Archives
now browsing by author
আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অন্তঃকলহ ও ভেদাভেদ দূর করে দলকে শৃঙ্খলাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘হাতে বেশি সময় নেই। আগামী দুই বছর পরেই আমাদের চ্যালেঞ্জ। তাইবিস্তারিত পড়ুন
খুলনায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যা
খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার বাসা থেকে আজ শুক্রবার কানিজ ফাতেমা আশা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর দুই হাতের রগ কাটা ও মুখে টেপ মারা ছিল। হত্যার আগে কানিজ ফাতেমা আশাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। আশার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার কাচদিয়ায়। নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, আশা নগরীর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। স্বামীরবিস্তারিত পড়ুন
রামপাল নিয়ে আমাদের সার্ভে নেই: মায়া


বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র কোনো দুর্যোগ বয়ে আনবে কি না-তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কোনো কাজ করেনি বলে জানিয়েছেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মায়া বলেন, ‘রামপাল পরিবেশ সংক্রান্ত বিষয়। রামপাল নিয়ে আমাদের কোন সার্ভে নেই। আমাদের সার্ভে হলো যেখানে দুর্যোগ, সেখানে মোকাবেলা।’ একজন সাংবাদিক জানতে চান, সুন্দরবন এলাকায় যদি রামপাল বিদ্যুৎকেন্দ্র হয়, তাহলে বাংলাদেশ কি দুর্যোগকবলিত হবেবিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো জুটি বাঁধলেন সাইমন-বিপাশা


গাজীপুরের খতিব খামার বাড়িতে চলছে ‘খাস জমিন’ ছবির শুটিং। গত ১ নভেম্বর ছবির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন সারোয়ার হোসেন। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন নায়ক সাইমন ও আইটেম গার্ল খ্যাত নায়িকা বিপাশা কবির। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ছবির শুটিং হবে বলে জানিয়েছেন নায়ক সাইমন। সাইমন বলেন, ‘এ মাসেই ছবির দৃশ্যগুলোর শুটিং শেষ হয়ে যাবে। বাকি থাকবে গানের শুটিং। কাজ করতে অনেক ভালো লাগছে। কারণ এইবিস্তারিত পড়ুন
প্রাইভেটকার খাদে পড়ে স্ত্রীসহ ওয়ালটন কর্মকর্তা নিহত


সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে ওয়ালটন গ্রুপের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কর্মকর্তার মা, বাবা, বোন ও একমাত্র ছেলে আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র্যাব ১২-এর প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী গ্রামের সৈয়দ আবু বক্কর সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫) ও সাখাওয়াতের স্ত্রীবিস্তারিত পড়ুন
মুশফিক-পেরেরার ব্যাটে বরিশালের প্রথম জয়


বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পেয়েছে বরিশাল বুলস। এদিন ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে কুমিল্লার করা ১২৯ টপকে যায় দলটি। শেষ চার ওভারে বরিশালের দরকার ছিল ৩১ রান। ক্রিজে মুশফিক-পেরেরা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মুশফিক ‘প্রিয়’ স্লগ-সুইপ করে ছয় মেরে চাপ কমান। এই ওভারে ইমাদ ওয়াসিমের কাছ থেকে দুইজনে ১৭ রান আদায় করে জয়ের কাছাকাছি চলে যান। শেষ তিন ওভারে দরকার পড়ে ১৮। ১৮তম ওভারে সোহেল তানভিরবিস্তারিত পড়ুন
ট্রাম্পের প্রভাবে টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ারমূল্য কমল


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অ্যামাজন, অ্যালফাবেটসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর এই প্রভাব পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হলে কী হবে তা নিয়ে অনিশ্চয়তায় উদ্বিগ্ন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ দুইদিন ধরে ব্যবসায়ীরা এ থেকে কীভাবে সুবিধা নিয়ে আশা যায় তা খুঁজছেন। চলতি বছর জুলাই থেকে শুরু এখন পর্যন্ত অ্যামাজনের শেয়ার সবচেয়ে নিচে নেমে গেছে। অ্যালফাবেটের শেয়ার মূল্য পড়েছেবিস্তারিত পড়ুন
নাসিরনগরে প্রকৃত হামলাকারীদের ধরতে অভিযান চলবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। আজ শুক্রবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংগঠন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক নিরপরাধ ব্যক্তিদের তদন্ত শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। নতুন একটি ইস্যু তৈরির জন্য ঘটনাটি ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। এ অপরাধের সঙ্গে সরকারদলীয় কেউবিস্তারিত পড়ুন
দেনমোহরের টাকা স্বামীকে উপহার দেওয়া যাবে?


প্রশ্ন : আমার দেনমোহরের একটা বড় অংশ আমার কাছে আছে। এটা আমি উপহার হিসেবে আমার স্বামীকে আবার দিতে চাই। এই টাকা যদি আমি তাঁকে দিয়ে দিই, তাহলে কি এতে করে অন্য কারো হক নষ্ট হবে? উত্তর : না। উপহার দিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। উপহার বা হাদিয়া হিসেবে দেনমোহরের টাকা আপনি আপনার স্বামীকে দিতে পারেন। আপনার জন্য এটি জায়েজ। তবে উপহার দেওয়ার আগে বিষয়গুলো ভেবে নেওয়া উচিত। কারণ, এটি আপনার একান্তবিস্তারিত পড়ুন
খুব শিগগিরই ইসি গঠনে নতুন প্রস্তাব দেবে বিএনপি


‘সুষ্ঠু’ নির্বাচন কমিশন গঠন করার জন্য খুব শিগগিরই সরকারকে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় একটি প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। `বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য` শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। আমির খসরু বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো ভোটারদের ভোট নিশ্চিত করা। যার মাধ্যমে বাংলাদেশে একটি প্রতিনিধিত্বেরবিস্তারিত পড়ুন













