Archives
now browsing by author
মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


মালয়েশিয়ার কুয়ালা কুবু বারুর উলু ইয়ামের বাতু-২৯ শিল্পাঞ্চলের এক ইস্পাত কারখানায় দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রোশদি সাফি বলেন, বুধবার সকালে শিল্পাঞ্চলে ইস্পাতের গার্ডার জোড়া দেওয়ার কাজ করছিলেন বাংলাদেশি ওয়েল্ডিং শ্রমিক শাহদাত কবির (২৯)। এ সময় ১০ মিটার দীর্ঘ একটি ইস্পাতের খণ্ড হঠাৎ করে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এবিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে অবরোধ, পানছড়িতে চলছে হরতাল


পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। এ ছাড়া জেলার পানছড়ি উপজেলায় পালিত হচ্ছে হরতাল। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে এই সড়ক অবরোধ ও হরতাল ডাকা হয়। এই তিন নেতা হলেন কেন্দ্রীয় সহসভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা। খোঁজ নিয়ে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জামতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়েবিস্তারিত পড়ুন
আজ থেকে আবার বাজারে উঠেছে রুপালী ইলিশ


ইলিশের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বুধবার রাত থেকে ইলিশ ধরতে উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে নেমে পড়েছেন জেলেরা। আবারও সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়তগুলো। নদী-সাগরে ভাসছে ইলিশ ধরা নৌকা-ট্রলার। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে নদী থেকে বিভিন্ন মাছের আড়তে ইলিশ নিয়ে পৌঁছেছেন জেলেরা। আজ থেকেই আবারো বাজারে মিলছে মন ভোলানো স্বাদের ইলিশ। এদিকে ইলিশ ধরা শুরু হলেও বাজারে পর্যাপ্ত সরবরাহের জন্য কয়েকটা দিন আরও অপেক্ষা করতে হবে। আড়তদাররা বলছেন,বিস্তারিত পড়ুন
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭


পাকিস্তানের দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে করাচির দক্ষিণের এলাকা লান্ধি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর করাচি থেকে যাতায়াতকারী সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ঘটনার সময় স্টেশনে ফরিদ এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ভুল সিগন্যালের কারণে জাকারিয়া এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন ফরিদ এক্সপ্রেসের পেছনেরবিস্তারিত পড়ুন
সাভারে বাল্যবিবাহ, বর-কনে আটক


রাজধানীর উপকণ্ঠ সাভারে বাল্যবিবাহের পর একটি বাড়ি থেকে বর ও কনেকে আট করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় একটি বাড়িতে ওই বিয়ে হয়। খবর পেয়ে পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে বর ও কনেকে আটক করে। এ ঘটনার পর থেকে বর ও কনের বাবার বাড়ির লোকজন পলাতক। স্থানীয় কয়েকজনের অভিযোগ, বাল্যবিবাহের খবরবিস্তারিত পড়ুন
স্বামীর অজান্তে স্ত্রী কি পড়ালেখা করতে পারবে?


প্রশ্ন : আমার স্বামীর অন্যান্য আদেশ এবং চাওয়া-পাওয়াগুলো ঠিক রেখে, অনুমতি না পাওয়া সত্ত্বেও যদি গোপনে পড়ালেখা করি তাহলে কী রকম গুনাহগার হতে পারি? যদিও একসময় সে কথা দিয়েছিল, আমি যতটুকু পড়তে চাই, পড়তে পারব। উত্তর : যেহেতু আপনি স্বামীর কতগুলো বিধানের অধীনে আছেন, সে ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা ইসলামী শরিয়ত আপনার ওপর বিধান হিসেবে জারি করেছে। সুতরাং আপনার জন্য ওয়াজিব হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীকে যেভাবে হোক, পড়ালেখার ক্ষেত্রে মানানোরবিস্তারিত পড়ুন
ভয়াল জেলহত্যা দিবস
এখনো মুছে যায়নি রক্তের দাগ


ভয়াল-বীভৎস ৩ নভেম্বর। জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। যে ক’টি ঘটনা স্বাধীন বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতম ঘটনাটি ঘটেছিল ১৯৭৫ সালের এ দিনে। এখনো মুছে যায়নি রক্তের সেই দাগ। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহাস মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
৭ নভেম্বর ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ


৪১ বছর আগের ঘটনাপ্রবাহ নিয়ে মুখোমুখি দুই দল আওয়ামী লীগ-বিএনপি। ৭ নভেম্বর সমাবেশের ডাক দেয়া বিএনপিকে ঠেকানোর ঘোষণা দিয়ে উত্তেজনা বাড়িয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ আর মোয়াজ্জেম হোসেন আলাল আবার ‘পারলে ঠেকাও’ বলে পাল্টা হুমকি দিয়ে উত্তেজনার পারদ বাড়িয়েছেন আরেক দফা। তাহলে কী হচ্ছে ৭ নভেম্বর? ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে শান্ত রাজনৈতিক অঙ্গন আবার সংঘাত-সংঘর্ষের দিকে যাচ্ছে কি না- সেবিস্তারিত পড়ুন
জেল হত্যা দিবস| বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে দলীয় সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবারো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, মাহাবুব-উল-আলম হানিফ, ডা.বিস্তারিত পড়ুন
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন


মানিকগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বেলাল হোসেন নামে এক বীমা কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে…













