Archives
now browsing by author
ফেসবুকে নগ্ন ছবি পাঠিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল


ফের ফেসবুকে ব্ল্যাকমেলের ফাঁদে পড়ল এক কিশোরী। ফটোশপের কারিকুরিতে প্রথমে তার নগ্ন ছবি তৈরি, পরে কিশোরীর প্রোফাইল হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক কৃষ্ণশঙ্কর এজিসি বোস কলেজের ছাত্র। তার বাড়ি এন্টালি থানা এলাকায়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে কৃষ্ণশঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিলজলার জিএস রোডে বছর ষোলোর নমিতা (নাম পরিবর্তিত) নিয়মিত ফেসবুকে চ্যাট করত। পুলিশকে নমিতা জানিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে কৃষ্ণশঙ্কর।বিস্তারিত পড়ুন
তারকাদের জন্য পার্লার করছেন ডিপজলকন্যা ওলিজা


এবার ঢাকায় তারকাদের জন্য আলাদা পার্লার ওপেন হচ্ছে। এখানে কেবল তারকা শিল্পীরা মেকআপ বা ত্বকের যত্ন নিতে পারবেন। আলাদাভাবে মিডিয়ার বাইরের কারো পার্লার সেবা নেওয়া সুযোগ থাকছে না এতে। এর সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। আলাপে ওলিজা বলেন, ‘আমি ঢাকায় কয়েকটি পার্লার করছি। এরই মধ্যে ডেকোরেশনের কাজ চলছে। আশা করি, আগামী বছরের শুরুতে পার্লারগুলো ওপেন করতে পারব। এর মধ্যে তারকাদের জন্য আলাদা একটি পার্লারওবিস্তারিত পড়ুন
আমি হাওয়ায় উড়ি না : অঙ্কুশ


‘দেখুন, আমি খুব বাস্তববাদী মানুষ। আমি হাওয়ায় উড়ি না। আবার অবসাদেও ভুগি না। একটা সময় এক বছর-দেড় বছর পর পর ছবি করতাম। এখন সেই পরিস্থিতি অবশ্য অনেকটাই পাল্টে গেছে’, নিজের হালচাল নিয়ে এভাবেই বললেন টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক অঙ্কুশ। তিনি বলেন, ‘আসলে একজন অভিনেতার একটাই চাহিদা থাকে, তা হলো সব সময়ই তাঁর কাজ যেন থাকে। সেই চাহিদা আমারও ছিল। এখন কাজের চাপ বেড়েছে। তবে আমি বাস্তববাদী। আমি কোনো কিছুকেই মাথায়বিস্তারিত পড়ুন
বাংলাদেশে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শতভাগ নিরাপদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের চিহ্ণিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যব্স্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনা কারা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তা শনাক্ত করেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করাবিস্তারিত পড়ুন
খালেদার জন্মদিন মামলায় পরোয়ানার আদেশ ১৭ নভেম্বর


পনের আগস্ট মিথ্যা জন্মদিন পালন করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদশের দিন পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর এই মামলায় আদেশ দেবে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম শুনানি শেষে নতুন এ তারিখ ঠিক করেন। এর আগে গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ওই মামলা করেন। ওইািদন আদালত ১৭ অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমনবিস্তারিত পড়ুন
বিপিএলেও থাকছে বিশেষ নিরাপত্তা


ইংল্যান্ড চলে যাওয়ার পর শুক্রবার শুরু হচ্ছে বিপিএল। খেলোয়াড়দের নিরাপত্তা দিতে বোর্ডের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত সব মিলিয়ে ৭৬ জন খেলোয়াড় আসবে ঢাকায়। সবাইকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিব বলেন, ‘আমরা বিপিএলে আসা সকল খেলোয়াড়কে বিশেষ নিরাপত্তা দিচ্ছি। যদিও ইংল্যান্ডের মত এতো ভিআইপি নিরাপত্তাবিস্তারিত পড়ুন
১২ হাজার টাকা ঘুষ দিয়েও বিদ্যুৎ পাননি ক্রিকেটার মিরাজের দাদি


মিরাজ খুলনা থেকে গ্রামের বাড়ি বরিশালে একটা টিভি পাঠিয়েছিলেন তার দাদি জাবেদা বিবিকে। কিন্তু বিদ্যুতের অভাবে দাদি সেই টিভিতে মিরাজের খেলা দেখতে পারেন না। বৃদ্ধার অভিযোগ, ১২ হাজার টাকা ঘুষ দিলেও এখনো বিদ্যুৎ আসেনি তার ঘরে। ‘ঘরে বসে টিভি দেখমু কেমনে? আমার ঘরেতো কারেন্ট (বিদ্যুৎ) নাই। ১২ হাজার ট্যাকা দিয়েও বিদ্যুৎ পাইনি। উল্টো ধমক পাইছি।’ বলেন জাবেদা বিবি। গতকাল পড়ন্ত দুপুরে কথা হয় জবেদা বিবির সঙ্গে। গর্বভরে বললেন, আমার হাতেই ওরবিস্তারিত পড়ুন
ঘরে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


রাজশাহীর গোদাগাড়ীতে ঘরে ঢুকে সপ্তম শ্রেণি পড়–য়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বুধবার রাতে উপজেলার বালিগ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম শহিদুল ইসলাম। তিনি উপজেলার দিগরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধর্ষণের শিকার ওই কিশোরী একই স্কুলের ছাত্রী। তার বাড়ি উপজেলার বালিগ্রামে। গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক আবদুল লতিফ জানান, রাতে ওই ছাত্রীকে একা রেখে পরিবারের সদস্যরা পাশের গ্রামে জলসা শুনতে যায়। এই সুযোগে রাতে নয়টার দিকে শহিদুলবিস্তারিত পড়ুন
পুলিশ মেলায় গাইবেন শাহনাজ বেলী, মিলা, রিংকু


বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে ৫ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পুলিশ মেলা’। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে রাত ৯টা ৫০মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। সাংস্কৃতিক এই আয়োজনে গান পরিবেশন করবেন ফোক শিল্পী শাহনাজ বেলি। অনুষ্ঠানে আরও গাইবেন পপ তারকা মিলা এবং ক্লোজআপ তারকা রিংকু। এছাড়াও থাকবে রতনের পরিচালনায় চাঁদনী-নিশার নাচ সহ অন্যান্য পরিবেশনা। ইমার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন ফয়সাল মাহমুদ।
হত্যা মামলায় সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন


যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আমিন উদ্দিনসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ দণ্ডাদেশ দেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন মামলার ৮ আসামি। গতকাল বুধবার সকাল থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত এ মামলার যুক্তিতর্ক শেষে আট আসামিকে কারাগারে পাঠান আদালত। মামলার চার্জশিটভুক্ত ১১ জনবিস্তারিত পড়ুন













