শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনীতি নিষিদ্ধ বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরাতে তৎপর ছিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। তবে শাস্তি পাওয়া কারো নাম প্রকাশবিস্তারিত পড়ুন

সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলার ওপর। ধকল কাটিয়ে এখনও বাহিনীগুলো পুরোপুরি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। আর এই সুযোগে তৎপর হয়ে উঠেছে অপরাধারী। সংবাদমাধ্যমগুলাতে হরহামেশাই উঠে আসছে হত্যা, ছিনতাই, ডাকাতি ধর্ষণের মতো ঘটনা। অপরাধ বিজ্ঞানীদের মতে, বিচারহীনতা অপরাধ প্রবণতাকে উসকে দেয়। সম্প্রতি অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে সেটিও একটি কারণ হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রাতারাতি ঘুরে দাঁড়াবে; এই মুহূর্তে সেটি আশা করাও একটুবিস্তারিত পড়ুন

আগরতলায় ভিসা সেবা চালু করছে বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর আবারও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে আগরতলায় সহকারী হাইকমিশন এসব সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।  বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা। এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সববিস্তারিত পড়ুন

তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালালো বৈষম্যবিরোধীরা

ঢাকার উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটকবিস্তারিত পড়ুন

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “আজ রাত ১০টার দিকে তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের একটি মামলায়বিস্তারিত পড়ুন

কানাডা-মেক্সিকো-চীন ট্রাম্পের শুল্কারোপের পাল্টা জবাব দেবে কীভাবে?

কোনো কথার কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা-মেক্সিকো ও চীনের ওপর চড়া শুল্কারোপ করে সেটিই প্রমাণ করলেন। এরমধ্য দিয়ে ওভাল অফিস থেকে প্রথম তোপধ্বনি ছুড়লেন তিনি। বিবিসির বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী থাকে, তার ওপর নির্ভর করছে দেশগুলো কীভাবে এই শুল্কারোপের জবাব দেবে। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় এর আগে কখনো এমন ধাক্কা লাগেনি। প্রথমে ইউরোপের বিরুদ্ধে একই ধরনের শুল্কারোপের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে সেটা সার্বজনীন পর্যায়ে কমিয়ে আনা হয়েছে। সবমিলিয়ে বিশ্ববিস্তারিত পড়ুন

সমালোচনার মুখে বইমেলা থেকে সরানো হলো পোস্টার

সমালোচনার মুখে অমর একুশে বইমেলা উপলক্ষে প্রদর্শিত একটি পোস্টার সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। “৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা” স্লোগান লেখা বইমেলা উপলক্ষে তৈরি করা পোস্টারটি টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কয়েকটি জায়গায় লাগানো হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে পোস্টারে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহিদ মিনারে তোলা একটি সমাবেশের ছবি। শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধনের পর এই পোস্টারের ছবির মূল ছবিটি দিয়ে ইতিহাসবিস্তারিত পড়ুন

সড়ক অবরোধ প্রত্যাহার, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণঅভ্যুত্থানে আহতরা

রাজধানীর মিরপুর সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যাচ্ছেন তারা। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন আহতরা। এর আগে, রবিবার বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতিরবিস্তারিত পড়ুন

অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। রবিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয় অভ্যুত্থানে হতাহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, “গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতিবেশি সহানুভূতিপ্রবণ। তাদের বিষয়টিতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার ।” তিনি বলেন, “শহিদদের ব্যাপারেও সরকার অতিদ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়নবিস্তারিত পড়ুন

স্বর্ণের ভরি কি ২ লাখ ছাড়াবে?

বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও রেকর্ড গড়ে চলেছে মূল্যবান এ ধাতুটি। এভাবে দাম বাড়তে থাকলে আগামীতে স্বর্ণের ভরি বেড়ে কত হবে—সেই প্রশ্নটিই এখন জনমনে। আন্তর্জাতিক স্পট মার্কেটের হিসাব অনুযায়ী, সর্বশেষ প্রতি আউন্স (২.৪৩ ভরি) স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ হাজার ৮০০ ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সর্বশেষ ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৪,৮৯০ টাকা।বিস্তারিত পড়ুন