বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গারো তরুণী ধর্ষণঃ আদালত থেকে পালিয়েছে ধর্ষক রুবেল

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের প্রধান আসামি রুবেল (২৬) নিম্ন আদালতের বিচারকের খাস কামরা থেকে পালিয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এমদাদুল হকের আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসান।

জানা গেছে, ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়। এর এক ফাঁকে বিচারকের খাস কামরা থেকে সে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, আসামি পালিয়েছে বিষয়টি শুনেছি। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাড্ডা থানা পুলিশ হেফাজতে তাকে আদালতে নেয়া হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ইমরান তার সঙ্গে ছিলেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে গত শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে