Archives
now browsing by author
নতুন জনমত জরিপে এগিয়ে হিলারি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এরই মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসির নতুন জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই ব্যবধান দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ হয়ে গেছে। যদিও আজ মঙ্গলবার এই জনমত জরিপের আগ পর্যন্ত এসব অঙ্গরাজ্যের ভোট গণনা হয়নি। কয়েকটি অঙ্গরাজ্য আগাম ভোটের তথ্য এবং কত সংখ্যক নিবন্ধিত রিপাবলিকান ও ডেমোক্রেট ভোটার ভোট দিয়েছেবিস্তারিত পড়ুন
এবার যমুনায় মিলল ৫৫ কেজির বাঘা আইড়


পাবনার যমুনা নদীতে ব্যাপক হারে বড় বড় বাঘা আইড় মাছ ধরা পড়ছে। গত এক সপ্তাহে নগরবাড়ী এলাকার যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি, ৫২ কেজি ওজনের একটি, সাড়ে ৩৬ কেজি ওজনের একটি ও ৩৪ কেজি ওজনের একটি মাছ ধরা পড়ে। নগরবাড়ী এলাকার পলান হালদার আজ মঙ্গলবার বিকেলে যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরে তা বিক্রির জন্য বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ী ইসমাইলবিস্তারিত পড়ুন
বিমানে সাপ, আতঙ্কিত যাত্রীরা


জঙ্গলে, বাড়িতে বহু জায়গায় এর আগে সাপ দেখা গেছে, কিন্তু বিমানে সাপ দেখেছেন কখনও? মেক্সিকোর এক বাণিজ্যিক উড়ানে এই বিরল দৃশ্যের সাক্ষী রইল সেই বিমানের যাত্রীরা। কার্যত বিমানের ভেতরের অবস্থা দেখে সে সময় মনে হয়েছিল কোনও হলিউডি ছবির শ্যুটিং চলছে। সাপটিকে দেখা গিয়েছে এরোমেক্সিকো বিমানে, যখন বিমানটি টরিয়ন থেকে মেক্সিকো সিটিতে আসছিল। হঠাতই বিমানের লাগেজ বিন থেকে উঁকি মারে সেই সরীসৃপটি। সেই মুহূর্তের ছবি তুলে নেন বিমানের এক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি,বিস্তারিত পড়ুন
আইন ভেঙে বাংলার পুলিশকর্মীদের নাচ! দেখলে লজ্জা পাবেন সালমানও


ঘড়ির কাটায় এগারোটা বেজে গিয়েছে! তাতে কী? জলসা চলছে, আর সঙ্গে চলছে উদ্দাম নাচ। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা। আর গানের তালে তালে উদ্দাম নাচছেন পুলিশকর্মী এবং সিভিক ভলন্টিয়াররা। আইন অনুযায়ী রাত দশটার পরে এইভাবে প্রকাশ্যে তারস্বরে মাইক বাজানো নিষিদ্ধ। পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, কালীপুজো বা অন্য অনুষ্ঠানে এই নিয়মভঙ্গের অভিযোগ অনেক অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেই ওঠে। কিন্তু এক্ষেত্রে অনুষ্ঠানের আয়োজকই পুলিশ। কালীপুজো উপলক্ষে সোমবার রাতে কুলতলি থানায় জলসার আয়োজন করা হয়েছিল।বিস্তারিত পড়ুন
আপনার নখে আর দাঁতে রয়েছে এই ধরনের সাদা দাগ? তাহলে এখনি স্বাস্থ্য নিয়ে সাবধান হোন


স্বাস্থ্য বিশেষজ্ঞরা একথা খুব জোর দিয়েই বলেন যে, শরীরের অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন ঘটে শরীরের বাহ্যিক নানা লক্ষণের মাধ্যমে। এমনকী কখনও কখনও এইভাবে পাওয়া যায় কোনও গুরুতর রোগের আভাসও। এরকমই আভাস মেলে দাঁত ও নখের উপর তৈরি হওয়া সাদা ছোপ ছোপ দাগের মাধ্যমে (উপরের ছবি দ্রষ্টব্য)। এই ধরনের দাগ কেন তৈরি হয়? সম্প্রতি মান্থলি হেলথ জার্নাল অফ টরোন্টোতে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর। নখের উপর সাদা দাগ: বলা হচ্ছে, অধিকাংশ সময়েই নখেবিস্তারিত পড়ুন
স্বামী তালাক দিলেই নতুন এক পুরুষের সঙ্গে স্ত্রীর যৌনমিলন করতে হয় যেখানে!


তালাক-তালাক-তালাক। তিন বার একই শব্দ উচ্চারণ করলে বিবাহবিচ্ছেদ করে দিতে পারেন পুরুষ। নারীর কোনও অধিকার নেই এর বিরোধিতা করার। এই প্রথার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন মুসলমান মহিলাদের সংগঠন। আর তার ভিত্তিতেই কেন্দ্রকে তালাক-প্রথা রদে পদক্ষেপ করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু এক নজরে তালাকের নিয়ম জানলে শিউরে উঠতে হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমান রমণীদের উপরে যৌন নির্যাতনও। সবটাই যে ধর্মীয় অনুশাসন মেনে হয় এমনটাওবিস্তারিত পড়ুন
নতুন জামায়াত আমিরের যুদ্ধাপরাধ তদন্ত


জামায়াতের নতুন আমির মকবুল আহমদের ‘যুদ্ধাপরাধ তথ্য অনুসন্ধানে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সহকারি পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন পরিষদের লালপুর গ্রামে যায়। যেখানে মকবুল আহমদের নির্দেশে হিন্দুপাড়ায় আগুন দেয়া এবং বিভিন্ন পরিবারের ১০ জনকে নির্মম ভাবে হত্যার তথ্য, উপাত্ত নির্যাতিত পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয়। এর আগে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী,বিস্তারিত পড়ুন
মাঠের সাকিবকে পছন্দ মাশরাফির


বাংলাদেশ দলে অনেক তারকা-মহা তারকার আবির্ভাব ইতোমধ্যে ঘটে গেছে। ভবিষ্যতে হয়তো আরও বড় বড় তারকারও জন্ম হবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পারফরমার কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেটারটি খুঁজে বের করতে গেলে সবার আগে সাকিব আল হাসানের নামই বলবে সবাই। এক সঙ্গে ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসির শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার। এখনও তার ধারে কাছে কেউ নেই। টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের সিংহাসনটি হারিয়েছেন স্রেফ মাঠেবিস্তারিত পড়ুন
পাখির মতো উড়ে ক্যাচ ধরলেন নাসির


এই কয়দিন আগে ঘোষিত, নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। স্বাভাবিক কারণে মনটা ভালো নেই অলরাউন্ডার নাসির হোসেনের। কিন্তু দলের প্রয়োজন মুহূর্তে তিনি যে নিজেকে উজাড় করে দিতে পারেন, তা আরো একবার প্রমাণ করলেন। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঢাকা ডায়নামাইটসের হয়ে নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়ে জানান দিলেন, শুধু ব্যাট বা বল হাতেই নয়, ফিল্ডিংয়েও তিনি বেশ পারদর্শী। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচেবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে ৭ খুনের মামলা থানায় গ্রহণের নির্দেশ আদালতের


নোয়াখালীর কোম্পানীগঞ্জ চর বালুয়ায় চাঁদার দাবিতে দস্যু বাহিনী কর্তৃক ৭ জনকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ১০৩ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্যে কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার ২ নং আমলী আদাতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এই আদেশ দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, ২০১৪ সালের ২৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলার চর বালুয়ায় জলদস্যু বাহিনী প্রধান মামুন ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ৭বিস্তারিত পড়ুন













