Archives
now browsing by author
শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন


রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ আগুন দেয়। জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এর আগেই একই রাতে আগুন দেওয়া হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও। বাড়িটি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে বুলডোজার (এক্সকাভেটর)। খুলনায় গুঁড়িয়েবিস্তারিত পড়ুন
আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই স্বীকৃতির কেতাবি নাম- “কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।” ৩১ তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় শচীনের।বিস্তারিত পড়ুন
কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’


আগের সব আসরকে ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে শুরু হলেও একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টিকিট নিয়ে অসন্তোষ, ফিক্সিং সন্দেহ, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার মতো অভিযোগ উঠেছে এবারের আসর নিয়ে। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি “দুর্বার রাজশাহী”। দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও খেলোয়াড়দের চুক্তির টাকা পুরোটা এখনও দেয়নি। টাকার অপেক্ষায় তাদের কয়েকজন বিদেশি হোটেল ছাড়তে পারছিলেন না। একের পরবিস্তারিত পড়ুন
টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়


বিপিএলের ১১তম আসর স্বপ্নের মতোই শুরু করেছিল রংপুর টাইগার্স। টানা ৮ ম্যাচ জয়ের মধ্য দিয়েই প্লে অফ নিশ্চিত করেছিল দলটি। এমন শুরুর পরও বিদায় নিতে হলো রংপুরকে। গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচের চারটিতেই খুব বাজে ভাবে হেরেছে রংপুর। সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে রংপুর। এই ম্যাচে নামার আগে স্কোয়াডেও শক্তি বাড়িয়েছিল রংপুর। দলে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেলও। তবে খুলনার স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলেন না কেউ। প্রথমে ব্যাটবিস্তারিত পড়ুন
সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি


পিটার বাটলারকে আবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ করে আনায় বিদ্রোহের ডাক দিয়েছেন ফুটবলাররা। তারা ম্যাচ ও অনুশীলন বয়কটের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়াকে বেশ কিছু দিন ধরেই ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে এক ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সুমাইয়া দুটি ছবি দিয়ে ইংরেজিতে লিখেছেন, “আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবলবিস্তারিত পড়ুন
আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি


অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এ বৈঠক করেন। তিনি সংস্কার প্রতিবেদন বিষয়ে খোঁজ নিয়েছেন।” “আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনীতি নিষিদ্ধ বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরাতে তৎপর ছিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। তবে শাস্তি পাওয়া কারো নাম প্রকাশবিস্তারিত পড়ুন
সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলার ওপর। ধকল কাটিয়ে এখনও বাহিনীগুলো পুরোপুরি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। আর এই সুযোগে তৎপর হয়ে উঠেছে অপরাধারী। সংবাদমাধ্যমগুলাতে হরহামেশাই উঠে আসছে হত্যা, ছিনতাই, ডাকাতি ধর্ষণের মতো ঘটনা। অপরাধ বিজ্ঞানীদের মতে, বিচারহীনতা অপরাধ প্রবণতাকে উসকে দেয়। সম্প্রতি অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে সেটিও একটি কারণ হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রাতারাতি ঘুরে দাঁড়াবে; এই মুহূর্তে সেটি আশা করাও একটুবিস্তারিত পড়ুন
আগরতলায় ভিসা সেবা চালু করছে বাংলাদেশ


নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর আবারও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে আগরতলায় সহকারী হাইকমিশন এসব সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা। এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সববিস্তারিত পড়ুন
তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালালো বৈষম্যবিরোধীরা


ঢাকার উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটকবিস্তারিত পড়ুন













