Archives
now browsing by author
মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্ট কুক্ষিগত করে রেখেছে শাজাহান গাজী


আব্দুল্লাহ আল মাসুদ মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হলেও ক্ষমতার দাপটে সেই সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ জেলা ইউনিট দীর্ঘ দিন ধরে কুক্ষিগত করে রেখেছে মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর কথিত সাধারণ সম্পাদক শাজাহান গাজী। মানবসেবার নাম ভাঙ্গিয়ে মানবসেবি এই সংগঠনকে তিনি ব্যক্তিগত সম্পত্তিতে পরিনত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে পারছেন না বলে অনেকে অভিযোগ করেছেন। মুন্সীগঞ্জ জেলা রেডবিস্তারিত পড়ুন
মুন্সীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, ১ লাখ টাকা জরিমানা


আব্দুল্লাহ আল মাসুদ ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা শহরের হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসক আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্র্যাট লামিয়া সাইফুল নেতৃত্বে নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-২ থেকে ভুয়া ডাক্টার আনিসুর রহমান আনিস কে আটক করা হয়। চিকিৎসক হিসেবে কোন প্রমান দেখাতে না পারায় পরে সাজা হিসেবে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্র্যাট লামিয়া সাইফুল জানান,বিস্তারিত পড়ুন
মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদে থাকা নিয়ে রিট


জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হক কোন কর্তৃত্ববলে বহাল রয়েছেন, তার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, কাজী রিয়াজুল হক এর আগে ২০১০ ও ২০১৩ সালে কমিশনের সদস্য ছিলেন। চলতি বছর ২২ জুন থেকে তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান। অথচ ২০০৭ সালের মানবাধিকার কমিশন আইনের ২(এইচ)বিস্তারিত পড়ুন
ওএমএস কর্মসূচিতে অনিয়মে ছাড় দিচ্ছি না : খাদ্যমন্ত্রী


দরিদ্র মানুষের জন্য চালু করা সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) খাদ্য কর্মসূচি বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। অনিয়মের সংবাদ প্রচার করায় বিভিন্ন সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দিচ্ছিবিস্তারিত পড়ুন
খুলনায় লরিচাপায় যুবক নিহত


খুলনায় লরিচাপায় শুভাশীষ নাগ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুভাশীষ নড়াইলের গোবরা গ্রামের সত্যজিৎ নাগের ছেলে। পুলিশ জানায়, শুভাশীষ বিএল কলেজের বিপরীতে সেফ এন সেভের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় তেলবাহী একটি লরি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইতহাস গড়া হলো না হিলারির


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ২২৭ বছরের ইতিহাসে দেশটির প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন হিলারি। আর তাই বিশ্ববাসী ভেবেছিলেন, আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন হিলারি। কিন্তু ট্রাম্পের কাছে হেরে হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলেন না হিলারি। ইতহাস গড়া হলো না তার। নির্বাচিত হওয়ার জন্য পুরো দেশ চষে বেড়িয়েছেন হিলারি। ক্যাফে, গির্জা, সমাবেশ- যেখানেই গেছেন সেখানে একবার হলেও তার গত চার দশকের কর্মজীবনে বিরোধীদের কাছবিস্তারিত পড়ুন
পুলিশের বাঁধায় কুবি ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড


কুমিল্লা নগরীতে পুলিশের বাঁধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল মাঠে ওই শোভাযাত্রায় যোগদানকারী ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে ৫টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওয়ানার প্রস্তুতি নেয়। এসময় কোতয়ালি মডেল থানা পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে টাউন হল মাঠেবিস্তারিত পড়ুন
শ্বেতাঙ্গ নারীদের ভোট বেশি পেয়েছেন ট্রাম্প


বিভিন্ন সময় নারীদের নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করেছেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প মার্কিন নারীদের ভোট একদমই পাবেন না বলে আশঙ্কা করা হয়েছিল। অবশ্য আশঙ্কা কাটিয়ে মার্কিন নারীদের ভোট ভালোই পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শ্বেতাঙ্গ নারীদের ভোট ঢালাওভাবে পড়েছে ট্রাম্পের ঘরে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী, রক্ষণশীল মার্কিন নারীদের ৭৮ শতাংশই ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এই দলের নারীদের মাত্র ১৮ শতাংশ ভোট দিয়েছেন ডেমোক্রেট হিলারি ক্লিনটনকে। আবার ৪৫বিস্তারিত পড়ুন
ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করে যা বললেন হিলারি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে পরাজয় স্বীকার করে নিয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ২৮৮টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প; হিলারি পেয়েছেন ২১৫টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। এদিকে, পরাজয় স্বীকার করে নেওয়া হিলারি সমর্থকদের উদ্দেশে আজ কোনো বক্তব্য দেবেন না। এ ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রচারশিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতবিস্তারিত পড়ুন
আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব : ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।’ স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে হিলারি নির্বাচনে জিততে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। সব ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রবাসীকে এক হতে হবে। একের পর এক বিতর্কিত মন্তব্য, নারীদের নিয়ে অশ্লীল আলাপন, মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি,বিস্তারিত পড়ুন













