Archives
now browsing by author
আজকের বিপিএল ম্যাচে মুখোমুখি যারা


প্রকৃতিদেবী সুপ্রসন্ন হওয়ায় আজ মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চতুর্থ আসর। আগের সূচী অনুযায়ী আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচে লড়বে কুমিল্লা ও চিটাগাং। কুমিল্লার নেতৃত্ব আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর চিটাগাং-এর অধিনায়ক জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দুদলেই তারকা খেলোয়াড়দের ছড়াছড়ি বেশ। নিজের লক্ষ্য জানাতে গিয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেছিলেন, “আমার প্রথম লক্ষ্য এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার পর্ব। তারপরও ফাইনাল নিয়ে ভাববোবিস্তারিত পড়ুন
বোল্ট ফুটবলার হলে কার মতো হতেন? মেসি না রোনালদো?


ট্র্যাকের রাজা উসাইন বোল্ট তীর্যক মন্তব্যের জন্যও বিখ্যাত। এবার তিনি বাক্যবান ছুঁড়লেন দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে। পেশাদার ফুটবলার হলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মিলিত দক্ষতা থাকতো বলে দাবি করেলেন এই স্প্রিন্ট কিং। মেসি কিংবা রোনালদো হতে চান কিনা- প্রশ্নের জবাবে আর্জেন্টিনার জনপ্রিয় ম্যাগাজিন ভাইভাকে কিংবদন্তী এই স্প্রিন্ট সুপারস্টার বলেন, “আমি হতাম তাদের দুই জনের ভাল সংমিশ্রণ। এই দুই জনের মেধার সংমিশ্রনে যা হতো সেটি হতামবিস্তারিত পড়ুন
ভোটের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, কোটি মানুষের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে..!!


পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র আজ বেছে নেবে পরবর্তী চার বছরের জন্য তাদের নতুন নেতা; যার প্রভাব থেকে যাবে গোটা বিশ্বরাজনীতিতে। দীর্ঘ প্রচার-প্রচারণা, নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক, বাগযুদ্ধ শেষে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে শুরু হচ্ছে ভোটগ্রহণ। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আর ভোটে যিনি জিতবেন তিনি হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র যখন তাদের প্রেসিডেন্ট নির্বাচন করে বিষয়টির অর্থ তখন শুধু একজন রাষ্ট্রপ্রধান নির্বাচনেরবিস্তারিত পড়ুন
সমাবেশের অনুমতি মেলেনি : আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


৭ নভেম্বর সমাবেশের অনুমতি না পাওয়ায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন। সম্মেলনে সমাবেশের অনুমতি না পাওয়ায় পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইতিহাসের দুয়ারে কড়া নাড়ছেন হিলারি


যুক্তরাষ্ট্রের রাজনীতির শীর্ষ পর্যায়ে দুই যুগের বেশি সময় ধরে তার বিচরণ; ফার্স্ট লেডি, সিনেটর এবং পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় তাকে দেখেছে বিশ্ব। হিলারি ক্লিনটন এবার লড়ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য। হিলারি ৩০ বছর বয়সে যখন যুক্তরাষ্ট্রের রোজ ল ফার্মে যোগ দেন, তিনি ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রথম নারী সহযোগী। ৫৩ বছর বয়সে তিনিই নিউ ইয়র্ক থেকে প্রথম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৯ বছর বয়সী এই নারী ইতিহাস গড়তেবিস্তারিত পড়ুন
আদিত্য পাঞ্চোলির এক বছরের কারাদণ্ড


গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশির সঙ্গে মারামারির ঘটনায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতীয় অভিনেতা আদিত্য পাঞ্চোলি। মুম্বাই মিরর বলছে, ২০০৫ সালে পাঞ্চোলির প্রতিবেশী প্রাতিক পাশনির পার্ক করার যায়গায় গাড়ি ঢুকিয়ে দেন তার বাড়িতে আসা এক অতিথি। ফলে বাধ্য হয়ে ওই গাড়ির সামনেই নিজের গাড়ি রাখতে বাধ্য হন পাশনি। কিন্তু পাঞ্চোলির অতিথি গাড়ি বের করতে চাইলে পার্কিং-এর জায়গা নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পাশনি। দ্রুতই এই তর্ক রূপ নেয় হাতাহাতিতে, যারবিস্তারিত পড়ুন
কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট?


সারা বিশ্বের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। বিভিন্ন সংবাদ সংস্থা, বিশ্ববিদ্যালয় ও গবেষণাকারী প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করে অনুমান করা চেষ্টা করছে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের পরবর্তী দাবিদার। অধিকাংশ জরিপের ফলাফল অনুযায়ী হিলারি ক্লিনটনের সমর্থনের পরিমাণ তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ৪ শতাংশ বা তার চেয়ে কিছু বেশি।তবে চূড়ান্ত ফলাফল কী হবে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক ঘণ্টা। ৮ নভেম্বরেরবিস্তারিত পড়ুন
“সম্পর্ক তো অনেকের সঙ্গেই হয়, যোগাযোগটা থাকে না পরে”


২০০১ সালে ৮ নভেম্বর টেস্ট ক্যাপ মাথায় তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার পূর্ণ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর। একান্ত আলাপচারিতায় পেছন ফিরে তাকালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ১৫ বছর পূর্তির প্রাক্কালে শোনালেন ১৫ টুকরো গল্প। ১. প্রথম আন্তর্জাতিক ক্যাপ টেস্ট ক্যাপই তো প্রথম ক্যাপ। তখন বুঝতাম কম। খেলাটাকে গুরুত্বই দেইনি। এখনকার লেভেলে ভাবার তো প্রশ্নই আসে না। বয়স মোটে ১৮। খেলার চেয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, মজা করতেই বেশি ভালো লাগত। আমাকেবিস্তারিত পড়ুন
সমগ্র পাতালে ছড়িয়ে আইএসের ‘সুরঙ্গ নেটওয়ার্ক’


‘ওরা সর্বত্র ছড়িয়ে রয়েছে’ বলে উঠলেন ইরাকের গোয়েন্দা সংস্থার এক অফিসার৷ এখানে ‘ওরা’ বলতে বলা হয়েছে আইএস জঙ্গিদের কথা৷ কারণ সম্প্রতি মসুলে ইরাকি সেনা খোঁজ পেয়েছে একটি গোপন সুরঙ্গের৷ যেখানে এতদিন ঘাঁটি গেড়ে গোপন আস্তানা বানিয়ে ছিল আইএস জঙ্গিরা৷ সুরঙ্গটা আবিষ্কার হওয়ার পরে দেখা গিয়েছে, মসুলের কাছে মাটির তলায় সম্পূর্ণ নেটওয়ার্ক হিসেবে কাজ করত এই সুরঙ্গ৷সেনা জানিয়েছে এখনও পর্যন্ত এমন ৬টি সুরঙ্গের হদিশ পেয়েছেন তারা৷ জানা গিয়েছে, অত্যন্ত ছোটো সুরঙ্গটির ভেতরেবিস্তারিত পড়ুন
পরকীয়ার কথা জানতে পারায়, মায়ের হাতে মেয়ে খুন?


ভারতের বেলডাঙার মক্রামপুর গ্রামে সুরাইয়া খাতুন নামে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্য-মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। চোদ্দ বছরের সুরাইয়া বেলডাঙার হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। প্রতিবেশীরা জানিয়েছেন, রবিবার রাত দেড়টা নাগাদ আচমকা এক চিত্কার ভেসে আসে। সেই আওয়াজ শুনে তাঁরা গিয়ে সুরাইয়াদের বাড়িতে দৌড়ে যান। গিয়ে দেখেন ঘরের মধ্যে সুরাইয়া গলায় দড়ি দিয়ে ঝুলছে। পাশে দাঁড়িয়ে সুরাইয়ার মা, বোন এবং ভাই। প্রতিবেশীরা দড়ি কেটে তাকে নীচে নামিয়ে আনেন। সুরাইয়াকে হাসপাতালেবিস্তারিত পড়ুন













