সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরে মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। মিরপুর ১১ নাম্বারের পদ্মা বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় সেলিমের ভাই মো. বুলু আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। বুলু জানান, তার ভাই সেলিম পাঞ্জাবিতে এমব্রয়ডারির কাজ করেন। ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে তিন-চারজন সন্ত্রাসী বুকে, পেটে এবংবিস্তারিত পড়ুন

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

এখন থেকে ঢাকার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, “বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তখন তিনি বলেন, ‘এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে’।” এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছেন টনি বার্ক। পরে প্রধানবিস্তারিত পড়ুন

শহরের এক নীরব ঘাতক শব্দদূষণ

সকাল বেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন ব্যক্তি কোনো অস্বাস্থ্যকর খাবার খেলেন না, ধূমপান করলেন না। তা সত্ত্বেও তিনি রোগাক্রান্ত হলেন! কারণ আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে এক নীরব ঘাতক। ধরাছোঁয়ার বাইরে, কিন্ত আমাদের শরীর ও মন কোনোকিছুই রেহাই পাচ্ছে না এর নেতিবাচক প্রভাব থেকে। হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস, এমনকি মস্তিস্ক থেকে স্মৃতি হারিয়ে যাওয়ার মতো শারীরিক ক্ষতি করতে পারে এই ঘাতক। এই নীরব ঘাতকবিস্তারিত পড়ুন

বিয়ের প্রলোভনে ধর্ষণে সর্বোচ্চ সাজা ৭ বছর

সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের সভায় আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আগের আইন থেকে একটু নতুন সেকশন নিয়ে এসেবিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি থাকছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চালু হওয়া নিম্নমাধ্যমিক পর্যায়ের শ্রেণিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে, পরীক্ষামূলকভাবে যে ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির চালু ছিল, সেগুলোর ওই তিন শ্রেণির পাঠদান আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

রেমিট্যান্সে নতুন রেকর্ডের সম্ভাবনা

মার্চ মাসের প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮.৪% বেশি। যে হারে রেমিট্যান্স আসছে, তাতে করে মার্চে রেমিট্যান্সের নতুন রেকর্ড সৃষ্টির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে, ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত বছরের তুলনায় এই রেমিট্যান্সের প্রবাহ অনেক বেশি। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার। সে হিসাবেবিস্তারিত পড়ুন

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ সরকারি কর্মকর্তা

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৯৬ জন কর্মকর্তা। তাদের মধ্যে ২১ জন জেলা প্রশাসকও রয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তা রয়েছেন। তারা এত দিন উপসচিব ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্রবিস্তারিত পড়ুন

‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে

ধর্ষণ, হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন রাজশাহীর এক নারী ও তার মেয়ে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দাঁড়িয়ে ছিলেন তারা। মা-মেয়ের অভিযোগ, সোমবার রাজশাহীর আদালত চত্বর থেকে বকুল খাতুনকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এই অভিযোগ একই এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে। জহিরের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তাদের। এর জের ধরে সম্প্রতি তানোরে রোজিফার বাড়িতেবিস্তারিত পড়ুন

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত

দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার। মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’

অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে ঢাকার অলিতে-গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার রাজারবাগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। রমজানের শুরুতে ছিনতাইয়ের গতি বৃদ্ধি পেলেও পুলিশি তৎপরতায় তা অনেকাংশে কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, “রমজান শুরু হওয়ার আগে ছিনতাইয়ের যে গতি ছিল পুলিশিবিস্তারিত পড়ুন