শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

তুরস্কের নতুন আইন, বিয়ে করলে ধর্ষণের অভিযোগ মাফ

তুরস্কে অপ্রাপ্তবয়স্ক কোন মেয়েকে ধর্ষণের পর যদি সেই মেয়েটিকে বিয়ে করে ধর্ষণকারী, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে ক্ষমা করে দেয়া হবে। এরকম একটি বিতর্কিত বিলে হঠাৎ করেই সমর্থন দিয়েছে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি। তুরস্কের মানবাধিকার এবং নারী অধিকার সংগঠনগুলো এই প্রস্তাবিত আইনের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, এই আইনের মানে দাঁড়াবে ধর্ষণকে আইনি বৈধতা দেয়া। তুরস্কে সরকারি দল এ.কে. পার্টির এমপিরা প্রস্তাবিত এই আইনটিতে বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে তাদের সমর্থন জানায়।বিস্তারিত পড়ুন

সৌম্য-আফ্রিদি কী পারবে ১২৩ করতে?

বিপিএলের ১৭তম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি নাঈম ইসলাম। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান আহমেদ শেহজাদ আর ক্যারিবীয়ান তারকা মারলন স্যামুয়েলসের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা তুলেছে ১২২ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার হয়ে ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস এবং লিটন দাস। তবে, ব্যাট হাতে আজ ব্যর্থইবিস্তারিত পড়ুন

নোট বাতিলের জেরে ব্যবসায় মন্দা। কীভাবে কাটছে সোনাগাছির দিন?

রুমপি, সুপর্ণাদের চিন্তা বাড়িয়েছেন এসকর্ট সার্ভিসের মেয়েরা। কারণ এই সব হাইফাই এসকর্ট সার্ভিসের মেয়েরা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের পারিশ্রমিক নিচ্ছেন। নিচ্ছেন বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটও। ফলে তাঁদের ব্যবসার এখন রমরমা। গত ৮ নভেম্বর যখন প্রধানমন্ত্রী দেশ থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন, তখন তাঁর ঘোষণার মূল লক্ষ্য ছিল কালো টাকার ও জাল টাকার কারবারিরা। বড় অঙ্কের নোট বাতিল করে দেশে সঞ্চিত কালোবিস্তারিত পড়ুন

রংপুরকে ১২৩ রানের লক্ষ্য দিল কুমিল্লা

রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সল্প রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ধীর গতিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রান করে কুমিল্লা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দেখে-শুনেই খেলছিলেন কুমিল্লার দুই ওপেনার লিটন ও ইমরুল। তবে সোহাগ গাজীর করা তৃতীয় ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইমরুল। ফলে হোঁচট খায় প্রথম জয়েরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে পারফর্ম করতে পেরে খুশি নবী

প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে হার। তবে ঘরের মাঠে জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। এ নিয়ে ছয় ম্যাচে দুটি জয় পেয়েছে দলটি। আর এ দুটি জয়ই এসেছে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবির অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করে। আর তাই বাংলাদেশে ধারাবাহিক পারফম্যান্স করতে পারায় দারুণ খুশি এ আফগান অলরাউন্ডার। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নবি বলেন, ‘এখানে এভাবে পারফর্ম করতে পেরে আমি খুব খুশি। দলকে দুটিবিস্তারিত পড়ুন

এখনও শিখছেন সাব্বির-মিরাজরা!

কথায় আছে শিক্ষার কোন বয়স এবং সময় নেই। হয়তো এ প্রবাদ থেকেই সংবাদ সম্মেলনে সাব্বির মিরাজদের দল রাজশাহী কিংসের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল জানালেন, এখনও শিখছেন তারা। চার ম্যাচের তিনটিতেই লড়াই করে হার। ম্যাচের একসময় দাপটের সঙ্গে এগিয়ে থাকলেও শেষদিকে এসে পেরে উঠছে না দলটি। তাই জয়ের ধারায় ফিরতে হলে আরও শিখতে হবে বলে মনে করেন প্যাটেল। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সামিত প্যাটেল বলেন, ‘আমরাবিস্তারিত পড়ুন

সুষমাকে কিডনি দিতে চান অনেকে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অসুস্থ। তিনি নিজেই টুইট বার্তায় জানিয়েছিলেন, কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই টুইটের পর অনেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাঁকে কিডনি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সুষমা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে অন্যতম। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ৭ নভেম্বর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তিনি। সুষমার টুইট বার্তাবিস্তারিত পড়ুন

‘আমি চুনকার মেয়ে, ভাঙবো তবু মচকাবো না’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমি চুনকার মেয়ে। ভাঙবো, তবু মচকাবো না।’ তিনি দাবি করেছেন, ‘নারায়ণগঞ্জের একটি পরিবারের নেতৃত্বে তৃণমূলের নামে সার্কিট হাউজে যে গোপন বৈঠক হয়েছে তা প্রধানমন্ত্রী জানেন।’ শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল হক মাদবরের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে আইভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন আমিই পাব। নৌকার মালিকবিস্তারিত পড়ুন

মেয়ের সহযোগিতায় ৬ নাবালিকাকে ধর্ষণ করল বাবা

ভারতে ধর্ষনের সংবাদ বিশ্ব মিডিয়ায় প্রায় তোলপাড় তুলে। এবার তোলপাড় তোলার মতো আরো একটি ধর্ষনের ঘটনা ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায়। শিবপুরীরের একটি অনাথ আশ্রমের ছয় নাবালিকাকে ধর্ষণ করেছেন আশ্রমটির ৭২ বছর বয়সি এক অধ্যাপক। ধর্ষণ অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। আর এই অনাথ আশ্রমটির পরিচালনা করেন অভিযুক্ত অধ্যাপকরে মেয়েই। অধ্যাপকের মেয়ে শৈল অগ্রবাল পেশায় আইনজীবী। তাই দেশটির মহিলা অপরাধ দমন শাখার ইন্সপেক্টর আরাধনা দেবী তার বিরুদ্ধেও চার্জ গঠন করেছেন, কারণবিস্তারিত পড়ুন

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিপাকে প্রধান নির্বাহী

ম্যাট হ্যারিগানডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ায় স্বয়ং প্রধান নির্বাহীকে ‘প্রশাসনিক’ ছুটিতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শহরের এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। মার্কিন নির্বাচনের রাতেই প্যাকেটস্লেড নামের সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট হ্যারিগান ফেসবুকে লেখেন, ‘আমি নবনির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করব।’ গত সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে হ্যারিগানের ছুটিতে পাঠানোর খবর প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, ‘প্রধান নির্বাহীর সাম্প্রতিক মন্তব্য আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সে মন্তব্য সম্পর্কে জানার পরেই আমরা দ্রুত গোয়েন্দা বাহিনীকে তাবিস্তারিত পড়ুন