শনিবার, নভেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদা জিয়া আদালতে যাচ্ছেন আজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিবরণ থেকে জানাবিস্তারিত পড়ুন

রাজধানীতে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর শাহজাহানপুর এলাকায় নিজ বাড়িতে বিষপানে সায়মা আক্তার মুক্তা (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে মুমূর্ষু অবস্থায় মুক্তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন

প্রেমের কারণেই নারী পুলিশ সদস্যের আত্মহত্যা, অপর পুলিশ সদস্য গ্রেফতার

সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশ ব্যারাক থেকে পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে আশুলিয়া থানা সংলগ্ন পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকির হোসেন নামে এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কনস্টেবল পদে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি থানা থেকে পালিয়ে যান। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, পুলিশ সদস্য সাবিনাবিস্তারিত পড়ুন

চীন বাংলাদেশের ভাই

চীনের রাষ্ট্রদূত মা মিং চিং বলেছেন, বাংলাদেশের সাথে কাজ করতে পেরে আমি সত্যি আনন্দিত। বাংলাদেশ আমাদের ভাই, ঘনিষ্ট বন্ধু ও প্রতিবেশি। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে যুগপথ অনুবাদ পদ্ধতি (এসআইএস) সংস্কার কাজ শেষে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীনের এই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সকল উন্নয়নমূল কাজে পাশে থাকবে চীন।আমরা বাংলাদেশকে বন্ধুপ্রীতি দেশ মনে করি। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লাহ খন্দকার বলেন, চীন বাংলাদেশে উন্নয়ন কাজে সহযোগিতা করেবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা

গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার গভীর রাতে তাকে হত্যা করা হয় বলে নিহতের স্বজনরা দাবি করেছে। সে ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। নিহতের স্বামী ঢাকার আশুলিয়ায়বিস্তারিত পড়ুন

পাঠ‌্যবইয়ে প্রধানমন্ত্রীর ছবি

আগামী বছরের প্রথম দিন সরকার ক্ষুদে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই তুলে দেবে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের একটি রঙিন ছবি থাকছে। শিক্ষার প্রসারে শেখ হাসিনার অবদান তুলে ধরতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির বইয়ে ‘ব‌্যাক কভারে’ প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাথমিকের ১০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)বিস্তারিত পড়ুন

ট্রাম্প-কথন

এক বছর আগে প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা ঘোষণার পর বিতর্কিত নানা মন্তব‌্যে-বক্তব‌্যে দ্রুতই আলোচনায় উঠে আসেন ডোনাল্ড ট্রাম্প।   প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন থেকে শুরু করে প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত কেউই তার বক্রোক্তি থেকে রক্ষা পায়নি; এমনকি নিজের দলের টেড ক্রুজকে নিয়েও তার মন্তব‌্য ছাড়িয়েছিল অশ্লীলতার সীমা। রিপাবলিকান দল মনোনয়ন না দিলে দাঙ্গা বাঁধবে কিংবা ভোটে না জিতলে ফল মানব না- এরকম নজিরবিহীন কথাও এসেছে এই প্রেসিডেন্ট প্রার্থীর কাছ থেকে। আলোচনা-সমালোচনারবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে বার্কলে ও ওকল্যান্ড শহরে কয়েকশ মানুষ রাস্তায় নেমে ট্রাম্প ‘আমার প্রেসিডেন্ট নয়’ বলে স্লোগান দেয়। পিটসবার্গ, সিয়াটল, পোর্টল্যান্ড ও ওরেতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা একটি সড়কে ঢোকার সময় গাড়ির ধাক্কায় একজনের আহত হওয়ার খবর জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের বিজয়ের পর প্রথমবিস্তারিত পড়ুন

মুখোমুখি হতে প্রস্তুত ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে অষ্টমবারেরমত মুখোমুখি হতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পাওয়ার হাউজ ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে নেইমারের ব্রাজিল। মেসির আর্জেন্টিনা অনেক পেছনে; কিন্তু সুপার ক্ল্যাসিকোয় মুখোমুখি হওয়া মানে অতীতের সব পরিসংখ্যান, হিসাব-নিকাশকে দুরে ঠেলে রেখে বর্তমান নিয়ে ভাবতে বসা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায় মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পাওয়ার হাউজ। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলেবিস্তারিত পড়ুন

ট্রাম্পের জয়ে আশাহত বিএনপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ট ট্রাম্পের বিজয়ে আশাহত হয়েছে বিএনপি। হিলারি ক্লিনটন বিজয়ী হলে রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেত এমন আশাবাদ ছিল দলটির। আজকের এ ফলাফল সে আশায় ছেদ পড়েছে। দল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে দেশের কোনো রাজনৈতিক দলের সমর্থন না থাকলেও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ক্লিনটন হিলারিকে নিয়ে উৎসাহ দেখিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহামুদবিস্তারিত পড়ুন