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, নারীটি আট মাস আগে বিয়ে করেন কিন্তু তার প্রেমিকের সঙ্গে ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রেমিক স্বভাবত প্রায়ই নারীর ভাই সেজে তার সঙ্গে দেখা করত। যারবিস্তারিত পড়ুন
সেলফি বোতল তৈরি করল কোকা-কোলা


বিশ্বের প্রথম সেলফি বোতল তৈরি করল কোকা-কোলা। কোকা-কোলা ইসরায়েল সেলফি স্টিকের বিকল্প হিসেবে এমন এক ধরণের ‘গ্যাজেট’ তৈরি করেছে যা দিয়ে খুব সহজেই কোক পান করার সময় সেলফি তোলা যাবে। প্রতিষ্ঠানটি ৫০০ মিলি কোকের বোতলে ক্যামেরাসহ গ্যাজেট যুক্ত করেছে। বোতল ৭০ ডিগ্রী ঢালে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে থাকে। ছবিগুলো ইউএসবি পোর্টের মাধ্যমে ট্রান্সফার করা যাবে। তবে সেলফি তুলতে গেলে কাউকে বোতল মুখের কাছে ধরে নিয়ে বসে থাকতে হবে না। শুধুমাত্র বোতলবিস্তারিত পড়ুন
জিকা ভাইরাস: জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


দক্ষিণ আমেরিকার পর জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বময় যে জরুরি অবস্থা জারি করেছিল তা উঠিয়ে নেয়া হয়েছে। যদিও এখনো এই রোগ প্রাদুর্ভাব রয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এবং স্থায়ী প্রভাব বিস্তারকারী হুমকি বলেই মনে করছে সংস্থাটি। জিকা ভাইরাস যখন বিশেষ করে আমেরিকা মহাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছিল, তখন এটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার পর্যায়ে পরে বলে উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতির উন্নতি হওয়ায়, জরুরিবিস্তারিত পড়ুন
মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ২, নিখোঁজ ৮


মাদারীপুরে ডাশার থানা এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইযাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আটজন। শনিবার ভোর পৌনে ৫টার দিকে ডাশার থানার মোস্তফাপুরের পান্তাপাড়া তাঁতিব্রিজের এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম কামাল উদ্দিন (৩৫)। তার বাড়ি বরগুনায়। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রের মাধ্যমে এ দুজন নিহত হওয়ার খবর পা্ওয়া গেছে। ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন,বিস্তারিত পড়ুন
কৈফিয়ত চাইবেন মাশরাফি


পঞ্চম ম্যাচেও জয়ের দেখা মিলল না। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে নয় উইকেটের ব্যবধানের হার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আরো নিচে নামিয়ে দিয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আর ‘কম্বিনেশন’ তো বটেই, এমন হারের জন্য টিম মিটিংয়ে কৈফিয়ত চাইবেন বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দিনের প্রথম ম্যাচে যেখানে ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয় নিয়ে দুশ্চিন্তায় ছিলো চিটাগং ভাইকিংস, সেখানে ওই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই কুমিল্লার পুঁজি ১২২ রান! হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলে বসলেন,বিস্তারিত পড়ুন
তাসকিনের সেরা সাফল্য


প্রথম তিন ম্যাচে বলহাতে খুব একটা সাফল্য পাননি তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই ম্যাচে তাই একাদশের বাইরে রাখা হয় পেসার তাসকিন আহমেদকে। চিটাগং ভাইকিংসের হয়ে ষষ্ঠ ম্যাচে দলে ফিরে শুধু তিনি নিজেই সাফল্য পাননি, দলের জয়েও রেখেছেন মূল্যবান অবদান। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন তাসকিন। তাঁর বল হাতের অসাধারণ সাফল্যে চিটাগং এই ম্যাচে জিতেছে ১৯ রানে। তার চেয়ে বড়বিস্তারিত পড়ুন
২৫ মিলিয়ন ডলারে নিষ্পত্তি হলো ট্রাম্প বিশ্ববিদ্যালয় মামলা


সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলো ট্রাম্প বিশ্ববিদ্যালয় মামলা। আর এ জন্য ২৫ মিলিয়ন ডলার খরচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনটি মামলা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই মামলাগুলো করেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বলেছিল, ‘নির্বাচিত ব্যক্তিদের’ দিয়ে শিক্ষার্থীদের আবাসন ব্যবসায়ের ‘গোপন সূত্র’গুলো শিক্ষা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীরা ৩৫ হাজার ডলারও খরচ করেন। তবে পরে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো নির্দেশই দেননি বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন
৮ বছর ধরে মসজিদের ওযুখানায় তরুণীর রাতযাপন


৮ বছর ধরে মসজিদের ওযুখানায় বসে রাত কাটাচ্ছেন ২৭ বছর বয়সী এক তরুণী। এই দীর্ঘ ৮ বছরের রাতে ঘুমাননি তিনি। সারারাত মসজিদের ওযুখানায় অবস্থান করেন তিনি; পরে সকালে বাসায় গিয়ে ঘুমান। এরপর তার পোষা ছাগল নিয়ে বেরিয়ে পড়েন। দুপুরের দিকে যান অন্যের বাসায় কাজ করতে। সেখানে দুপুরের খাবার খেয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। কাজ শেষে রাত ৯টার দিকে চলে অাসেন মসজিদে। এভাবেই কেটে গেছে তার ৮ বছর। ঘটনাটি ঠাকুরগাঁও শহরের সত্যপীরবিস্তারিত পড়ুন
জামায়াত আমীর মকবুলের চিঠিতেই একাত্তরে হত্যার প্রমাণ


ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের (১৯৬৭-৬৮ সালের) ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা মাওলানা সৈয়দ ওয়াজ উদ্দিনকে হত্যায় জামায়াতের বর্তমান আমীর মকবুল আহমাদের জড়িত থাকার প্রামাণ্য দলিল পাওয়া গেছে। ওয়াজ উদ্দিনকে হত্যার জন্য তৎকালীন চট্টগ্রাম রেডিওতে কর্মরত ফজলুল হক নামে এক ব্যক্তির কাছে ১৯৭১ সালের ১০ আগস্ট একটি চিঠি পাঠান মকবুল। দলীয় প্যাডে ইংরেজিতে হাতে লেখা ওই চিঠি পাঠানোর এক সপ্তাহের মাথায় চট্টগ্রাম থেকে ওয়াজ উদ্দিনকে তুলে নিয়ে যায় রাজাকাররা।বিস্তারিত পড়ুন
আজকের খেলাঃ সাকিবের মুখোমুখি মাহমুদউল্লাহ


বিপিএলের চট্রগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ কাগজে কলমে শক্তিশালী সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়। সাকিবের ঢাকা ডায়নামাইটস রীতিমতো উড়ছে। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে হারলেও বাকি ম্যাচগুলোতে জয় নিয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আছে ঢাকা। দলের টপ ওয়ার্ডার ব্যাটসম্যান মেহেদী মারুফ, নাসির আছেন দুর্দান্ত ফর্মে। সাঙ্গাকারা, সানজামুলও নিজেদের দায়িত্বে বেশ ভালো করছেন।বিস্তারিত পড়ুন













