শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক সাতকানিয়ার মাহাবুবুল আলমের ছেলে। এর আগে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। নিহতের স্ত্রী জানান, কয়েকদিন আগে একই এলাকার শামসুল আলম প্রকাশ পেচুর সাথে নিহতের ঝগড়া হয়। এরইবিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনার দলে বসন্তের কোকিলদের দরকার নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বঙ্গবন্ধুর নাম হৃদয়ে লিখে রাজনীতি করি। তিনি আমার রাজনৈতিক পিতা। অজপাড়াগাঁ থেকে তার নাম বুকে ধরে তার সৈনিক হয়ে শেখ হাসিনার দলের দায়িত্ব নিয়েছি। তিনি ২০১৯ সালের নির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ে কাজ করার আহ্বান জানান। শনিবার বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতেবিস্তারিত পড়ুন

ভারতে এবার নোটের পর লবণ নিয়ে হাহাকার, লবণের দাম শুনলে চমকে উঠবেন..!!

আচমকাই শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের লখনউ, কানপুর, ফতেপুর, নয়ডা সহ-একাধিক জায়গায় নুনের চাহিদা তুঙ্গে পৌঁছয়। কয়েক ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশের অধিকাংশ দোকান থেকেই অদৃশ্য হয়ে যায় নুনের বস্তা বস্তা প্যাকেট। কেউ কেউ আবার একাই ২০ থেকে ৪০টা করে নুনের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু, হঠাৎ নুন নিয়ে এমন আকচাআকচি কেন? উত্তরপ্রদেশে কোনও ভাবে রটে গিয়েছিল, গুজরাটে নুনের উৎপাদন বন্ধ করে দিয়েছে টাটা গোষ্ঠী। যার জন্য দেশের বাজারে নুনের যোগান কমে গিয়েছে। এবংবিস্তারিত পড়ুন

মোদীকে ছেড়ে, আট বছরের এই মেয়েটির দিকে চোখ ফেরান, যা করল, তা ইতিহাস

গোটা দেশ নরেন্দ্র মোদীকে নিয়ে এখন তোলপাড়। তাঁর পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল নিয়ে সর্বত্রই চর্চা। এর মধ্যেই আট বছরের এক ছোট্ট মেয়ে দেশকে চমকে দিল। গড়ল নয়া ইতিহাস। মোদীর দিক থেকে দেশবাসী নজর ফেরান এই মেয়েটির দিকে। কী করল এই বাচ্চাটি? গত কয়েকমাস ধরে কাশ্মীরে বন্ধ সব ধরনের স্কুল। কমবয়সিরা রাস্তায় নেমেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। তাদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগও উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে ৯০বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে ‘৩৫তম স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীর নার্সিং সার্ভিস পদের নাম: ৩৫তম স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) বিস্তারিত বিবরণ সূত্র: কালের কণ্ঠ, ১২ নভেম্বর ২০১৬

ডিজিটাল আইল্যান্ড হবে মহেশখালী : পলক

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, দ্বীপ উপজেলা মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে গড়ে তোলা হবে। এটি হবে স্বপ্নের দ্বীপ, যার পরিচিত হবে ডিজিটাল আইল্যান্ড হিসেবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবার (০৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। পলক বলেন, মহেশখালীতে বাস করে প্রায় ৫ লাখ মানুষ। তারা বাংলাদেশের সঙ্গে ফিজিক্যালি ডিসকানেক্টেড। প্রযুক্তির মাধ্যমে তাদের বাংলাদেশ এবং বিশ্বের সঙ্গে যুক্ত করাই হবে ডিজিটাল আইল্যান্ডের প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের শেষ সময়ের কিছু অম্লমধুর স্মৃতি

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। প্রয়াত এই সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম – সর্বত্র ভক্ত ও গুণগ্রাহীরা এই কথাশিল্পীকে তার মৃত্যুর পরও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলছেন না। কেউ আবার তার সঙ্গে স্মৃতি রোমন্থনে ব্যস্ত। এমনই একজন হলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি খুব কাছ থেকে হুমায়ূন আহমেদের জীবনের শেষ সময়ে তাকে দেখেছেন। ফেসবুকে হুমায়ূন আহমেদকে স্মরণ করে তার স্মৃতিগুলো তুলে ধরলেন সবার কাছে: ‘আজবিস্তারিত পড়ুন

দুই যুগ আগেই মার্কিন নির্বাচন নিয়ে ভবিষ্যৎবানী করেছিলেন হুমায়ূন আহমেদ

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সেই দুই যুগ আগেই তিনি ভবিষ্যৎবানী করে গেছেন জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ। দুই যুগেরও বেশি সময় আগে প্রকাশিত তার বই ‘মে ফ্লাওয়ার’ নিয়েই মূল আলোচনাটা হচ্ছে। এ বছর নির্বাচনে জিতে গেলে হিলারি ক্লিনটনই হতেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয়তা ও নানা কারণে বিশ্ববাসীও নিশ্চিত ছিল হিলারির প্রেসিডেন্ট হওয়া নিয়ে। নির্বাচনে হিলারি দুই লাখ ভোট বেশি পেয়েও না জেতায় হতবাক বিশ্ববাসী। কিন্তু হুমায়ূন আহমেদ জীবিত থাকলেবিস্তারিত পড়ুন

সাপের ফোলা পেট দেখে তীব্র সন্দেহ, ঘটলো মর্মান্তিক এক ঘটনা! (ভিডিও)

আফ্রিকার সবচেয়ে বড় প্রজাতির এক সাপকে ঘিরে এক মর্মান্তিক খবর। নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে ক’দিন ধরেই এক বাছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় এক গ্রামবাসী দেখতে পান বড় একটা সাপ। গোটা গ্রামে রটে যায় ওই সাপটাই নাকি বাছুরটা খেয়েছে। সন্দেহটা তীব্র হয় সাপের ফোলা পেট দেখে। সবাই দেখেন সাপটা খুব ধীরে চলছে, পেটটা এতটাই ফুলে রয়েছে যে চলতে পারছে না। বাছুর মারার প্রতিশোধ নিতে গ্রামের বেশ কয়েকজন লাঠি নিয়ে সাপটিবিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ

সমকালীন বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ রবিবার। নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর বাঙালির জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তাকে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, নাট্যপরিচালক, গীতিকার ও চলচ্চিত্রকার। হ্যাঁ, আমি বাংলা সাহিত্যে কিংবদন্তি প্রবাদ পুরুষের কথাই বলছি। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত বর্তমান নেত্রকোনা জেলারবিস্তারিত পড়ুন