শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

কুমিল্লায় ধর্ষিত স্কুল ছাত্রী ৫ মাসের অন্ত:সত্ত্বা, একাধিক মামলা..!!

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আমড়াতলী ইউনিয়নে মনিপুর গ্রামের ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী স্থানীয় যুবকদের দ্বারা ধর্ষিত হয়ে ৫ মাসের অন্ত:স্বত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মনিপুর গ্রামের ইয়াসমিন বেগম বাদী হয়ে ১ম দায়ের করা মামলায় তার মেয়ে ধর্ষিতা ও অন্ত:স্বত্বা হওয়ার অভিযোগে একই গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে ইজাজুল ইসলাম ও আবু তাহেরের ছেলে আল ইসলাম কে আসামী করে গত ২৪/১০/১৬ইং তারিখে কুমিল্লার আদালতে নারী ওবিস্তারিত পড়ুন

সন্ধ্যায় সাকিবের মুখোমুখি সাব্বির

বিপিএলের চতুর্থ আসরে দুই দলের শুরুটা হয়েছিল দু’ভাবে। বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। আর রাজশাহী কিংস জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জিততে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে মাত্র তিন রানে হেরে যায় রাজশাহী। তাই ঢাকার লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখা। আর রাজশাহী কিংসের জন্য ঘুরে দাঁড়ানোর পালা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাকিব আল হাসানের ঢাকার মুখোমুখি হবে সাব্বির রহমানের রাজশাহী কিংস। ম্যাচটিবিস্তারিত পড়ুন

দুপুরে মুখোমুখি কুমিল্লা-বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ চতুর্থ আসরে তাদের শুরুটা সেভাবে হয়নি। হার দিয়েই এবারের পথচলা শুরু হয় মাশরাফি বিন মর্তুজার দলের। উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে যায় কুমিল্লা। অপরদিকে বিপিএলের চতুর্থ আসরে সূচনাটা ভালো হয়নি বরিশাল বুলসেরও। আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছিল মুশফিকের দল। ঢাকা-বরিশাল দুই দলই আজ মাঠে নামবে জয়ের খোঁজে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটবিস্তারিত পড়ুন

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সববিস্তারিত পড়ুন

আলবার্তোকে জয় উৎসর্গ করলো ব্রাজিল

গত ২৫ অক্টোবর পৃথিবীর মায়া ছেড়ে চলে যান কার্লোস আলবার্তো। হৃদরোগে আক্রান্ত হয়ে ডিও ডি জেনেরিওতে মৃত্যুবরণ করেন ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে ব্যবধানের জয়টি সেই আলবার্তোকে উৎসর্গ করলো ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘আমরা এই জয়টি কার্লোস আলবার্তোকে উৎসর্গ করছি। আমি যেভাবে চেয়েছিলাম, তার চেয়েও ভালো শুরু করেছে ছেলেরা। ম্যাচের আগে কার্লোস আলবার্তোর গোলের ছবিটা নিয়ে ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। এটাইবিস্তারিত পড়ুন

নাসিরনগরে যাচ্ছেন আইনজীবীরা

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ওই দলটির। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন। এ ছাড়া থাকবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ দেশের বিশিষ্ট ১০১ আইনজীবী। নাসিরনগরে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির শিকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন দলটির সদস্যরা। এ সময় সার্বিক পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন গাপটিল

চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এর ফলে গাপটিলের টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পাঁচ দিনের ম্যাচে সাম্প্রতীক সময়ে নিজের ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন গাপটিল। সে কারণেই ১৩ সদস্যের দল থেকে ছিটকে গেছেন সীমিত ওভারে দারুন ফর্মে থাকা এই কিউই ওপেনার। ভারতের বিপক্ষে সাম্প্রতীক সফরে গাপটিলকে শেষ সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু ছয় ইনিংসে তার ব্যাট থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরিবিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচনে ‘প্রার্থী’ ছিলেন মেসি; পেয়েছেন ১ ভোট!

সারা বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে উন্মাতাল তখন অদ্ভুত এক খবর ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। আমেরিকা থেকে অনেক দূরের দেশ আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির নামও জড়িয়ে গেল নির্বাচনে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আর্জেন্তিনার অধিনায়ক ভোটও পেয়েছেন৷ তবে মাত্র একটি৷ বিষয়টি মোটেও গুজব নয়। তবে বেশ মজার। বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল নির্বাচনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। ট্রাম্প কিংবা হিলারি ক্লিনটন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করার জন্য লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন এক ভোটার। সোশ্যালবিস্তারিত পড়ুন

এ কোন আর্জেন্টিনা!

এ কোন আর্জেন্টিনা! ব্রাজিলের বিরুদ্ধে মেসিরা সর্বশক্তি নিয়ে নেমেছে তো? সুপারক্লাসিকোর তকমা লাগা ম্যাচটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, যা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ ম্যাচে এই দশা! অন্যদিকে নিজেদের মাঠে ‘চিরশত্রু’কে পেয়ে যেন ঝাল মেটাল ব্রাজিল। দলের নতুন কোচ এদগার্দো বাউজা মাঝমাঠের দুর্বলতার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে আকাশি-সাদাদের মাঝমাঠে খুব বেশি তৎপর দেখা গেল না। মাঝমাঠ বেশিরভাগ সময়টা ব্রাজিলের নিয়ন্ত্রণে। আর্জেন্টিনার ফুটবলারদেরবিস্তারিত পড়ুন

জুটি এবার যশ-নুসরাত

কলকাতার সিনেমায় আবার বিরসা দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন যশ দাশগুপ্ত। এবার যশের সঙ্গে দেখা যাবে নুসরাত জাহানকে। ছবিটি প্রযোজনা করবেন শ্রীকান্ত মেহেতা। তিনি জানিয়েছেন, গ্যাংস্টারের আগে ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা ছিলেন যশ। এখন তিনি ফিল্মে তাঁর ক্যারিয়ার শুরু করেছেন। গ্যাংস্টারে তাঁর কাজ দর্শক পছন্দ করেছে। তাই বিরসার পরবর্তী ছবিতেও তিনি আছেন। নুসরাতের সঙ্গে ছবি নিয়ে উচ্ছ্বসিত যশও। তিনি জানিয়েছেন, বিরসা দাশগুপ্ত ও তিনি একে অপরকে ভালোভাবে বোঝেন। তাই কাজ আরও সহজবিস্তারিত পড়ুন