শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

১০ টাকা কেজি দরের চাল এবার মৃত ব্যক্তির নামে

হতদরিদ্রদের জন্য বিশেষ খাদ্য সহায়তার অধীনে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে আরেক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে শরীয়তপুরে। সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে মৃত ব্যক্তির নামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ দেখিয়েছেন পরিবেশক। যার নামে চাল তোলা হয়েছে, তার স্ক্রী বেঁচে আছেন। তিনি জানেনও তা তার মৃত স্বামীর নামে এই চাল বরাদ্দের কথা। কেবল এই একজন নয়, তালিকাভুক্ত একাধিক মানুষ জানিয়েছেন, তারা চাল তুলছেন না। এই চাল কী হচ্ছে, সে বিষয়েও কিছু বলতে পারছেনবিস্তারিত পড়ুন

যেভাবে গির্জা থেকে মসজিদ, মসজিদ থেকে জাদুঘরে রূপান্তরিত হলো, শুনুন সেই কাহিনি

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে হাজিয়া সোফিয়াকে জাদুঘরে পরিবর্তিত করেন৷১৯৮৫ সালে হাজিয়া সোফিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থাপনার তালিকায় স্থান পায়৷ স্থাপত্যশিল্পে ‘মাইলফলক’ ৫৩২ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট জাস্টিনিয়ান কনস্ট্যান্টিনোপলের অধিবাসীদের জন্য এমন একটি গির্জা নির্মাণের নির্দেশ দেন, যেটি আগে কখনো নির্মাণ হয়নি, এমনকি ভবিষ্যতেও হবে না৷ গির্জাটি নির্মাণে কাজ করেছিল ১০ হাজার কর্মী৷ অন্তত এক হাজার বছর ধরে বসফরাস ব্যাসিলিকাই ছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় চার্চ৷ বাইজেন্টাইনদের অভিষেক স্থলবিস্তারিত পড়ুন

প্রেমিকা বা স্ত্রীর মধ্যে রয়েছে এই লক্ষণ? তাহলে প্রেমে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল

প্রেমের খেলায় ছেলেরাই নাকি বেশি প্রতারণা করেন, অন্তত এমনটাই সাধারণভাবে মনে করা হয়। কিন্তু মেয়েরাও যে ধোয়া তু‌লসিপাতা, এমনটাও নয়। বহু পুরুষই প্রেমের ক্ষেত্রে মেয়েদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। এক এক ক্ষেত্রে মেয়েদের প্রতারণার এক এক রকম কারণ থাকে নিশ্চয়ই। কিন্তু গবেষণা জানাচ্ছে, অধিকাংশ মেয়েরই প্রেমে প্রতারণার পিছনে একটি বিশেষ কারণ ক্রিয়াশীল থাকে। এবং সেই কারণটি হলেন, মেয়েটির মা। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, ইললিসিট এনকাউন্টার নামে একটি একস্ট্রা ম্যারিটালবিস্তারিত পড়ুন

ঋতুবদলের সময় শিশুদের একদিন পরপর গোসল করান

শীত আসতে শুরু করছে। তবে এখনো গরম কিছুটা রয়েই গেছে। দিনের বেলায় প্রখর সূর্যের তেজ দিব্যি ভ্রূকুটি দেখাচ্ছে। ঋতুবদলের এই রকম আবহাওয়ার সঙ্গে বড়রা মানিয়ে চলতে পারলেও শিশুরা পারে না। তাই তো এই সময়টায় অসুস্থ হয়ে পড়ে অনেকে। এ সময় সর্দি-কাশি সাঁড়াশি আক্রমণ চালায় শিশুর নাজুক শরীরে। তবে এই সর্দি-কাশি কিন্তু তেমন জটিল নয়। ভাইরাসজনিত এই সর্দি-কাশিতে বাচ্চাকে মধু, বাশকপাতা ইত্যাদি খাওয়ালে উপকার পাওয়া যায়। ভাইরাস ছাড়াও ধুলাবালি থেকে অনেকের সর্দি-কাশিবিস্তারিত পড়ুন

নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা ঘটনায় আমিরুল হোসেন চকদার নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। আমিরুল নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনিসহ নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর এ তথ্য জানিয়েছেন। গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলেবিস্তারিত পড়ুন

মা-ছেলের মেরুকরণে আটকে আছে যুবদলের কমিটি

মা-ছেলের মেরুকরণে আটকে আছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। নেতাকর্মীরা চাইছেন সকল জটিলতা দূর করে শিগগিরই নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। আর মেয়াদোত্তীর্ণ হওয়ার সাড়ে ৩ বছর পরও নতুন নেতৃত্ব নির্বাচন করতে না পারলে মুখ থুবড়ে পড়বে বিএনপির অন্যতম শক্তিশালী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। জানা গেছে, নতুন নেতৃত্বের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করতে ব্যর্থ হয়ে ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এলবার্ট পি কস্তার নাম ঘোষণা করা হয়। তবে সভাপতি ওবিস্তারিত পড়ুন

বিস্ফোরক মামলায় আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতি

রমনা থানার বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায়সহ ১৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্ল অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন। উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন খোকন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন ও আব্দুস সালাম। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার নেতা বাশার আল আসাদ বলেছেন তিনি আশা করছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজন বন্ধু হয়ে উঠবেন। তবে সতর্কভাবে তাকে পর্যবেক্ষণও করছে সিরিয়া। পর্তুগালের আরটিপি টেলিভিশনে আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে তার অঙ্গীকার পূরণ করেন তাহলে তিনি হবেন একজন স্বাভাবিক মিত্র। সিরিয় নেতা বলেন, তিনি কি করতে যাচ্ছেন তা আমরা এখনও জানি না কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যদি লড়াই শুরু করেন, সেক্ষেত্রে রাশিয়ান এবং ইরানিদের সাথেবিস্তারিত পড়ুন

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অংশীদারিত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে মঙ্গলবার এ আহ্বান জানান তিনি। সম্মেলনের শীর্ষ এই বৈঠকে ৮০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান অংশ নিয়েছেন। তিনি বলেন, যথাযথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা না করলে আমরা কখনোই এসডিজির কাঙ্ক্ষিত ফল পাব না। বাংলাদেশের ঊপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ প্রবণ হলেও দুর্যোগ ব্যবস্থাপনায় সফলতা অর্জনেরবিস্তারিত পড়ুন

ট্রাম্পের ২০০ দিনের পরিকল্পনা

জনমত জরিপে পিছিয়ে ছিলেন। সমালোচিত ছিলেন বিভিন্ন মন্তব্যের কারণে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন রিপাবলিকার ডোনাল্ড ট্রাম্পই। আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। কী হবে তাঁর প্রথম ২০০ দিনের কাজ? ট্রাম্পের পরামর্শক, উপদেষ্টারা বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। সিএনএন জানিয়েছে, সম্প্রতি এ ধরনের একটি কর্মপরিকল্পনা তাদের কাছে এসেছে। আর ২০০ দিনের উল্লেখযোগ্য কাজের তালিকায় থাকছে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলোই। যার মধ্যে শীর্ষে আছে নাফটা নিয়ে ট্রাম্পের নাকউঁচুভাবও। আগে যুক্তরাষ্ট্র, অন্যরা নয়বিস্তারিত পড়ুন