Archives
now browsing by author
একশো টাকা করে জেএসসি পরীক্ষার উত্তরপত্র বিক্রি: ৭ দিনের কারাদণ্ড


জেএসসি পরীক্ষায় মঙ্গলবার অনুষ্ঠিত বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র সরবরাহের দায়ে ময়মনসিংহের ত্রিশালে এক ব্যক্তিকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় দরিরামপুর নজরুল একাডেমী কেন্দ্রের পাশে ফটোস্টেটের দোকান মাজহার এন্টার প্রাইজের মালিক মাজহারকে উত্তরপত্র বিক্রির সময় ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন হাতে নাতে ধরেন। পরে ভ্রাম্যমান আদালতে মাজহারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফটোস্টেট করে প্রতি উত্তরপত্রেবিস্তারিত পড়ুন
ট্রাম্পের সঙ্গে আমার ভালো খাতির : মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। ট্রাম্পের সঙ্গে বেশ খাতির রয়েছে বলেও জানান তিনি। তিনি মনে করে ট্রাম্প প্রশাসন ভারতমুখী হবে। লোকসভা স্পিকার সুমিত্র মহাজনের আমন্ত্রণে একটি নৈশভোজে ট্রাম্পের জয় নিয়ে অনানুষ্ঠানিক মূল্যায়নে এসব কথা বলেন মোদি। প্রায় ৭৫ মিনিটব্যাপী ওই নৈশভোজে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনিবিস্তারিত পড়ুন
বিয়ের প্রথম সপ্তাহে যা করবেন


বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে একজন নারী সম্পূর্ণ অপরিচিত একটা পরিবারকে আপন করে নেয়। এ জন্যই বলা নতুন জীবন শুরু করা বলতে বোঝায় বিবাহিত জীবনকে। সেক্ষেত্রে বৈবাহিক জীবনের শুরুটা কীভাবে হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। বিখ্যাত ম্যারেজ কনসালটেন্ট অ্যানি পিয়ার্স এই বিষয়ে কয়েকটি সুন্দর কৌশল জানিয়েছেন। তার মতে, বিয়ের প্রথম সপ্তাহে কয়েকটি কাজ থেকে বিরত থাকলে পরবর্তিতে সমস্যা কম হবে। স্বামী/স্ত্রীকে বাদ দিয়ে কোথাও বেড়াতে যাবেন না: জরুরি কাজে কিংবাবিস্তারিত পড়ুন
অবিশ্বা ঘটনাঃ সাঁতার কেটে সেনেগাল থেকে ব্রাজিল..!


আটলান্টিক মহাসাগরে সাঁতার কেটে পেড়িয়ে গেলেন ৩৮ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা বেন হুপার (Ben Hooper) নামে এক ব্রিটিশ নাগরিক। আর এই কাজটি করার জন্য তাকে বিগত তিন বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছিল। গত ১৩ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের উপকূল থেকে সাঁতার শুরু করেন তিনি। প্রতিজ্ঞা পূরণ করতে পারলে তিনিই হবেন, সেনেগাল থেকে ব্রাজিল পর্যন্ত ১ হাজার ৬৩৫ নটিক্যাল মাইল পথ সাঁতরে পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি। জানা যায়, ডাকারেরবিস্তারিত পড়ুন
ট্রাম্পকে অনেক শোধরাতে হবে: ওবামা


বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের কার্যকাল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল ছিল না। অর্থনৈতিক মন্দা চলছিল। সেখান থেকে দেশকে একটা ভাল জায়গাতেই রেখে যাচ্ছি। হোয়াইট হাউসে আগেই সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প কেমন দেশ চালাতে পারেন, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন ওবামা। তার কথায়, ‘অনেক কথা মুখে বলা যায়। শুনতে ভালই লাগে। কিন্তু কাজে করে দেখানো কঠিন।বিস্তারিত পড়ুন
ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার প্রত্যাশা


সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে আবদার জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি আশা করছেন প্রাক্তন স্বামী ডোনাল্ড ট্রাম্প তাকে চেক রিপাবলিকের রাষ্ট্রদূত নিয়োগ করবেন। জানা যায়, ১৯৯২ সালে ইভানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের এক কন্যা ও দু’পুত্র সন্তান রয়েছে। যদিও ইভানা জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের পরে তাদের সম্পর্কে তিক্ততা কখনো ছিল না। ইভানার জন্ম ১৯৪৯ সালে চেকোস্লাভিকিয়াতে। তাই তিনি মনে করছেন, চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হলে কোন অসুবিধা হবেবিস্তারিত পড়ুন
ছেলেদের বোতাম ডানদিকে আর মেয়েদের বাঁদিকে, কেন বলুন তো?


ছেলেদের পোশাকে বোতাম থাকে ডানদিকে। আর মেয়েদের বাঁদিকে। এ নিয়ে অনেক তত্ত্ব শোনা যায়, গল্পও। কোনওটাই খণ্ডন করার নয়। তেমনই কয়েকটি তত্ত্ব যুক্তি প্রকাশ করেছে এই সময়। যার প্রথমেই আছে, নেপোলিয়ান বোনাপার্টের গল্প। বিশ্বখ্যাত এ যোদ্ধার যে কোনও ছবিতেই দেখা যায়, তার ডান হাত কোর্টের ভিতরে ঢোকানো। এটা তখনই হয়, যদি কোটের বোতাম বাঁদিক থেকে ডানদিকে খুলতে হয়। মেয়েদের ডানহাতও নাকি সেভাবেই থাকত। যার জন্য অনেকেই নেপোলিয়ানকে নিয়ে হাসাহাসি করতেন ।বিস্তারিত পড়ুন
মুফতি হান্নানসহ পাঁচজনের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ


সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ পাঁচজনের আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। অতিরিক্ত অ্যাটর্নিবিস্তারিত পড়ুন
সিলেট-হবিগঞ্জে মৃদু ভূমিকম্প


সিলেট ও হবিগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প হয়। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকালে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে, হবিগঞ্জে একই সময়ে হওয়া ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।














