Archives
now browsing by author
প্রেমের প্রস্তাব প্রত্যাখানঃ বাঁচল না বাখাটের ছুরিকাঘাতে জখম সেই গৃহবধূ


ঢাকা জেলার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার নামের (২৩) এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটনার পর বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কল্পনা নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং স্থানীয় একটি কারখানায় কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কল্পনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়েবিস্তারিত পড়ুন
আশুলিয়ায় তুলার গুদামে ভয়াবহ আগুন


আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুরের রফিক মোল্লার তুলার গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ বলেন, রাতে হঠাৎ করে তুলার গুদামে আগুন লাগে। এ সময়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ‘নব্য জেএমবি’র ৪ সদস্য আটক


বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় ‘নব্য জেএমবি’র চার সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ওই চারজনকে আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ভাষ্য, ভোরে ‘নব্য জেএমবি’র সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশ কৌশলে চারজনকে আটক করতে সক্ষম হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেএমবির চার সদস্যকে আটকের বিষয়ে আজ একবিস্তারিত পড়ুন
ঢাকা মেডিক্যালে তরুণী ধর্ষণে চাকরি গেলো ৬ আনসারের


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে দায়িত্বরত ৬ আনসার সদস্যকে। এ ঘটনায় নির্যাতিত তরুণী বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলাও করেছেন। আসামি করা হয়েছে ৬ আনসার সদস্যকে। তাদের মধ্যে আতিক নামের একজনকে গ্রেপ্তার করছে পুলিশ। তবে এর আগেই অভিযুক্ত ৬ আনসার সদস্যকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়। পুলিশ জানায়, গেলো ২৭ অক্টোবর ভোরে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বারান্দায় দায়িত্বরতবিস্তারিত পড়ুন
কারখানার শ্রমিকের সঙ্গে প্রেম করায় মেয়ের লাশ গুম!


নরসিংদীতে অষ্টম শ্রেণি পাস টেক্সটাইল কারখানার শ্রমিকের সঙ্গে প্রেম করত কলেজপড়ুয়া মেয়ে মনিরা বেগম (১৮)। বিষয়টি মানতে পারেননি বাবা। এ কারণে ছেলেকে নিয়ে মেয়ের লাশ গুম করেন তিনি। মনিরার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা ও ভাই বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা দাবি করেন, মনিরাকে হত্যা করেননি। মারধর করার পর মনিরা আত্মহত্যা করে। তারা মানসম্মান হারানোর ভয়ে মনিরার লাশ গুম করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারীবিস্তারিত পড়ুন
ভাইয়ের লাশ দেখানোর কথা বলে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ
মাদারীপুর সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে এর আগের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব রঘুরামপুর গ্রামে। হাসপাতালে শিশুটির বাবা ও ফুপু জানান, ওই দিন সন্ধ্যায় এলাকার ভ্যানচালক নূর আলম শিশুটিতে রাস্তায় একা পায়। তখন তাকে সে নিজের ভ্যানে তুলে নেয়। পরে নুর আলম শিশুটিকে জানায়, তার ভাইকে মেরে জঙ্গলে ফেলে রাখাবিস্তারিত পড়ুন
হারানো মোবাইল ফেরত চাই, ভগবানকে খুশি করতে ৪ বছরের মেয়ের শিরোচ্ছেদ


বিদেশিদের একাংশের কাছে ভারত কুসংস্কারাচ্ছন্ন দেশ বলেই পরিচিত। ধীরে ধীরে পরিস্থিতি অবশ্য বদলাচ্ছে। সমাজ, ভারতীয়দের চিন্তাধারা যত স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক হয়ে উঠছে, ততই আমরা‘কুসংস্কারাছন্ন’-এর ট্যাগগুলো দূর করতে পারছি শরীর থেকে। কিন্তু এর মধ্যেও এমনই কিছু ঘটনা মাঝেমধ্যেই ঘটে, যা শুনে শিউরে উঠতে হয়। মনে পড়ে যায় সেই আদিম নারকীয় সমাজের কথা, যেখানে বিজ্ঞান ছিল শুধুমাত্র একটা শব্দ। সম্প্রতি অসম-ও নজির গড়ল তেমনই এক ঘটনার। ৪ বছরের এক আদিবাসী মেয়েকে বলি দেওয়াবিস্তারিত পড়ুন
স্ত্রীকে ধরে ভণ্ডপীরের টানাটানি, প্রতিবাদ করায় চুবিয়ে হত্যা


বগুড়ার নন্দীগ্রামে নাপিত খোরশেদ আলম হত্যা রহস্য উদঘাটন হয়েছে। স্ত্রীর হাত ধরে টানাহেঁচড়ার প্রতিবাদ করায় ‘হু খাজা’ নামে পরিচিত ভন্ডপীর আজিজার রহমানের নেতৃত্বে তাকে মাথায় আঘাত ও ডোবায় চুবিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত দুই মুরিদ মঙ্গলবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিতে এ তথ্য দিয়েছেন। গত ২৮ অক্টোবর রাতে নিখোঁজের পরদিন উপজেলার নাগরকান্দি গ্রামের কাটাগাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন-নন্দীগ্রামের পদ্মপুকুর গ্রামের আহম্মদ আলীর ছেলে নিহত খোরশেদের বন্ধু আলতাফ হোসেন (৪০) ওবিস্তারিত পড়ুন
ক্রিকেট তো জীবনে অনেক দেখেছেন কিন্তু এমন ঐতিহাসিক ‘ক্যাচ’ দেখেছেন কখনো? (ভিডিও)


https://youtu.be/R-Vhpjm2OjE
প্রেম করার ‘অপরাধে’ জরিমানা ত্রিশহাজার টাকা, অপমানে আত্মহত্যা ছাত্রীর


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরে টিউশন পড়তে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি। তার গ্রামেরই একটি ছেলের সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। তরুণীর অপরাধ বলতে শুধু প্রেম করা। প্রেমিকের অপরাধও তাই। আর এর জেরেই স্থানীয় তৃণমূল পরিচালিত ক্লাবের পক্ষ থেকে উভয়ের পরিবারের কাছে জরিমানা চাওয়া হল ত্রিশ হাজার টাকা। ঘটনায় অপমানিত বোধ করায় আত্মহত্যা করে ওই একাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনাস্থল হেঁড়িয়ার বজবজিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরে টিউশন পড়তেবিস্তারিত পড়ুন













