শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘দেখ দেখ বলটা কোথায় উড়ে গেল’

ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল তখন। বোলার রাজশাহী কিংসের কেসরিক উইলিয়ামস। আর ব্যাটসম্যান ছিলেন বরিশাল বুলসের মুশফিকুর রহিম। সে ওভারের দ্বিতীয় বলে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। তাই এই ক্যারিবীয় পেসার এগিয়ে এসে তাঁকে কিছু একটা বলেছিলেন। হয়তো তা রাগিয়ে দেওয়ার মতোই কিছু। উইলিয়ামসের এই কথায় বেশ তেতে উঠেছিলেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পরের বলেই তিনি জবাবটা দিয়েছেন ভালোভাবে। শট ফাইন লেগ দিয়ে দারুণ একটি চার মেরে।বিস্তারিত পড়ুন

নির্বাচনের জরুরি নথিতে যুক্তরাষ্ট্র থেকে আইনমন্ত্রীর স্বাক্ষর

নারায়ণগঞ্জ ও কুমিল্লার সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত এবং জেলা পরিষদ নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থনরত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এই তথ্যে নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ এবং কুমিল্লার সিটি নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত এবং জেলা পরিষদ নির্বাবচনের নথিতে স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী। ড. মো. রেজাউল করিম জানান, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সেখানবিস্তারিত পড়ুন

গারো তরুণী ধর্ষণঃ আদালত থেকে পালিয়েছে ধর্ষক রুবেল

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের প্রধান আসামি রুবেল (২৬) নিম্ন আদালতের বিচারকের খাস কামরা থেকে পালিয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এমদাদুল হকের আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসান। জানা গেছে, ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়। এর এক ফাঁকে বিচারকের খাস কামরা থেকে সে পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, আসামি পালিয়েছে বিষয়টি শুনেছি। তাকেবিস্তারিত পড়ুন

যৌনকেশ থাকা কি ভালো? কী বলছেন বিশেষজ্ঞ জেনে নিন..

যৌনকেশ বয়ঃসন্ধিকালে শরীরের গোপনাঙ্গে দেখা দেয়। শরীরের প্রাপ্তবয়স্কতার লক্ষণ এই যৌনকেশ কিন্তু বহু মানুষের কাছেই অবাঞ্ছিত। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা কী বলেন? যৌনাঙ্গে যৌনকেশ থাকা কি ভাল? যৌনকেশ রাখা উচিত নাকি কেশমুক্ত রাখা উচিত যৌনাঙ্গ এই প্রশ্ন প্রায় সবার মনেই উঁকি দেয়। বিশেষ করে মেয়েদের মধ্যে যৌনকেশ ওয়াক্স করার প্রবণতা খুব বেশি। পুরুষের ক্ষেত্রে যৌনকেশের ঘনত্ব মেয়েদের চেয়ে তুলনামূলকভাবে কম থাকায় এই সংক্রান্ত সমস্যার খুব বেশি সম্মুখীন হতে হয় না। মেয়েদের যৌনাঙ্গের গঠনেরবিস্তারিত পড়ুন

অভিনেত্রী কোয়েল মল্লিকের যে ভিডিও এখন ভাইরাল.. (দেখুন ভিডিওতে)

https://youtu.be/7zW131Dp4z8

জঙ্গিবাদের জন্য সরকারই দায়ী: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিবাদের উত্থানে বিএনপির হাত নেই, বরং সেটা আওয়ামী লীগ সরকারের আমলে বিস্তৃত হয়েছে এবং এখন সেটি আরো শক্তিশালী হয়েছে, জঙ্গিবাদের সাথে বিএনপিকে অভিযুক্ত করা রাজনৈতিক অপকৌশল। রবিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণের অধিকার হরণ করে কৌশলে আজকে যারা ক্ষমতায় আসীন, তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।বিস্তারিত পড়ুন

মাশরাফি নামক ‘এক রাজার গল্প’

এক দেশে এক রাজা ছিল। প্রজাদের প্রতি ছিল তার অগাধ ভালবাসা। রাজ্যে রাজ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার প্রজার মন জয় করে ফেলেছিলেন। কিন্তু পৃথিবীতে কি এমন রাজা সত্যিই কখনো ছিলেন, যিনি সকল প্রজার মন জয় করতে সক্ষম হয়েছেন? কোন রাজাই পারেনি। কিন্তু আমাদের দেশে একজন রাজা আছেন যিনি ইতিমধ্যে সকল প্রজার মন জয় করে ফেলেছে। লোকে তাকে বাঘও বলে। বাঘের পা ভাঙ্গলেও শিকার ভুলে না। শিকারে তার পেশার চেয়েবিস্তারিত পড়ুন

আমাকে ওরা বাঁচতে দেবে না

প্রাণসংশয় হতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জানালেন, সব পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না, ঘোষণা প্রধানমন্ত্রীর। রবিবার পিএমও-র টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে, কারণ ৭০ বছর ধরে তারা যে লুঠ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত।’’ প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

সোমবার বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি

গত ৭ নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০ অক্টোবর এক যৌথসভা শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর জনসভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু ওইদিন সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন

ক্রসফায়ারে হত্যা : তিন পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুষ্টিয়ায় যুবক দাউদ হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী বানিয়ে ক্রসফায়ারে হত্যার অভিযোগে এক মামলায় ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারিকৃত তিন পুলিশ সদস্য হচ্ছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৯ জানুয়ারি দাউদবিস্তারিত পড়ুন