সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহসহ ১০ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে তাদের ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। বিচারক তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, “তাদেরকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়। এর মধ্যে ছয় জনের বিরুদ্ধে দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়।বিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু বৃহস্পতিবার

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার প্রথম পর্যায়ে এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা শিবিরে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে নিহত ৬৫

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২০২৪ সালে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস। মিয়ানমারে সামরিক নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বিভিন্ন শিবিরে বারো লাখের মতো শরণার্থী অবস্থান করছেন বলে বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে। রোহিঙ্গা শিবিরগুলোতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশন (আরএসও) এবং বিভিন্নবিস্তারিত পড়ুন

তারেক রহমান: ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি বিএনপি

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। বিএনপির যখন অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে।” সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, “একটি মহল বিএনপি ও বাংলাদেশিবিস্তারিত পড়ুন

আইন উপদেষ্টা: শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে

শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার আইনটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে।” সোমবার (১৭ মার্চ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে আইন উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট শুনতে বিব্রত বিচারপতি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ এর চারটি ধারার বৈধতা নিয়ে রিট শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। আদালত রিটের নথিটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, “আমি এখানে পক্ষ। কাউন্সিলের সদস্য হিসেবে সভায় ছিলাম। তাই আবেদনটি শুনতে পারছি না।” এরপর রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেনবিস্তারিত পড়ুন

ড. ইউনূস: আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি। আমাদের দেখে লোকে হাততালি, এরা এসেছে। বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এবং করতে পারি।…আমরা বাস্তবে পারি। আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি। এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি।” সোমবার (১৭বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমাবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় পরে প্রকাশ করাবিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষার দিন থেকে কোচিং সেন্টার বন্ধ

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, “২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশেবিস্তারিত পড়ুন

বন উপদেষ্টা: সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহ করবে সরকার

সরকার সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “এজন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে আধুনিকায়ন করা হচ্ছে।” রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে বিএফআইডিসির কর্মকর্তাদের সাথে এক সভায় এসব তথ্য জানান তিনি। বন উপদেষ্টা বলেন, “কর্পোরেশনের সব ফার্নিচারের ডিজাইন ও পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে ক্রেতাদের পছন্দ মতো যেকোনো ডিজাইনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, ‘‘বিএফআইডিসিকেবিস্তারিত পড়ুন