শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ক্লাস ফাঁকি দিয়ে ডেটিংয়ে শিক্ষার্থীরা, কলেজ ছাত্রীসহ ১০ যুবক-যুবতী আটক

মুচলেকা দিয়ে ৩ রেষ্টুরেন্ট মালিক ও আটক যুবক-যুবতীর মুক্তি স্কুল-কলেজের কথা বলে বিপথগামী শিক্ষার্থীরা সময় কাটায় আলো আধারি রেষ্টুরেন্টে অভিভাবকরা রয়েছেন ঘোর অন্ধকারে। হবিগঞ্জ শহরে স্কুল-কলেজ ও কোচিংয়ে যাওয়ার কথা বলে কতিপয় তরুণ-তরুণী বখরে যাচ্ছে। অভিভাবকরা আদৌ জানেন না তাদের প্রিয় সন্তানরা কোথায় যাচ্ছে। অতিশয় সামর্থ্যবান অভিভাবকদের এসব তরুণ-তরুণী বাসা থেকে টাকা নিয়ে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে বিভিন্নস্থানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। যা এখন সামাজিক ব্যধিতে রূপ লাভ করেছে।বিস্তারিত পড়ুন

ইউপি মেম্বারের সহযোগিতায় নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন, থানায় মামলা

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিদ্যালয়ে যাওয়ার পথে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় অপরহণ করে তুলে নিয়ে ৪দিন আটক রেখে উপর্যপুরি ধর্ষন করা হয়েছে। ধর্ষন শেষে স্কুল ছাত্রীকে একটি বাগানে অচেতন অবস্থায় রেখে গেলে বাগানের ম্যানাজার মোতাহের হোসেন তাকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করে। ইউনিয়নের পাগলীর আগা এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। লামা থানায় এ বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক আব্দুল্লাহ আল নোমান নয়ন সহবিস্তারিত পড়ুন

আমি ভীষণ খুশি : আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ভীষণ খুশি হয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। মনোনয়ন পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি ভীষণ খুশি। তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সালাম করেন। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণা করা হয়।

নতুন ভিসা ফি বিনিয়োগে বাধা হবে না : সৌদি বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে বিদেশিদের বিনিয়োগ প্রক্রিয়া সুগম করতে চালু হওয়া নতুন ভিসা ফি নিয়ে সমালোচকদের উদ্বেগের জবাবে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেছেন, এটি বিনিয়োগে বাধা হবে না। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তাঁর মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী মাজিদ আল কাসাবি ‘নিশ্চিত করেছেন যে সৌদি আরবে প্রবেশ ভিসার ফি দেশটিতে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। সৌদি আরব মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে। বিবৃতিতে আরো বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন কুমিল্লাকে পাত্তাই দিল না রংপুর

৯ উইকেটের জয়। ৩ ওভার হাতে রেখে। কি বলবেন একে? রংপুর রাইডার্স তো বিপিএলে দিনে দিনে আরো শাণিত। এবার তারা উড়িয়ে দিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। টানা পঞ্চম ম্যাচে হারলো কুমিল্লা। আর রংপুর পঞ্চম ম্যাচ চতুর্থ জয় তুলে নিয়ে ঢাকা ডায়নামাইটসের সাথে শীর্ষস্থানে উঠে এল। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে রানের চাকা আটকে রেখেছিল রংপুর। কিছুই মাশরাফি বিন মুর্তজার দলের পক্ষে যাচ্ছে না। ঢাকার টানা চার হারের পর চট্টগ্রামে প্রথমবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভি। শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। আগামীকাল (শনিবার) এবিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য শীর্ষ নেতারা। এরআগে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ মহানগরবিস্তারিত পড়ুন

আপত্তি সত্ত্বেও ডকুমেন্ট্রিতে সানির আপত্তিকর ছবি

এবারও কাজ করল না সানির ইচ্ছা। অনেক বাধা দেওয়ার পরও শেষমেশ ভারতে দেখানো হচ্ছে সানি লিওনের ডকুমেন্ট্রি। সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করেছেন দিলীপ মেহতা। ৪১তম টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়েছে। কিন্তু সেখানে হাজির ছিলেন না খোদ নায়িকাই। নেপথ্যে ছিল কিছু টপলেস ছবি। বেবিডল আপত্তি তুলেছিলেন এই ছবিগুলি নিয়ে। তিনি চাননি তাঁর তথ্যচিত্রে এইসব ছবি জায়গা পাক। তাছাড়া সানির কথায়, এই সিনেমায় অনেক ভুল তথ্য রয়েছে। তবে এসব মানতে নারাজবিস্তারিত পড়ুন

আফগানিস্তানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আফগানিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ অধিবেশনে আফগানিস্তান পরিস্থিতির ওপর বক্তৃতাকালে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসদ বিন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের হুমকিতে বাংলাদেশ উদ্বিগ্ন। প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, রাষ্ট্রদূত মোমেন তদারকি, গোয়েন্দা তৎপরতা, অনুসন্ধান ও আইনগত প্রক্রিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশেষ করে মাদক পাচারসহ সংগঠিতবিস্তারিত পড়ুন

ডিম বিক্রেতার টাকা ছিনতাইয়ের অভিযোগে ট্রাফিক পুলিশ গ্রেফতার

ডিম বিক্রেতার টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল রাজিকুলকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ট্রাফিক উত্তরের কার্যালয় থেকে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে রাজধানীর শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। এ মামালায় গ্রেফতার অপর পুলিশ কনস্টেবল লতিফকে সাসপেন্ড করা হয়েছে। ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার দাস বলেন, আমরা কারো ব্যক্তিগত অপকর্মের দায়বিস্তারিত পড়ুন

বিয়ের আসরে গুলি চালানো এই হিন্দু সাধ্বী কে?

আপাদমস্তক আবৃত গেরুয়া বসনে। গায়ে দামী সোনার গহনা। হাতে কখনো পিস্তল, কখনো রাইফেল। ২৭ বছর বয়সী দেবা ঠাকুর ভারতের সবচেয়ে বিতর্কিত হিন্দু মহিলা সাধু। কিন্তু বিয়ের আসরে গুলি চালিয়ে কয়েকজনকে হতাহত করার পর তাঁকে এখন খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার হরিয়ানার এক বিয়ের অনুষ্ঠানে সাধ্বী দেবা ঠাকুরকে প্রথমে রিভলবার এবং পরে একটি দোনলা বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা যায়। এই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাঁর গুলিতে নিহত হয় কনের একবিস্তারিত পড়ুন