শনিবার, নভেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘রেসলার’ ট্রাম্প, ‘নাপিত’ ট্রাম্প (ভিডিও)

এ কি করলেন যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প! যুক্তরাষ্ট্রের দায়িত্ব কার কাঁধে, কাকে ই-বা প্রেসিডেন্ট নির্বাচিত করলেন আমেরিকানরা? ভিডিওটি দেখার পর এমন প্রশ্ন পাঠকের মনে জাগতেই পারে। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (W W E) শো’র চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি ম্যাকমোহানের মাথা নেড়া করে দেন ট্রাম্প। এখনেই শেষ নয়, রেসলারের ভূমিকায়ও দর্শকদের রীতিমত হাসালেন তিনি। ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে,বিস্তারিত পড়ুন

ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হলেন পুতুল

অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল প্যারিসে অবস্থিত ইউনেস্কো দপ্তরে ‘ইউনেস্কো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের মিটিংয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন ইউনেস্কোর মহাপরিচালক। জুরি বোর্ডের অন্যান্য চার সদস্যরা হলেন – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রিপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপকবিস্তারিত পড়ুন

নতুন পরিচয়ে শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আশিকি-টু সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন তিনি। অভিনয়ের পর গায়িকা হিসেবে ভক্তদের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেন। এবার এ অভিনেত্রী জানালেন গান গাওয়ার পাশাপাশি তিনি গানও লেখেন। ‘গান গাওয়ার পাশাপাশি আমি আমার গানগুলো লেখি। এটা কখনো বলিনি, কিন্তু আমি অনেক আগে থেকেই গান লিখি। আমার নিজের গানের কথাগুলো আমি লেখি।’ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন শ্রদ্ধা। এর আগে নিজের সিনেমায় ‘গলিয়া’, ‘উড়জা রে’র মতো গানে কণ্ঠবিস্তারিত পড়ুন

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে বিভেদের আভাস

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়া। সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের এই রাজ্যে জয় লাভ করেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু এর পরেও বিশাল ব্যবধানে হেরে গিয়ে তার আর হোয়াইট হাউজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যালিফোর্নিয়াতে কখনই রিপাবলিকান দল জয় লাভ করতে পারেনি। শুরু থেকেই ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ ৫৫ ভোট পেয়ে আসছে ডেমোক্রেটরা। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী গতকাল বুধবার থেকেবিস্তারিত পড়ুন

পুলিশকে ঘুষ দিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালের পার্কিং প্ল্যান (ট্রাফিক) অনুমোদনের জন্য পুলিশকে ঘুষ দিতে গিয়ে ওই হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বুধবার গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম মিজবাউল হক মিন্টু (৩৬) বলে জানিয়েছে পুলিশ। তিনি ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়ক এলাকায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের একটি শাখা স্থাপনের উদ্যোগ নেয় ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিধিবিস্তারিত পড়ুন

ভোরে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ফুটবলের সবচেয়ে বড় দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫.৪৫টায় শুরু হবে এই ফুটবল মহাযজ্ঞ। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি। বিস্তারিত আসছে…

হিলারির জয়ের সম্ভাবনায় উচ্ছ্বসিত বিএনপি শিবিরে এখন হতাশা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনাকে ঘিরে উচ্ছ্বাস ছিল বিএনপিতে। বিএনপির কর্মী সমর্থক এমনকি শীর্ষস্থানীয় একাধিক নেতা হিলারির জয়ের সম্ভাবনায় বাংলাদেশেও কিছু একটা ঘটার আশাবাদের কথা জানিয়েছিলেন। কেবল কর্মী সমর্থকরা নয়, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাউকে কাউকেও একই ধরনের উচ্ছ্বাস দেখাতে দেখা যায়। বিএনপির বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান রিপন তার ফেইসবুক পেইজে এমনও বলেন যে, ২০১৭ সাল হবে হিলারি ক্লিনটন ও খালেদা জিয়ার। তবে নির্বাচনের ফলাফল হিলারির বিপক্ষে চলে যাওয়ারবিস্তারিত পড়ুন

ওবামার আমন্ত্রণে আজ হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে আজ হোয়াইট হাউসে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। নির্বাচনে জয়লাভের পর গতকালই ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন বারাক ওবামা। এছাড়া বৃহস্পতিবার তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানান। শুধু ট্রাম্প নয়, একই সময়ে হোয়াইট হাউসে ওবামা আমন্ত্রণ জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি কিনটনকেও। সাক্ষাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানাবিস্তারিত পড়ুন

আজ মাহমুদউল্লাহদের রংপুর দর্শন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটানস। সন্ধ্যা ৭টা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দু’দলই আগে একটি করে ম্যাচ জিতেছে। তাই আজও জয়ের ধরা বজায় রাখার চেষ্টা থাকবে রংপুর-খুলনার। রংপুর রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে আজ সবার নজরে থাকবে বিশ্বের নামকরা অলরাউন্ডার শহীদ আফ্রিদির দিকে। ফের ঝড় তুলতে পারেন আফগান তারকা শেহজাদ। এছাড়া আলো ছড়াতে পারেন পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ ও সচিত্রবিস্তারিত পড়ুন

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এ দিনে মিছিলে অংশগ্রহণকালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, সাতবিস্তারিত পড়ুন