Archives
now browsing by author
অনুমতি পেয়েও সমাবেশ করেনি বিএনপি
৭ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পেয়ে ষড়যন্ত্র করে বিএনপি সমাবেশ করেনি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। হানিফ বলেন, পুলিশ বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেখানে সমাবেশ করতে চায় সেখানে তাদের দেয়া হচ্ছে না। এদেশে মিথ্যাচারের যে বড় তালিকা আছে এতেবিস্তারিত পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত এক তরুনীর আত্মহত্যা


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর আশ্বিনাবাগান এলাকায় মহরমী (১৮) নামে স্বামী পরিত্যক্ত এক তরুনী নিজ ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ঐ এলাকার হাসানের মেয়ে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, বাড়ী ফাঁকা পেয়ে সে ঘটনাটি ঘটায়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্ত্বে সদর থানা পুলিশের একটি দল রাত দেড়টার দিকে মহরমীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত করা হচ্ছে ও এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাবিস্তারিত পড়ুন
আবারও সালমানকে উকিল নোটিশ


হরিণ শিকার মামলায় হাইকোর্টে বেকসুর খালাস পেয়েছিলেন সালমান খান। ১৯৯৮ সালের এই মামলায় রাজস্থান হাইকোর্ট সালমানকে রেহাই দিলেও এখনই নিস্তার পাচ্ছেন না তিনি। রাজস্থান সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, তারই ভিত্তিতে সালমানের কাছে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। রাজস্থান সরকার এবছরই ১৯ অক্টোবর, চিঙ্কারা হরিণ শিকার মামলায় রাজস্থান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। আজ সকালে সালমান খানের বাড়িতে নোটিশ পাঠায় ভারতের সর্বোচ্চ আদালত। সরকার পক্ষের উকিল রাজেন্দ্রবিস্তারিত পড়ুন
শাহবাগ অবরোধ করেছে কয়েকটি হিন্দু সংগঠন


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কয়েকটি হিন্দু সংগঠন। ১১ নভেম্বর শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। অবরোধকারীদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও রয়েছে বিভিন্ন সংগঠনের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দির ও আনন্দমীয় আশ্রম পরিচালনা পরিষদ’সহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের এবিস্তারিত পড়ুন
নির্বাচনের মাঠে তারা!


চলচ্চিত্র শিল্পীদের সংগঠন । আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে ‘বাংলাদেশ শিল্পী সমিতি’-এর বর্তমান কমিটির। এরপরই ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এ নির্বাচন সামনে রেখে এরইমধ্যেই শিল্পীদের মধ্যে দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা ভোটার তারকাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। এবারের নির্বাচনে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা সিনিয়র তারকাদের সঙ্গে মিটিং করছেন তাদের সমর্থন পাওয়ার জন্য।বিস্তারিত পড়ুন
বাবাকে বিপজ্জনক মনে করতেন আমির খান!


প্রভাবশালী অভিনেতা আমির খানের বাবা তাহির হুসেন ছিলেন বলিউডের নামকরা প্রযোজক। ছয় বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সম্প্রতি আমির জানিয়েছেন, বাবাকে হিটলারের মতো, ‘হানিকারক’ মনে হতো তার! ২৩ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘দঙ্গল’একটি গানের প্রচারে তৈরি একটি ভিডিওতে এই বিস্ফোরক তথ্যটি জানান আমির। ওই গানটির শিরোনাম ‘হানিকারক বাপু’ (বিপজ্জনক বাবা)। গানটির এমন অদ্ভুত নাম হওয়ার কারণ জানাতে গিয়ে আমির বলেন, ছোটবেলায় শাসনের চোটে অনেকেরই মনে হয়, তাদের বাবার চেয়েবিস্তারিত পড়ুন
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


ফরিদপুরের মধুখালী ও ভাংগায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার শবরিকান্দিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. মইজুদ্দিনের পুত্র কৃষিজীবী হায়দার হোসেন (৪০) এবং দুলাল মেম্বারের পুত্র প্রবাসী মাসুদ মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। কানাইপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানেবিস্তারিত পড়ুন
ট্রাম্প জিতেছে, কী করবেন এসব হলিউড তারকা?


হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে অনেক হলিউড তারকা আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প জিতলে আমেরিকা ছাড়বেন তারা। এ তালিকায় আছেন মাইলি সাইরাস, স্যামুয়েল এল জ্যাকসনের মতো বড় বড় তারকাদের নামও। কয়েক মাস আগে মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস বলেন, ছিঃ! এই লোকটা প্রেসিডেন্ট হলেই আমি আগে দেশ ছেড়ে দেব। আমেরিকার জনপ্রিয় কমেডিয়ান জন স্টুয়ার্ট বলেছিলেন, ‘ট্রাম্প জিতলে আমি রকেটে বসে পড়ব, সোজা অন্য গ্রহে।বিস্তারিত পড়ুন
ট্রাম্পের জয়ে ফেসবুককে প্রভাবক ভাবা পাগলামি: জাকারবার্গ


ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ঘোষণার পর থেকেই একদল মানুষের বক্তব্য- ফেসবুক শেয়ারিংই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সবচেয়ে বড় সহায়ক। তবে সেই প্রচারণায় এবার শক্তভাবে বিরোধিতা করলেন ফেসবুক ফাউন্ডার মার্ক জুকারবার্গ। নিজের বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেছেন এই দায়ভার ফেসবুকের নয়। তিনি বলেন, যদি কেউ মনে করে থাকেন ফেসবুকে ছড়িয়ে পড়া মিথ্যে নিউজগুলো নির্বাচনকে প্রভাবিত করেছে, সেটা আসলে পাগলামি। সেটা যদি আপনিও বিশ্বাস করে থাকেন, তাহলে বলবো ট্রাম্পের ভক্তরা যে ম্যাসেজ দিতে চেয়েছিলো সেটা আপনিবিস্তারিত পড়ুন
রাশিয়া বিশ্বকাপ কি অনিশ্চিত আর্জেন্টিনার?


২০১৮ রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল খেলার সুযোগ পাবে। আর একটি দল ইন্টার কনফেডারেশন্স কাপে প্লে অফ খেলে সুযোগ করে নিতে পারবে। এই অঞ্চলের দশটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সরাসরি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলে যদি জয় পায় তাহলে সুযোগ পাবে বিশ্বকাপে। ইতিমধ্যে এই অঞ্চলের সবগুলো দল ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে।বিস্তারিত পড়ুন













