Archives
now browsing by author
ইসির প্রস্তাবনা নিয়ে খালেদার সংবাদ সম্মেলন বিকেলে
নির্বাচন কমিশন পুনর্গঠনের একটি প্রস্তাবনা দিতে আজ (শুক্রবার) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। জানা গেছে, সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে প্রস্তাবনা তুলে ধরবেন খালেদা জিয়া। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতিবিস্তারিত পড়ুন
ছন্দে ফেরার ম্যাচে সৌম্যর রংপুরকে পেলেন মাশরাফি


দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ধাক্কা দিয়ে সামনে এগোনোর পালা। সেই কাজটাই করতে হবে মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএলের চতুর্থ আসরে তার নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে এখন কোণঠাসা। জয়ের মুখ দেখবে, এমনটা উপক্রম হলেও সেটি আর দেখা হয়নি তাদের। অথচ চলতি আসরে এই কুমিল্লাই তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তার চেয়ে বড় কথা, কুমিল্লা যার অধীনে খেলছে সেই মাশরাফি তো আসরের অন্যতম সেরা অধিনায়কও। বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া সৈনিক তিনি।বিস্তারিত পড়ুন
একের পর এক হার দেখে হতাশ কুমিল্লা সমর্থকরাও, হতাশ টিম ম্যানেজম্যান্টও


বিপিএল এর চতুর্থ আসরে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ বিপিএলে দুষ্টু ভাগ্য যেন পিছু ছাড়ছে না কুমিল্লার। একের পর এক হার দেখে হতাশ কুমিল্লা সমর্থকরাও। হতাশ টিম ম্যানেজম্যান্টও। এবারের আসরে কুমিল্লার সবচেয়ে বড় দুর্বলতা সম্ভবত ব্যাটিং এ। ওপেনিং এ কায়েসের সঙ্গী বদল হয়েছে কিন্তু ওপেনিং জুটি তিন ম্যাচেই থেমেছে ১০ এর নিচে। শেষ ম্যাচে আসে সর্বোচ্চ ৩০ রান। পাওয়ার প্লেতে কমপক্ষে দুটি করে উইকেটবিস্তারিত পড়ুন
ক্যারিয়ার ইনিংস মোহাম্মদ নবীর


ঢাকায় খুলনা টাইটান্সের বিপক্ষে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তবে ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে শুক্রবারই করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস। ঝড়ো ব্যাটিং করে চিটাগাং ভাইকিংসকে এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ। তার হাফ সেঞ্চুরিতে ভর করেই ১৯১ রানের লক্ষ্য দেয় রাজশাহী কিংসকে। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন নবি। দলীয় ৬৮ রানে জহুরুলের বিদায়ের পর মাঠে নামেন তিনি। এনামুল হক বিজয়ের সঙ্গে দারুণ একটি শতরানেরবিস্তারিত পড়ুন
বিপিএলে ভালো খেলা দু’একজন নিউজিল্যান্ড সফরে থাকবে: বিসিবি সভাপতি


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ভালো করা খেলোয়াড়রা নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবে বলে ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, এবারের বিপিএলের সবচেয়ে ভালো অর্জন হলো লোকাল খেলোয়াড়রা ভালো খেলছে। তামিম মুশফিক রানে ফিরেছে, সাব্বির একটা অসাধারণ ইনিংস আমাদের উপহার দিয়েছে। নাসির ভালো খেলছে। পুরানোদের মধ্যে মেহেদী মারুফ ও শাহরিয়ার নাফিস অসম্ভব ভালো খেলছে। “এটা চিন্তা করেবিস্তারিত পড়ুন
দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও আইভি


আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের প্রতি সমর্থন জানিয়েছে নগরীর নেতা-কর্মীরা। তাকে মনোনয়ন না দিলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা। তবে গণপদত্যাগের মতো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে তৃণমূলের এই মতামত প্রাধান্য পাবে এমনটাই আশা করছেন আনোয়ার হোসেন। মহানগর থেকে দলের নীতি নির্ধারণী পর্যায়ে পাঠানো তালিকায় নেই বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভি’র নাম। মহানগর আওয়ামী লীগের এই গণপদত্যাগের হুমকি নিয়ে কোনো মন্তব্য না করলেওবিস্তারিত পড়ুন
তারেকের জন্মদিনে কেক কাটবেন খালেদা জিয়া


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিনে কেক কাটবেন তার মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া কেক কাটবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার। সামসুদ্দিন দিদার বলেন, আগামী ২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তার জন্মদিনের কেক কাটবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকেবিস্তারিত পড়ুন
মার্কিন নির্বাচন : ফেসবুকে ভুয়া খবর বেশি ছড়িয়েছে


সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচন নিয়ে বিপাকে আছে ফেসবুক। মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ফেসবুকে ভুয়া খবর বেশি ছড়িয়ে পড়ে। বাজফিড নিউজের এক বিশ্লেষণী প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। তবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এমন অভিযোগ অস্বীকার করেছেন। ৮ নভেম্বর নির্বাচনের দিন থেকে আগের তিন মাসের মধ্যে প্রকাশিত হয়েছে- এমন ২০টি ভুয়া সংবাদ নিয়ে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, ফেসবুকে এসব ভুয়া সংবাদ ৮৭ লাখ বার শেয়ার করা হয়েছে।বিস্তারিত পড়ুন
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুরে ডাকাতিকালে র্যাবের সঙ্গে `বন্ধকযুদ্ধে` দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কয়াডন লিডার সেফায়েত জামিল ফাহিম জানান, র্যাবের নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের লালপুরে অবস্থান কালে সংঘবদ্ধ ডাকাত দল র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালালে ওই দুই ডাকাত সদস্য আহত হন।বিস্তারিত পড়ুন
অনন্য মাইলফলকে মিসবাহ


পাকিস্তানের হয়ে মিসবাহ-উল-হকের টেস্ট অভিষেক হয়েছিল ২০০১ সালে, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর জাতীয় দলের সাদা জার্সিতে ৬৮টি টেস্ট ম্যাচ (ক্রাইস্টচার্চ টেস্ট বাদে) খেলেছেন। ৪৮.৩১ গড়ে করেছেন ৪৮৩১ রান। সর্বোচ্চ ১৬৮* রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে রয়েছে ১০ সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি। ৪২ বছর বয়সী ‘বুড়ো’ মিসবাহ ব্যাট হাতে এখনো কম যান না। চলতি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেছেন তিনি। এই টেস্টের মধ্য দিয়ে অনন্য এক মাইলফলকবিস্তারিত পড়ুন













