Archives
now browsing by author
আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ


পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। কমিশনগুলো স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। নতুন সময় অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে এসব সংস্কার কমিশন। বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সময় বাড়ানোর কথা জানানো হয়। এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি সংস্কার কমিশন এখনো প্রতিবেদনবিস্তারিত পড়ুন
নাহিদ ইসলাম: সরকারের উচিত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সরকারের উচিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এই দাবি জানাচ্ছি।” সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা সুনির্দিষ্ট তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছি। আমরা বলছি, জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন।” তিনি বলেন,বিস্তারিত পড়ুন
তামিমকে নিয়ে যা বললেন দেশ-বিদেশের ক্রিকেটাররা


সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। বিকেএসপি’র পাশেই কেপিজে বিশেষায়িত হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন দেশ-বিদেশের অনেক ক্রিকেটার। লাসিথ মালিঙ্গা লেখেন- “তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ,বিস্তারিত পড়ুন
ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ


ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, “পজ ও কিউআর কোডে লেনদেন নিশ্চিত করতে হবে। জালিয়াতির বিষয়ে সচেতন করতে হবে মার্চেন্ট ও গ্রাহকদের।” ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে “টু ফ্যাক্টর অথেনটিকেশন” ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঈদের সময় অনাকাঙ্ক্ষিতবিস্তারিত পড়ুন
তামিমের উদ্দেশে সাকিব: তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে


খেলার মাঠে হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে তিনি সাভারের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এনজিওগ্রাম করানোর পর হার্টে রিংও পরানো হয়েছে। তামিম এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। সাবেক অধিনায়কের জন্য দোয়া করছেন সবাই। সাকিব আল হাসানও তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দেবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে এনসিপির হান্নান মাসউদের ওপর হামলা


নোয়াখালীর হাতিয়ায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হান্নান মাসউদের দাবি- স্থানীয় বিএনপির কয়েকজন তার ওপর হামলা চালিয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হামলার পর হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, “আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে এসে আমাদের মিটিংয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।” তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন
তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে ঢাকার বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি তার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে তিনি সেখানে উঠবেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে একটি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেকবিস্তারিত পড়ুন
বগুড়ার ট্রাকের ধাক্কায় দু’জন নিহত, আহত ২১ জন


বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২১ জন দিনমজুর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার রণবীরবালা এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)। আহতদের ক’জন হলেন, একইবিস্তারিত পড়ুন
নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার


নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকার একটি মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এডিসি জিসানুল হক বলেন, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটিবিস্তারিত পড়ুন
নাহিদ: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সম্মেলনে লিখিত বক্তব্য এসববিস্তারিত পড়ুন













