Archives
now browsing by author
ট্রাম্পও নোবেল পেতে পারেন!


সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তিনি। নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকে কখনও নিজে কথা বলে, আবার কখনও অন্যের কথায় আলোচনায় ছিলেন। আর এখন তো তিনি বিশ্বের ক্ষমতধর দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। আলোচনায় থাকবেন এটাই স্বাভাবিক। হ্যাঁ, বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। নতুন খবর হলো ট্রাম্প নোবেল পুরস্কার পাচ্ছেন! তবে এজন্য তাকে করতে হবে অসাধ্য সাধন। কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে থাকা দ্বন্দ্ব মিটিয়ে তৈরি করতে হবে দু’দেশের মধ্যে সেতুবন্ধন। দ্য ডনের খবর,বিস্তারিত পড়ুন
যে গ্রামে এখনও ব্যবহৃত হয় সংস্কৃত ভাষা!


মাতৃভাষা আমাদের সকলেরই আছে। সেই ভাষাতেই আমরা কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু তাও আমাদের কাজের খাতিরে মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে কথা বলতে হয়। আমাদের সব ভাষারই আদি ভাষা হল সংস্কৃত ভাষা। যে ভাষা এখন শুধু বইয়ের পাতার মধ্যেই আবদ্ধ, এরকমই ধারণা ছিল আমাদের। কিন্তু এই ধারণা বদলে দিয়েছে একটি গ্রাম। যেখানে এখনও সংস্কৃত ভাষায় কথা বলেন বাসিন্দারা। ওখানে সংস্কৃত শুধু বইয়েই আবদ্ধ নেই, রয়েছে মানুষের মুখে মুখে। এইবিস্তারিত পড়ুন
জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ


জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার সে দেশের নাগরিক জাকির নায়েকের অবৈধ এনজিও হিসেবে নিষিদ্ধ করার অনুমোদন দেয়। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। পরে আলোচনা শেষে সংস্থাটি পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ বাছাই : ব্রাজিল-আর্জেন্টিনার জয়


২০১৮’র বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোরে খেলা দুটি অনুষ্ঠিত হয়। নিজেদের টিকে থাকার ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অর্জেন্টিনা। অপর ম্যাচে পেরুর সঙ্গে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন মেসি। ২০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস প্রাতো। ২-০ গোলেবিস্তারিত পড়ুন
হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং চালু করল ফেসবুক


জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর হরেক ফিচারের সঙ্গে এবার যুক্ত হলো নতুন ভিডিও কলিং ফিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন এই টেক জায়ান্ট মঙ্গলবার এই নতুন আপডেট ছড়িয়ে দেয় এর শতকোটি মাসিক ব্যবহারকারীদের মধ্যে। ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাসে এ নিয়ে ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি বলেছেন: “আজ (মঙ্গলবার) আমরা হোয়াটসঅ্যাপের জন্য ভিডিও কলিং নিয়ে আসছি। ভয়েস কলিং খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে, আর এরপর ভিডিওবিস্তারিত পড়ুন
পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন নায়ক বাপ্পি


অাগামী বছরের প্রথমদিকে চমক নিয়ে সিনেমা পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তারা এরআগেও জুটি বেধে কাজ করে সফল হয়েছেন। সেই সফলতা আরো একবার দেখা দিবে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমায়। ছবিটি ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। কিন্তু ছবিটি নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। এ ছবির নায়ক বাপ্পি প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করলেও তারবিস্তারিত পড়ুন
‘চাঁদনী’ নিয়ে বহুবছর পর নাঈম-শাবনাজ


ঢাকাই চলচ্চিত্রের রোমান্টিক জুটি নাঈম-শাবনাজের প্রথম জুটিবদ্ধ সিনেমা ‘চাঁদনী’ ২৫ বছর পার করলো গত ৪ অক্টোবর। ১৯৯১ সালের মুক্তি পায় এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবিটি। গান, নির্মাণ শৈলী ও নাঈম-শাবনাজের অনবদ্য অভিনয় তখনকার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলো। সেই সুপারহিট জুটি `চাঁদনী’ ছবির ২৫ বছর উপলক্ষে বহুবছর নাঈম শাবনাজ একসঙ্গে এসেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাময়িকী’র বিশেষ পর্বে। সাংবাদিক আব্দুর রহমানের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী শুক্রবার চ্যানেল আইয়ে প্রচারিত হবে।নাঈম-শাবনাজের বিশেষবিস্তারিত পড়ুন
এবার আর্জেন্টিনার পথের কাঁটা সেই চিলি..!


বাছাইপর্বের খেলায় আপাতত বিরতি। আগামী মার্চে আবারও শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। তখন মেসি বাহিনীর সামনে থাকবে আরও ছয়টি ম্যাচ। যা দলটিকে সেরা চারে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু প্রথম বাধা হয়ে দাঁড়াবে সেই চিলি। টানা দুইবার এই চিলির জন্যই কোপা থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। এই চিলির জন্যই আজ সেরা চারে উঠতে পারেনি মেসি বাহিনী। আগামী ২৩ মার্চ এই ইতিহাসকে সঙ্গী করেই মাঠে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়াকে গতরাতের ম্যাচেবিস্তারিত পড়ুন
দল গোছানোর কাজে আমি এসেছি: সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি এসেছি আগামী দুবছর দল গোছানোর কাজে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানবেন না, তাদের দলে থাকার কোনও দরকার নেই। আজ বুধবার সকালে যশোর সার্কিট হাউজে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মন্ত্রী। সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে নামেন ওবায়দুল কাদের। এরপর দলের নেতা-কর্মীরা তাকে মোটর শোভাযাত্রাসহ যশোর সার্কিট হাউজে নিয়ে আসেন। সার্কিট হাউজেবিস্তারিত পড়ুন
পর্ন ছবির দর্শকদের গোপন তথ্য ফাঁস!


লুকিয়ে যারা নীল ছবি দেখেন তাদের জন্য দুঃসংবাদ। বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে । আর যার ফলে প্রায় ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশংকা করা হচ্ছে। খবর জিনিউজের। গত মাসেই হ্যাক হয় ফ্রেন্ড ফাইন্ডার নেটওয়ার্কস ইনক নামে ওই ওয়েবসাইটটি। ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হতো ওয়েবসাইটটি। ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে সুরক্ষা বিশেষজ্ঞকে দিয়ে এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছেবিস্তারিত পড়ুন













