শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ট্রাম্পকে নিয়ে কারা স্বপ্ন দেখেন জানেন?

নির্বাচনের রাতে, নিজের আসন উইসকনসিনে যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন সেই সময় স্যা চ্যাম্বারলিন আনন্দে চিৎকার করেছিলেন, ধরে রাখতে পারেননি চোখের পানি। চ্যাম্বারলিন মনে করেন, ট্রাম্প তার রক্ষাকারী, ধ্বংসের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছেন। উইসকনসিনের প্রত্যন্ত অঞ্চলে তার একটি নারী পোশাকের দোকান রয়েছে; স্বামী একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিক। তাদের দুই সন্তান- দুই সন্তানের পেছনে বছরে ব্যয় হয় ৪৪ হাজার মার্কিন ডলার। ট্রাম্প তার বিজয়ী ভাষণে বলেছেন, তার জয়েরবিস্তারিত পড়ুন

খুলনার লজ্জার দিনে রংপুরের বড় জয়

টার্গেট মাত্র ৪৫ রানের। হাতে ১০ উইকেট ও ১২০ বল। সেই টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৮ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। সৌম্য সরকার ১৩ ও মোহাম্মদ মিথুন ১৫ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ শাহজাদ ১৩ রান করে আউট হন। তার আগে টস হেরে ব্যাট করতে নেমে লজ্জার মুখোমুখি হয় খুলনা টাইটান্স। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড গড়ে তারা। প্রথম ম্যাচটি দারুণভাবে জিতে নিলেও দ্বিতীয়বিস্তারিত পড়ুন

ট্রাম্পকে অভিনন্দন: ইন্ডিপেন্ডেন্টে বড় নিউজ শেখ হাসিনা

সব পূর্বাভাস-জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। অভিবাসী বিরোধী ও ইসলাম বিরোধী প্রচারণার কারণে বিতর্কিত ট্রাম্পকে প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ইসলাম বিরোধী প্রচারণা চালানোর পরেও বিশ্বের অন্যতম মুসলিমপ্রধান দেশের প্রধানমন্ত্রীর এ অভিনন্দন বার্তা বড় সংবাদ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এ। ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকান জনগণ এবং বিশ্ব মানবতার সেবায় তার অসাধারণ নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন।বিস্তারিত পড়ুন

চার-ছক্কা মেরে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল: সাব্বির

বিপিএলের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জেতা ম্যাচটা ৩ রানে হেরেছে রাজশাহী কিংস। দলের অধিনায়ক সাব্বির জানিয়েছেন চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল। বৃহস্পতিবার মিরপুরের ক্রিকেটে একাডেমির মাঠে অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি। সাব্বির বলেন, ‘৪ বলে ৫ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তো বা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটাবিস্তারিত পড়ুন

টানা ৮ বছর আমেরিকা শাসন করার পর এবার হোয়াইট হাউজকে বিদায়

ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট নিবাসে বারাক ওবামার মেয়াদ এবার শেষ। টানা আটটি বছর আমেরিকা শাসন করার পর এবার হোয়াইট হাউজকে বিদায় জানাতে হবে তার। ফার্স্ট লেডি আর মেয়েদের নিয়ে অন্যত্র বাসা বাঁধার পরিকল্পনাও করতে শুরু করেছেন। তবে এখনই সাদা বাড়ি ছাড়তে হচ্ছে না ওবামার। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প্রকে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকছেন বারাক ওবামাই। এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সেক্রেটারি যশ আর্নেস্ট। এরপরইবিস্তারিত পড়ুন

২০০০ রুপি নিয়ে সেলফি জ্বরে আক্রান্ত ভারতের চেন্নাই!

সম্প্রতি ভারতের চেন্নাইতে ২০০০ রুপির নতুন নোট হাতে নিয়ে সেলফি তোলার উৎসব জোয়ার বিরাজ করছে পুরো শহরে। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামও ছেয়ে গেছে ২০০০ রুপির নোটে! তবে শুধু ২০০০ রুপির নোটই নয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের সঙ্গে ফটোশপ করা নকল সেলফিতেও ভরে গেছে সোশ্যাল নেটওয়র্কিং সাইটগুলি। এ ব্যাপারে ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি বলেন, ২০০০ রুপির নতুন নোট হাতে পেয়ে যে কী আনন্দ লাগছে, তা বলে বোঝাতে পারববিস্তারিত পড়ুন

ভারত ম্যাচের কথা মনে পড়ছে সাব্বিরের

জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ছয় বলে মাত্র সাত রান। হাতে তিন উইকেট থাকার পরও সেই ম্যাচে জিততে পারেনি রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সে ম্যাচে খুলনা টাইটানস জয় তুলে নিয়েছে নাটকীয়ভাবে। অধিনায়ক মাহমুদউল্লাহ এক ওভারে তিন উইকেট তুলে হারিয়ে দিয়েছিলেন রাজশাহীকে। দলের এই হারে চরম হতাশ রাজশাহীর আইকন খেলোয়াড় সাব্বির রহমান। এই হারের পর সাব্বিরের মনে ভেসে উঠেছে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। যেখানে বাংলাদেশ দল এমন একটি ম্যাচ হেরেছিলবিস্তারিত পড়ুন

বিএনপিকে দেখা দিল না ডিএমপি

আগামী ১৩ নভেম্বরের সমাবেশের অনুমতির অগ্রগতি জানতে যাওয়া বিএনপির প্রতিনিধিদের সাক্ষাৎ দেননি ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কার্যালয়ের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নেতৃত্বে দলের চার সদস্যের প্রতিনিধিদল ডিএমপির সদর দপ্তরে যায়। পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ না পেয়ে কার্যালয় থেকে বেরিয়ে আব্দুস সালাম বলেন, বিএনপি এখনো আশা করে গণতন্ত্রের স্বার্থে সমাবেশের অনুমতি দেবে সরকার। গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ায় নয়াপল্টনে সমাবেশের আবেদন করেছিল বিএনপি। তবেবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে যাত্রীবাহী ট্রলারডুবি, তিন শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর উড়িরচরের কাছে মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, উদ্ধার হওয়া তিন শিশুর লাশের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের একজনের নাম আসিফ। সে একই উপজেলার চর বালুয়ার আলী আহম্মদের ছেলে। অন্য শিশুর নাম হৃদয়। সে উড়িরচর এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। এ ঘটনায়বিস্তারিত পড়ুন

রংপুর রাইডার্স বনাম খুলনা টাইটান্স সরাসরি Full HD দেখুন মোবাইল থেকেও

https://youtu.be/c148blJnPqE