রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে নিহত এক

রাজধানীতে মোবাইল টেলিফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা সারুলিয়া বাজার এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাসিদ মিয়া (৩০)। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। হাসিদ মিয়ার ভাইয়ের ছেলে মো. মোস্তাক জানিয়েছেন, ডেমরার আজিজ মিয়া মেসে থাকতেন তাঁর চাচা। গত রাতে শোয়ার সময় মোবাইল টেলিফোনে চার্জ দিতে যান হাসিদ মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। গুরুতরবিস্তারিত পড়ুন

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর পৈতৃক বাড়িতে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ সময় আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও তাঁর সঙ্গে থাকবেন। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেনবিস্তারিত পড়ুন

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, বোমা ও গুলি উদ্ধার করে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে ডাকাতদল পুলিশের ওপর গুলি ছোড়ে।বিস্তারিত পড়ুন

অসাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িক জাতি!

কিছুদিন আগে শাকসবজি কিনতে বাজারে গিয়েছিলাম। সবজির উচ্চমূল্য শুনে বিক্রেতাকে পাশের একটি ‘রিটেইল চেইন শপ’ দেখিয়ে বললাম, “ওখানে তো আপনাদের চাইতে কম দামে সবজি বিক্রি হয়।” শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠে সবজিওয়ালা বলল, “আরে সেগুলো তো পচা-বাসি সবজি, মানুষ খায়? ওগুলো তো হিন্দুরা খায়।” আমি স্তব্ধ হয়ে গেলাম। বাসায় একদিন আমার মেয়ের সঙ্গে তার এক হিন্দুু ধর্মাবলম্বী বন্ধু আসে। আমার বুয়া বাসায় রান্না করা গরুর গোশতের তেহেরি মেয়েটিকে খেতে দিয়েছিল। তা শুনেবিস্তারিত পড়ুন

আজ দুপুর ২টায় কুমিল্লা-চিটাগং ম্যাচ দিয়ে শুরু নতুন বিপিএল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস এর দিয়ে মঙ্গলবার ( ০৮ নভেম্বর) নতুনভাবে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দু’দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। তাই মঙ্গলবার থেকে আরও একবার নতুন করেবিস্তারিত পড়ুন

বিপিএলের সম্প্রচার স্বত্ব পেলো ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএল টি২০ আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেলিভিশন স্বত্বের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল আয়ের সবচেয়ে বড় খাতটি হচ্ছে সম্প্রচার স্বত্ব। ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের আগে বিপিএলের ম্যাচ সম্প্রচারে টানা ৪টি আসরের জন্য ১৬ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশী মুদ্রায় ১২৮ কোটি টাকা) টিভিস্বত্ব পেয়েছিলো চ্যানেল নাইন।

টেস্টে অধিনায়ক হিসেবে বহাল মুশফিকুর রহিম

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বেশ কিছু দিন যাবত টেস্টে মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠছিল। বিষয়টা আরও জোরালো হয়ে বিগত ইংল্যান্ড সিরিজ হতে। শোনা গিয়েছিল সেই সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে নাকি টিম ম্যানেজমেন্ট ওপেনার তামিম ইকবাল কে অধিনায়কত্বর দায়িত্ব দেয়, তাদের মনে হয় সে তাদের নির্দেশনা মুশফিক থেকে ভালো ভাবে পালন করতে সক্ষম।বিস্তারিত পড়ুন

মাশরাফি-তামিম দ্বৈরথে শুরু হচ্ছে বিপিএল

ক্রিকেট বিপিএল কুমিল্লা-চট্টগ্রাম সরাসরি, দুপুর ২টা বরিশাল-ঢাকা সরাসরি, সন্ধ্যা ৭টা চ্যানেল নাইন ও সনি সিক্স জিম্বাবুয়ে-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন সরাসরি, দুপুর ২টা টেন ৩ ফুটবল প্রিমিয়ার ফুটবল লিগ ব্রাদার্স-বিজেএমসি সরাসরি, বিকাল ৩.৩০ মি. মুক্তিযোদ্ধা-আরামবাগ সরাসরি, সন্ধ্যা ৬.১৫ মি. বৈশাখী টিভি ইন্ডিয়ান সুপার লিগ কেরালা-গোয়া সরাসরি, সন্ধ্যা ৭.২০ মি. স্টার স্পোর্টস ১

উল্টোপথে এফবিআই : চুলচেরা বিশ্লেষণে চলছে শেষ মুহূর্তের হিসাব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে এসে চলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হিসাব-নিকেশ। দীর্ঘ কয়েক মাসের নির্বাচনী প্রচারণা শেষে আজ মঙ্গলবার ভোটগ্রহণ করা হবে দেশটিতে। মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ চলছে। এদিকে, নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে এসে হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের ই-মেইল কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় তদন্ত নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইর উল্টোপথে হাঁটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দীর্ঘবিস্তারিত পড়ুন

কুমিল্লায় গুলিতে চেয়ারম্যানসহ নিহত ২

কুমিল্লার তিতাস উপজেলায় গুলিতে তিতাস উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার সহযোগী মহিউদ্দিন (৩০)। আজ মঙ্গলবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে ৭টার দিকে গুলির ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতাকর্মীরাবিস্তারিত পড়ুন