Archives
now browsing by author
গাইবান্ধায় স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা


গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় রহস্যজনক কারণে মোছা. শিল্পী খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের মধ্যে ভাঙামোড় গ্রামে বুধবার রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শিল্পী খাতুন একই গ্রামের মো. নুরু মিয়ার মেয়ে। সে কান্তনগর বিণয় ভূষণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। দামোদরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মুরাদ মিয়া জানান, শিল্পী আকতার পরিবারের সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরেবিস্তারিত পড়ুন
ধর্ষণের শিকার সেই সাহসী নারী ফ্যাশন র্যাম্পে


২০০২ সালের কথা। গ্রামের এক পরিবারকে অপমান করার অভিযোগ উঠে মুখতার মাইয়ের ভাইয়ের বিরুদ্ধে। সেই অপরাধ এর বিচার করতে সালিশি সভা বসে। স্থানীয় আদিবাসী মোড়লরা শাস্তিস্বরূপ মুখতারকে গণধর্ষণের রায় দেন। ঘটনার শেষ এখানেই নয়; তাকে নগ্ন করে পুরো গ্রাম ঘোরানোরও রায় দেন মোড়লরা। সেই সময় পাকিস্তানের মুখতার মাই নামের ওই নারীর বয়স ৩০ বছর। মোড়লদের নির্দেশে বাস্তবায়ন করে ১৪ পুরুষ। আর যারা সেই সুযোগ পায়নি, তারা নগ্ন, অবসন্ন মুখতারকে প্রকাশ্যে গ্রামবিস্তারিত পড়ুন
দীপিকাকে লুকিয়ে রাখতে কড়া পাহারা


সিনেমার শুটিং চলছে। তবে চারপাশের ব্যবস্থাপনা আর নিরাপত্তা দেখলে একে কোনো গোপন রাষ্ট্রীয় প্রকল্পের অংশ মনে হলেও হতে পারে! সত্যি বলতে কি, কিছুই তো দেখার উপায় নেই। সঞ্জয় লীলা বনসালির শুটিং মানেই এমন নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়। এমন নিরাপত্তাব্যবস্থা বনসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ শুটিংয়ের জন্য। ছবির নামভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শুটিংয়ের সময় বলতে গেলে লুকিয়েই রাখা হচ্ছে দীপিকাকে। শুটিংয়ের সময় অনেক ছবিই সাধারণত নির্মাতারা প্রকাশ করতে চান না। তবেবিস্তারিত পড়ুন
যশোরে মন্দিরে তিন মদ্যপের হামলা, প্রতিমা ভাংচুর


যশোরের একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে তিন মদ্যপ। বুধবার রাতে জেলা শহরের ধর্মতলা কদমতলা এলাকার একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করা হয়। এ সময় সেখানে উপস্থিত জনতা দুই মদ্যপকে আটকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহতদের পুলিশ প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ধর্মতলা কদমতলা সার্বজনীন কালীমন্দিরে গীতা পাঠ করছিলেন পুরোহিত সাধন কুমার পাল। এ সময় সেখানে মাতাল অবস্থায় হাজির হনবিস্তারিত পড়ুন
গুলশান হামলায় অস্ত্র সরবরাহকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ


গুলশান হামলায় অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), মোঃ সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। বুধবার রাত ৯টায় দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ড মেড গ্রেনেড তৈরির মূল উপকরণ ৭২৭টি ডেটোনেটর, একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
দ্রুত ফর্সা হবার ক্রিম বানান ঘরেই
গায়ের রঙটা একটু চাপা, আরেকটু ফর্সা হলে ভালো হতো। এমন ভাবনা থেকেই আমরা নানারকম ক্রিম বাজার থেকে কিনে ব্যবহার করে থাকি। কিন্তু বাজারের বেশিরভাগ ক্রিমেই থাকে চড়া রাসায়নিক পদার্থ। ফলে ত্বকে দেখা দিতে পারে কিছু ক্ষতিকারক পার্শ্বক্রিয়া। তাই আপনি চাইলেই ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন ত্বক ফর্সা করার ক্রিম। ঘরে তৈরি করা ক্রিমগুলো ত্বকের জন্য বেশ কার্যকরী এবং কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। সংবেদনশীল ত্বকের জন্যও নিরাপদ ত্বক উজ্জ্বল করার এবিস্তারিত পড়ুন
কেউ বলে আনন্দনগরী, কারো চোখে প্রযুক্তি বিষ্ময়


আমি এবং হুমায়ুন কবির বাবলু ভাই ক’দিন কাটিয়ে এলাম আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে। উদ্দেশ্য National Association of Broadcasters Conference (NAB)-এ অংশ নেয়া ও Broadcast Equipment Fair-এ সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া। বেশ ব্যস্ততায় কাটে সময়।সম্মেলনের অবসরে লাস ভেগাস শহর ঘুরে ঘুরে দেখছি। চোখ ধাঁধানো প্রাচুর্য্যের এই লাস ভেগাসকে কেউ বলে ‘আনন্দনগরী’। আবার কারো চোখে উন্নত প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র। বাবলু ভাই বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছেন আমেরিকায়। এই মহাদেশের কোথায় কী দর্শনীয়বিস্তারিত পড়ুন
‘লজ্জা’ নিয়ে তসলিমা নাসরিন !
‘লজ্জা’ বইটি লিখেছিলাম ২৩ বছর আগে। বাংলাদেশে হিন্দুদের ওপর কবে থেকে অত্যাচার হচ্ছে, কী করে হচ্ছে, কেন হচ্ছে— লিখেছিলাম। বইটি সরকার নিষিদ্ধ করেছিল, বলেছিল হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয় না, কিন্তু অত্যাচার হয় দাবি করে যা লিখেছি, তা সম্পূর্ণ মিথ্যে। খালেদা জিয়ার সরকার লজ্জা নিষিদ্ধ করেছিল, শেখ হাসিনা ক্ষমতায় এসে সাধারণত খালেদা যা করেন, তার উল্টোটা করেন, কিন্তু লজ্জা থেকে নিষেধাজ্ঞা তিনি তোলেননি। লজ্জায় কি আমি ভুল কোনো তথ্য দিয়েছি? লজ্জাবিস্তারিত পড়ুন
নোট আনতে গিয়ে গণধর্ষণের শিকার


রংপুর নগরীর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর গঙ্গাচড়া সড়কে নর্দান নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল অবিস্থত। গত ২৭শে অক্টোবর বৃহস্পতিবার রাতে নর্দান নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী কলেজের পাশে মেরাজ ছাত্রাবাসে তাদের দুই সহপাঠীর কাছে যান নোট আনতে। বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওইবিস্তারিত পড়ুন
“দরকার হলে ঘরে ছয়মাস বসে থাকবো তবুও ফাতরা টাইপের সিনেমা করব না”


আসলেন, দেখলেন এবং জয় করলেন। তিনি লাখো ভক্তের প্রিয় নায়ক এবং অনেকেরই স্বপ্নের পুরুষ। বলা হচ্ছে ঢালিউডের কিংখ্যাত নায়ক শাকিব খানের কথা। বর্তমানে ভিন্ন গতিতে তিনি ঢালিউডে কাজ করছেন। আগের মতো সারামাসই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে চান না তিনি। বছরে দশ-বারোটা ছবি না করে বুঝেশুনে চার-পাঁচটি ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি বেশ বুঝেশুনে সামনের কাজগুলো করতে চাই। দরকার হলে ঘরে ছয়মাস বসে থাকবো তবুও ফাতরাবিস্তারিত পড়ুন













