শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আমি শুধু নিজের স্টাইলে ব্যাট করেছি- মোসাদ্দেক হোসেন

তার দল ঢাকা ডাইনামাইটস এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পয়েন্ট তালিকার এক নম্বরে। গতকাল তারা পরাজিত করে রংপুর রাইডার্সকে, যারা কিনা ম্যাচের আগে পর্যন্ত অপারিজিত ছিল এবারের আসরে। তবে শেষ-মেশ ঢাকার কাছে প্রথম হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। নিজেদের তৃতীয় ম্যাচে তারা হেরেছে ৭৮ রানের বড় ব্যবধানে। ম্যাচে ঢাকাকে জয় পেতে বিরাট অবদান রাখেন সদ্য জাতীয় দলে অভিষিক্ত তরুন মোসাদ্দেক হোসেন সৈকত। ‘প্রিমিয়ার লিগ যেভাবে শেষ করেছি এমনকি জাতীয় দলেবিস্তারিত পড়ুন

তিন ম্যাচ হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে আরও তিন বিদেশী ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে আবারও বাংলাদেশে এসেছেন রায়ান টেন ডেসকাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল চতুর্থ আসরে অংশ নেবেন নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক। শনিবার বিকালের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসে পৌঁছান রায়ান ডেসকাট। ২০১৩ সালের বিপিএলেও অংশ নিয়েছিলেন ৩৬ বয়সী এ অলরাউন্ডার। সেবার চিটাগংয়ের হয়ে খেলেছিলেন। এছাড়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে। কুমিল্লা ফ্যানরা তার থেকে বড় কিছু আশা করতেই পারে, এছাড়া টিমবিস্তারিত পড়ুন

অস্ত্রধারী সেই দুই ছাত্রলীগ নেতা ধরাছোঁয়ার বাইরে

গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অস্ত্র উঁচিয়ে হকারদের ধাওয়া করা দুই ছাত্রলীগ নেতাকে (বর্তমানে বহিষ্কৃত) দুই সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি সেই অস্ত্রগুলো। এদিকে যানা যাচ্ছে, ওই দুই নেতার একজন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বহিষ্কার) মো. সাব্বির হোসেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ বলছে, তিনি অবৈধভাবে দেশ ছেড়েছেন বলে তারা ধারণা করছে। আর অন্য অস্ত্রধারী ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বহিষ্কার) আশিকুর রহমানের ব্যাপারেবিস্তারিত পড়ুন

জাল সনদে চাকরি নেওয়া ৫৫৬ শিক্ষক চিহ্নিত

শিক্ষা মন্ত্রণালয় জাল সনদে চাকরি নেওয়া ৫৫৬ জন শিক্ষককে চিহ্নিত করেছে। এ তালিকায় আরো অনেক শিক্ষক রয়েছে বলেও জানা গেছে। গত ১০ই অক্টোবর পর্যন্ত এই ৫৫৬ জন শিক্ষক বেতন-ভাতা হিসেবে নিয়েছেন প্রায় ১৬ কোটি টাকা। এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সংস্থাটি বলছে, কম্পিউটার, লাইব্রেরিয়ান এবং বিএড এই তিন বিষয়ের জাল সনদের তালিকা এটি। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, এনটিআরসিএ-এর এক শ্রেণির অসাধুবিস্তারিত পড়ুন

নিজ সন্তানদের সঙ্গে এমন ব্যবহার আমির খানের! (ভিডিও)

এতটাও অত্যাচার ছোটদের উপরে কীভাবে করতে পারেন আমির খান? বিশেষ করে নিজের সন্তানদের সঙ্গেই এমন ব্যবহার কি যুক্তিসঙ্গত? আসলে, বাস্তবজীবনে আমির কী করেন, তা বলা মুশকিল! তবে, এখন যেহেতু আলোচনার নেপথ্যে রয়েছে ‘দঙ্গল’, সেই জন্য পুরো লক্ষ্যটাই রুপালি পর্দার মহাবীর সিং ফোগাটের উপরে! আর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির নতুন গান ‘হানিকারক বাপু’ বলছে মেয়েদের কঠোর অনুশাসনের শিকলে বেঁধে রেখেছেন তিনি। সেটা অস্বাভাবিকও কিছু নয়। কেন না ছবির গল্প অনুযায়ী মেয়েদের কুস্তিগির করেবিস্তারিত পড়ুন

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শীলা দীক্ষিতের জামাতা গ্রেপ্তার

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের জামাতা সৈয়দ মহম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন তিনি। ইমরান ও শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত সৈয়দের দুটি সন্তান রয়েছে। মনোমালিন্যের জেরে ১০ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে বারখাম্বা পুলিশ স্টেশনে অভিযোগ রুজু হয়েছে। দু’দিন আগে দিল্লি পুলিশ বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে ইমরানকে। প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী লতিকা পেশায় গ্রামোন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা।বিস্তারিত পড়ুন

‘ট্রাম্প বেশিদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না’

ডোনাল্ড ট্রাম্প খুব বেশিদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না, তাঁকে ‘ইমপিচমেন্টের’ মাধ্যমে সরিয়ে দেয়া হবে। হ্যাঁ এমনই ভবিষ্যতবাণী করেছেন ‘প্রেডিকশান প্রফেসর’ অ্যালান লিচটম্যান। কিন্তু কে এই ‘প্রেডিকশান প্রফেসর’? এই প্রশ্নটার উত্তরই এখন লাখ টাকা দামী। কারণ, আমেরিকার তামাম ভোট পণ্ডিতেরা এবং মার্কিন সংবাদ মাধ্যম যখন হিলারি ক্লিন্টনকে ‘ম্যাডাম প্রেসিডেন্ট’ বলা প্রায় অভ্যাসের পর্যায়ে এনে ফেলেছে, সেই সময় এই অধ্যাপকই সেই গুটি কয়েক মানুষদের অন্যতম যিনি প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, না, এবার ওভাল অফিসেরবিস্তারিত পড়ুন

চেয়েছিলেন ভাতা, ৮০ বছরের বৃদ্ধ পেলেন চড়

বয়স্ক ভাতার জন্য পাঁচ বছর আগে প্রায় এক হাজার টাকা দিয়েছিলেন। ভাতা না হওয়ায় সেই টাকাই ফেরত চাইতে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকা ফেরত পাওয়া তো দূরে থাক, উল্টো চড় খেলেন ৮০ বছরের এক বৃদ্ধ বাচ্চু মামুদ। আজ বুধবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামে এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তি জানান, চাঁদখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাঁচ বছর আগে লুৎফর রহমান (ভাকু) প্রথম দফায় সদস্য থাকাকালে বয়স্কবিস্তারিত পড়ুন

ভিডিও ক্লিপঃ বরিশাল বনাম রাজশাহী ম্যাচ হাইলাইসট

https://youtu.be/M3Bmb_qoYng

গরম পানি ঢেলে পুড়িয়ে দেওয়া হলো গৃহবধূকে

সাতক্ষীরায় কলারোয়ায় স্মৃতি দাস নামের এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী জয়দেব দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শ্বশুরবাড়ি ফিরলে মামলা তুলে নেওয়ার জন্য আবারও নির্যাতনের শিকার হন স্মৃতি। পরে আজ রোববার আবার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। স্মৃতি দাস উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের মণীন্দ্র দাসের ছেলে জয়দেব দাসের স্ত্রী এবং কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারতুলি গ্রামের মদনমোহন কর্মকারেরবিস্তারিত পড়ুন