সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস

থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টা ৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ব্যাংকক থেকে রওনা হন। ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। দুই দিনের সফরে মুহাম্মদ ইউনূস গতবিস্তারিত পড়ুন

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ

রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাহিদুল হাসান ওরফে জিতু (২৩) পেশায় দিনমজুর। তিনি পরিবার নিয়ে পাশের স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার (২ এপ্রিল) বিকেলে পাইকপাড়ার ঈশা খাঁ সড়কে এ ঘটনা ঘটে। ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে সাহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নগরীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ওবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারা ছাত্ররাজনীতি করতেন। হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন তারা এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন। আগে-পিছে আরও ৩০-৪০ কোটি টাকার গাড়ি থাকে। কয়েকদিন আগে এক নেতা গিয়েছেন তার বাড়িতে। একশর অধিক গাড়ি নিয়ে গেছেন। এভাবে রাজনীতি করছেন তারা।” বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে ২৪-এর গণঅভ্যুত্থানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাত শহিদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি।বিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, “বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে।” শফিকুল আলম জানান, ব্যাংককে আজবিস্তারিত পড়ুন

এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড

আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে  এক মাস পেছানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ। দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে তারা। তবে এই দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ১০ এপ্রিল থেকে রুটিন মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ওবিস্তারিত পড়ুন

মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসে “নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামি কট্টরপন্থিরা” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে ওই প্রতিবদেনটিকে “মিসিলিডিং” বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, মানবাধিকার কর্মী, জঙ্গিবাদ নিয়ে কাজ করা অভিজ্ঞ সাংবাদিকরা কি বলছেন, সেটি জানার চেষ্টা করেছে ডয়চে ভেলে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে “অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেল্ফ, ইসলামিস্ট হার্ড-লাইনা্র্স সি অ্যান ওপেনিং” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস উইং একবিস্তারিত পড়ুন

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা

গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে আপসকামী বিরোধী রাজনীতিবিদদের জন্য ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি “প্রথম স্বাধীনতা” ও “দ্বিতীয় স্বাধীনতা” নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেই প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা

রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অপরদিকে, রাশিয়া থেকে বাংলাদেশ গম ও সার আমদানি করবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা। এর মধ্যে রাশিয়ার অর্থায়নেবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব

শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজান মাস ২৯ দিনে শেষ হবে নাকি ৩০ দিনে শেষ হবে তা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। এ অবস্থায় আগামী শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানে দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন থাকবে। সৌদি আরবের মতো আরব আমিরাতেও শনিবার চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবরবিস্তারিত পড়ুন

৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরাদের জন্য খাদ্য সহায়তা সাড়ে ৬ ডলার কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এখন থেকে জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার। এতদিন যা ছিল সাড়ে ১২ ডলার। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে। সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বিবিস বাংলাকে বলেন, “এই ৫০বিস্তারিত পড়ুন