শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

পদ্মাবতীর লুক নয়!

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন। কড়া নিরাপত্তা দিয়ে শুটিং শুরু হলেও সম্প্রতি ফেসবুকে পদ্মাবতীর একটি লুক ভাইরাল হয়েছে। কিন্তু ছবি-সংশ্লিষ্ট একজন বলেছেন এটি ‘পদ্মাবতী’র লুক নয়। ছবিটি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ হয়েছে সেই ব্যক্তির নাম শ্রুতি মহাজন। তিনি ছবিটির অভিনয়শিল্পী নির্বাচক। তাঁর অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ হয়েছে এমন অভিযোগ এলে তিনি বলেন, দীপিকার পদ্মাবতীর যে স্কেচ লুক ভাইরাল হয়েছে সেটি তাঁর অফিসিয়াল অ্যাকাউন্টবিস্তারিত পড়ুন

হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন? সাবধান! ওই ফাঁদে পা দেবেন না

সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ভিডিও কলিং ফিচার। কিন্তু এই নতুন ফিচারকে কেন্দ্র করেই এই অ্যাপে ঘুরছে মূর্তিমান বিপদ। গত ১৫ নভেম্বর হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ভিডিও কলিং ফিচার। এই নতুন ফিচার যে যোগ হবে, সেই খবরটি অনেকদিন আগে থেকেই ছড়িয়েছিল। তাই এই ফিচার আসার পরে খুব স্বাভাবিকভাবেই ইউজাররা উৎসুক বিষয়টি নেড়েচেড়ে দেখতে। আর এই সুযোগটাই নিচ্ছে একদল স্প্যামার। হোয়াটসঅ্যাপে অনেকের মোবাইলেই আসছে একটি মেসেজ— ভিডিও কলিং ফিচার অ্যাক্টিভেট করার আমন্ত্রণ। একেবারেই পরিচিতবিস্তারিত পড়ুন

ঢাকায় সুন্নী ইজতেমা শুরু ২৮ ডিসেম্বর

জঙ্গি ও সন্ত্রাসবাদের অন্ধকার থেকে তরুণদের ইসলামের পথে নিয়ে আসতে ঢাকায় ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুন্নী ইজতেমা। রাজধানীর হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটির তিনশ একর খোলা ময়দানে এই ইজতেমা আয়োজন করেছে দাওয়াতে ইসলামী। ৩০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমা। এতে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি যোগ দেওয়ার কথা রয়েছে। ইজতেমার জন্য আজ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। জুমার নামাজ শেষে আশিয়ান সিটির মাঠে মিলাদ-কিয়াম ওবিস্তারিত পড়ুন

অনন্য উচ্চতায় মিসবাহ

প্রতিনিয়ত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মেসবাহ উল হক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হওয়া প্রথম টেস্টের মধ্যদিয়ে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ খেলে ফেললেন মিসবাহ। মেসবার অধিনায়কত্বে ৫০ তম টেস্টিতে সুবিধা করতে পারেনি পাকিস্তান দল। ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। মেসবাহ উল হকের ব্যাক্তিগত রান ৩১। এটাই পাকিস্তানের হয়ে এই ইনিংসে সর্ব্বোচ্চ। ২০০১ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয় মিসবাহর। ৬৮টি টেস্ট ম্যাচে ৪৮ দশমিক ৩১ গড়ে করেছেনবিস্তারিত পড়ুন

পেটের দায়ে ভ্যানও চালিয়েছেন জনসন!

ক্রিকেটারদের জীবন এমনিতেই ঘটনাবহুল। সেদিক থেকে বিবেচনা করলে মিশেল জনসন হয়তো আরও এক ধাপ এগিয়ে থাকবেন। পেস তাণ্ডব তো আছেই – এর বাদে ব্যাটসম্যান হিসেবে অনুশীলন, সংসার চালাতে ভ্যান চালানো – কি না করেছেন তিনি নিজের জীবনে। এ সব কিছু নিয়ে আমাদের এই আয়োজন। ১. মিশেল জনসনের প্রথম প্রেম ক্রিকেট নয়; টেনিস। পিট সাম্প্রাসকে রীতিমত আদর্শ মনে করতেন তিনি। এমনকি মাত্র ১৪ বছর বয়সে ব্রিসবেনে গিয়ে টেনিস ক্যারিয়ার শুরু করার প্রস্তাবওবিস্তারিত পড়ুন

নিজের কবর নিজেই খুঁড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

বৃহস্পতিবারই কেবল ৯০ বছর বয়স হলো জিমি কিকহ্যামের। কানাডা জুড়ে নিজের কবর খুঁড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। মি: কিকহ্যাম বলছেন, “শুরুতে গেলাম পুরোহিতের কাছে। তারপর গেলাম যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। এরপর কবরের মাপজোক হলো” এর পর নিজেই শুরু করে দিলেন কবর খোঁড়ার কাজ। এলাকার গির্জার ব্যবস্থাপক বলছেন, এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি। কিন্তু মি: কিকহ্যামরে কাছে আরো আনন্দের বিষয় হলো তার নাতিরা যখন এসে জানবেন বিষয়টা। তবে তারবিস্তারিত পড়ুন

আগামী বছরের শুরুতে খুলনা-কলকাতা রেল উদ্বোধন

খুলনায় নির্মাণাধীন আধুনিক রেলস্টেশন ও খুলনা-কলকাতা রুটের উদ্বোধনের জন্য নতুন বছরের ১৫ জানুয়ারি সম্ভাব্য দিন হিসেবে রাখা হয়েছে। এ জন্য খুলনার পাশাপাশি বেনাপোলেও উন্নয়নমূলক কাজসহ সার্বিক প্রস্তুতি চলছে। খুলনা আধুনিক রেলস্টেশনের ৭৫ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যায়। বাকি ২৫ ভাগ কাজ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। রেলওয়ের পশ্চিমাঞ্চলের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী জানান, খুলনার আধুনিক রেলস্টেশন থেকেই খুলনা-কলকাতা রুটে ট্রেনবিস্তারিত পড়ুন

তাসকিন-নবিতে জয়ের দেখা পেল চিটাগং ভাইকিংস

অবশেষে ৪ ম্যাচ পর জয়ের মুখ দেখল তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শুক্রবারের প্রথম খেলায় ১৯ রানে রাজশাহী কিংসকে হারিয়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। ব্যর্থ হয়নি এনামুল হক বিজয় (৫০) এবং মোহাম্মদ নবির (৮৭) জোড়া হাফসেঞ্চুরি। চিটাগং ভাইকিংসের ১৯০ রানের জবাবে ৯ উইকেটে ১৭১ রানেই শেষ হয়ে যায় রাজশাহী কিংস। আর এতে মূখ্য ভূমিকা পালন করেন পেসার তাসকিন। ৪ ওভার বল করে ৫ উইকেট দখল করেন এই তরুণ স্পিডস্টার।বিস্তারিত পড়ুন

ব্যাট হাতে জুনায়েদের জবাব

হালের সাব্বির রহমানের আগে বাংলাদেশের এক মাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হতো জুনায়েদ সিদ্দিকীকে। টি-টোয়েন্টি সংস্করণ তৈরি হবার পর বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটিও করেছিলেন তিনি। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও করেছিলেন ঝড়ো হাফ সেঞ্চুরি। কিন্তু এরপর ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে হারিয়ে যান জুনায়েদ। এমনকি এবারের বিপিএলের শুরুতেও কোন দল পাননি এ ড্যাশিং ওপেনার। যদিও রনি তালুকদারের ইনজুরির কারণে রাজশাহী কিংসে খেলার সুযোগ পেলেন তিনি। আর সুযোগ পেয়েই তাকে অবহেলা করার জবাব দেন এবিস্তারিত পড়ুন

ইসি গঠনে খালেদার একাধিক প্রস্তাব

সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি তুলে ধরে একটি স্থায়ী পদ্ধতি নির্ধারণে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এসব প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেত্রী। খালেদা জিয়া বলেন, সৎ, দক্ষ ও সাহসী ইসি গঠনের কোনো বিকল্প নেই। এ জন্য স্বাধীনতা পর সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করবেন। এছাড়া একজন প্রাক্তন বিচারপতিকে ইসি গঠনে সম্পৃক্ত করার কথাবিস্তারিত পড়ুন